```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কন্যা সন্তানের বাবা হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

বাবা হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সদ্যোজাত কন্যার সঙ্গে একটি ছবি দিয়ে ট্যুইটারে এই কথা জানিয়েছেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবের রাজনৈতিক উত্তরাধিকারী তেজস্বী বলেছেন, ‘ভগবান সন্তুষ্ট হয়েছেন এবং কন্যার রূপে একটি উপহার পাঠিয়েছেন।‘ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতার বোন রোহিণী আচার্যও ট্যুইটারে নিজের আনন্দ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার বাড়িতে এখন আনন্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঈশ্বর এমন সুখের উপহার দিয়েছেন।‘

error: Content is protected !!