সম্প্রসারিত নীতীশ মন্ত্রিসভা, শপথ নিলেন ৩০ জন বিধায়ক

সম্প্রসারিত হল নীতীশ মন্ত্রিসভা। বিহার মন্ত্রিসভা সম্প্রসারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সারা হয়ে গেল মঙ্গলবার ৷ সম্প্রসারিত মন্ত্রিসভায় রাষ্ট্রীয় জনতা দলের ১৬ জন বিধায়কের জায়গা হয়েছে। জনতা দল (ইউ) থেকে জায়গা পেয়েছেন ১১জন। মন্ত্রিসভা সম্প্রসারণের অনুষ্ঠান হয় রাজভবনে। পূর্ব নির্ধারিত সূচি মেনে এ দিন বিভিন্ন দফতরের মন্ত্রী পদে শপথ নিলেন প্রায় ৩০ জন বিধায়ক ৷ এঁদের মধ্যে অন্যতম তেজ প্রতাপ যাদব ৷ তিনি বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর ছেলে এবং রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদবের দাদা ৷ আগামী দিনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে তাঁরা কাজ করবেন ৷ প্রসঙ্গত, এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই জেডি(ইউ) বিধায়ক লেশি সিং দাবি করেছিলেন, নতুন মন্ত্রিসভায় তিনিও জায়গা পেতে চলেছেন ৷

error: Content is protected !!