```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হার নিশ্চিত জেনে বুথে বুথে ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ বিজেপি প্রার্থীদের

১০৮ পুরসভায় চলছে ভোটগ্রহণ। সর্বত্রই ভোটের চিত্র ধরা পড়ছে ক্যামেরায়। কম-বেশি অশান্ত ও অভাব-অভিযোগের খবর ধরা পড়ছে ক্যামেরায়। এর মাঝেই ভোটে নতুন ফন্দি এঁটেছে রাজ্য বিজেপি(BJP)। হার নিশ্চিত জেনেই ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ করছেন বিজেপি প্রার্থীরা। একুশের নির্বাচনে ‘গোহারা’ হার ও কলকাতা সহ আরও চার পুরনিগম ও উপনির্বাচনে হারের ধাক্কা সামলাতে পারেনি রাজ্য বিজেপি(BJP)। তাই ১০৮ পুরসভায় জনসমর্থন নেই জেনেই ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ করছেন বিজেপি(BJP) প্রার্থীরা। বারাসাত, বসিরহাট ও ভাটপাড়া তিন পুরসভায় বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ ইভিএম ভেঙে দেওয়ার। বারাসতের ৭ নম্বর ওয়ার্ড, বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ভাটপাড়ায় ৯ নম্বর ওয়ার্ডে বুথের ভিতর ঢুকে ইভিএম ভাঙার অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই বিজেপি প্রার্থী অর্থাৎ বারাসাত ও বসিরহাটের সংশ্লিষ্ট বুথের প্রার্থীকে আটক করেছে পুলিশ। বারাসাতের বিজেপি প্রার্থী শ্যামলী দাস, বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি(BJP) প্রার্থী সুজয় চন্দ্র ইভিএম ভাঙচুর করেন। দু’জনকেই আটক করেছে পুলিশ। বিজেপি প্রার্থীদের অভিযোগ সর্বত্র ছাপ্পা চলছে। তাই তাঁরা ইভিএম ভেঙেছেন।

error: Content is protected !!