```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত বিগবস খ্যাত বিজেপি নেত্রী সোনালি ফোগট

প্রয়াত বিজেপি নেত্রী তথা বিগবস খ্যাত তারকা সোনালি ফোগট ৷ টিকটকেও একসময় খুবই জনপ্রিয় ছিলেন তিনি ৷ গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ ৪১ বছর বয়সি এই তারকা নেত্রী তাঁর অসুস্থতার কথা হোটেলের কর্মীদের জানান ৷ এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ স্থানীয় পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷ সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় এই তারকা প্রার্থীর ৷ সোনালির জন্ম হরিয়ানার ভুথান গ্রামে ৷ তাঁর বাবা-মা রওনা দিয়েছেন গোয়ার উদ্দেশে ৷ এর আগে ২০১৬ সালে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তাঁর স্বামীর ৷ সোনালির স্বামী সঞ্জয় ফোগটকে মৃত অবস্থায় পাওয়া যায় একটি খামার বাড়িতে ৷ গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে আদমপুর আসন থেকে লড়াই করেছিলেন তিনি ৷ এইসময়ই সবচেয়ে বেশি লাইমলাইটে উঠে আসেন সোনালি ৷ এছাড়া বেশ কয়েকটি ধারাবাহিকেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ একইসঙ্গে সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন তিনি ৷ কয়েকটি ছবি ও ভিডিয়ো অ্যালবামেও কাজ করেছেন ।

error: Content is protected !!