```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলায় অশান্তি ছড়াতে পারে বিজেপি, মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নারী নির্যাতন নিয়ে দেশজুড়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মণিপুর ইস্যুতে যেমন মোদি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা, তেমনই পালটা দিতে রাজস্থান, বাংলার ঘটনাকে হাতিয়ার করার চেষ্টা করছে বিজেপি। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার তৃণমূল সরকার মণিপুর ইস্যুতে সরব হতেই পালটা মালদহ নিয়ে রাজ্যকে আক্রমণ করে গেরুয়া শিবির। সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভা বৈঠকে কোনও বিশেষ ঘটনা কিংবা জায়গার নাম উল্লেখ না করেই মন্ত্রীদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু সামনেই মহরম, মুসলিম সম্প্রদায়ের সেই পরবে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে বলেন মুখ্যমন্ত্রী বলেই খবর। মন্ত্রিসভায় মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন জেলার প্রতিনিধি হিসেবে নেতারাও হাজির ছিলেন। তাঁদেরও সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াতে পারে। ফেক ভিডিও ছড়িয়ে উসকানি দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাতে বাংলায় শান্তির বাতাবরণ নষ্ট হতে পারে। সেই কারণেই প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন মমতা বলেই শোনা যাচ্ছে।

error: Content is protected !!