```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্ষোভে দল ছেড়ে তৃণমূলে বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার

জঙ্গলমহলে বড় ধাক্কা বিজেপির ৷ দল ছাড়লেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার ৷ বিজেপিতে থেকে উন্নয়নের কোনও কাজ হচ্ছিল না ৷ আর তার জেরেই তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার ৷ একই সঙ্গে তাঁর স্পষ্ট অভিযোগ, কেন্দ্র যেভাবে রাজ্যের ১০০ দিনের টাকা আটকে রেখে বঞ্চনা করছে, তার জেরেই তিনি বিজেপি ছেড়েছেন ৷ বিজেপিতে সৌমিত্র খাঁ আর অমিতাভ চক্রবর্তীর দাদাগিরি চলছে বলেও বৃহস্পতিবার ক্ষোভ উগড়ে দিলেন হরকালী প্রতিহার ৷ দুর্গাপুজো শেষ হয়েছে সবে এখনও বিসর্জন কার্নিভাল হয়নি রাজ্যে। কিন্তু বঙ্গে আবার শাসক বিরোধী রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেল । বৃহস্পতিবার পদ্ম শিবিরকে বড় ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার । আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্যামাক স্ট্রিটের অফিসে বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন ।

error: Content is protected !!