
নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগে বিজেপি সাংসদ লকেট সহ ২ চিকিৎসককে তলব করল লালবাজার
আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনায় প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দুই চিকিৎসককে সমন পাঠাল কলকাতা পুলিশ। এছাড়া আরজি কর কাণ্ডে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে আরও ৫৭ জনকে সমন জারি করেছে পুলিশ। রবিবার বিকেল তিনটে নাগাদ লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ডঃ কুণাল সরকার ও ডাঃ সুবর্ণ গোস্বামীকে আজই হাজিরা দিতে বলা হয়েছে। হুগলি কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েচেন, তিনি এখনও কোনও সমন পাননি। প্রাক্তন সাংসদ বলেছেন, “এই মামলার তদন্তের সময় পুলিশ যদি এমন তৎপরতা দেখাত, তবে আরও ভাল হত। সবাই মেয়েটির জন্য ন্যায়বিচার চায়।”

