```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশের মতো বাংলায় বুলডোজার সরকারের প্রয়োজন, দাবি বিজেপি সাংসদ রাজু বিস্তা-র

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তা ৷ তাঁর মতে বাংলার যা আইন শৃঙখলা তাতে উত্তরপ্রদেশের মতো বুলডোজার সরকারের প্রয়োজন । তাও অন্তত 15 বছরের জন্য । তিনি রাজ্য পুলিশের বিরুদ্ধেও বড়সড় অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি পুলিশ আইন ও সংবিধান মানছে না । সেটা বড় দুর্ভাগ্যজনক । এর সঙ্গে তাঁর সংযোজন ‘‘পুলিশের কাছে মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের নেতারা যা বলছে সেটাই আইন আর সংবিধান । এভাবে রাজ্য চলতে পারে না । তৃণমূল কংগ্রেসের শাসনে আইনশৃঙ্খলা ঠিক নেই ।প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে মূলত তিনটি ঘটনাকে কেন্দ্র করে ৷ সেগুলি হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু সেখানে এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ও পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগের ঘটনায় ৷কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনাটিতে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে বিজেপি আগেই তোপ দেগেছে রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ তার পরই সেখানে এক বিজেপি কর্মীকে হত্যা করার অভিযোগ ওঠে ৷ এই নিয়ে উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধ ডাকে বিজেপি ৷ সেই ঘটনার রেশ মেটার আগেই ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে ৷ এই নিয়ে বিজেপি সরব ৷ ময়নায় বনধও পালন করে গেরুয়া শিবির ৷ এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার দার্জিলিংয়ে দলের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ ৷ তবে তাঁর এই বক্তব্য মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ৷ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকে অনেক বেশি শান্ত ও নিরাপদ । আর সাংসদ রাজু বিস্তাসহ বিজেপি নেতারা এখন দুর্ঘটনাগুলিকে ইস্যু করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন । এসবে কোনও লাভ হবে না ।

error: Content is protected !!