‘মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিৎ’, মন্তব্য বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত যোগ রয়েছে তাঁর। মাত্র দশ দিন আগে গোপনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন তিনি। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তৃণমূল সুপ্রিমোকে আপোসহীন ও লড়াকু- সংগ্রামী বলে দাবি করেন বিজেপি সাংসদ। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া উচিৎ। প্রবীণ বিজেপি নেতা বলেন, লোকসভা নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত কথা হয় তৃণমূল নেত্রীর। 

error: Content is protected !!