```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘অপহৃত হননি, আত্মীয়ের বাড়িতে ছিলেন’, আদালতের সশরীরে হাজিরা বিজেপির প্রার্থীর

জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোট মিটতেই অপহরণ? আদালতে সশরীরে হাজির হয়ে অভিযোগ খারিজ করে দিলেন স্বয়ং বিজেপি প্রার্থীই! জানালেন,  ‘অপহৃত হননি, আত্মীয়ের বাড়িতে ছিলেন’। জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে আসনসংখ্যা ২৯। ১৫ আসনে জিতেছে বিজেপি। তৃণমূলের দখলে গিয়েছে ১২ আসন। বাকি ২ আসনে জয়ী নির্দল প্রার্থী। দু’জনেই অবশ্য রাজ্যের শাসকদলকে সমর্থন জানিয়েছেন। আগামীকাল, বৃহস্পতিবার বোর্ড গঠন। এই বেলাকোবা পঞ্চায়েতেরই  ১৮/২৫২ নং বুথে বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা রায়। ৩১ জুলাই থেকে নাকি নিখোঁজ ছিলেন তিনি! কেন? কোতুয়ালি থানা মা ও বাবাকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ছেলে রাহুল। এরপর মামলা গড়ায় আদালতে। পুলিসি তদন্তে গাফিলতির অভিযোগে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে বেঞ্চে মামলা করেন পূর্ণিমা রায়ের ছেলে রাহুল। গতকাল, মঙ্গলবার যখন মামলার শুনানি হয়, তখন পুলিসকে ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি প্রার্থীকে আদালতে হাজির করানোর নির্দেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন।

error: Content is protected !!