```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্জাবে ট্রাঙ্ক থেকে উদ্ধার নিখোঁজ ৩ বোনের মৃতদেহ

পঞ্জাবে জামাকাপড় রাখার ট্রাঙ্ক থেকে উদ্ধার তিন বোনের মৃতদেহ। তিনজনেই নাবালিকা। রবিবার তাঁদের খুঁজে না পেয়ে থানায় জানান বাবা-মা। সোমবার বাড়ির মধ্যেই ট্রাঙ্ক থেকে মৃতদেহ তিনটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জলন্ধর জেলার কানপুর গ্রামে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দম্পতি পেশায় পরিযায়ী শ্রমিক। তাঁদের মোট পাঁচ সন্তান। তাঁদের মধ্যে কাঞ্চন, শক্তি ও অমৃতাকে রবিবার বাড়ি ফিরে দেখতে পাননি দম্পতি। বহু খোঁজাখুঁজির পর থানায় জানানো হয়। সম্প্রতি মৃত নাবালিকাদের বাবার মদ্যপান ঘিরে আপত্তি জানান বাড়িওয়ালা। দ্রুত বাড়ি ছাড়তে বলেন। সোমবার সকালে অন্য একটি ভাড়াবাড়িতে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল। সেই সময়েই ট্রাঙ্কটি অপেক্ষাকৃত ভারী লাগে ব্যক্তির। ট্রাঙ্ক খুলেই তিন কন্যা সন্তানের মৃতদেহ দেখতে পান তিনি। মৃতদেহ তিনটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। 

error: Content is protected !!