```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজধানী থেকে উদ্ধার আইইডি

কয়েকদিন পরই সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে রাজধানী দিল্লিতে নাশকতার আশঙ্কা ৷ আজ পূর্ব দিল্লির গাজিপুরের একটি ফুলের বাজার থেকে আইইডি উদ্ধার করেছে পুলিশ ৷ পরিত্যক্ত ব্য়াগে রাখা ছিল বোমাটি ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করেছে ৷ ফুলের বাজারের একটি পরিত্যাক্ত বাজারের মধ্যে রাখা ছিল বিস্ফোরক ৷ আজ সকালে বাজার পরিষ্কারের সময় ব্যাগটি দেখে সন্দেহ হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াড ৷ ফাঁকা করে দেওয়া হয় পুরো এলাকা ৷ ঘটনাস্থলে আসে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, দমকল ইঞ্জিনও ঘটনাস্থলে রাখা হয়েছিল ৷ এরপর আট ফুট গভীর গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে আইইডি-র নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান এনএসজির কমান্ডোরা ৷

error: Content is protected !!