```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ময়না থেকে উদ্ধার ৮০০ বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের বোমা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায়। এক রাতের ব্যবধানে আবার বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার সাতটি ড্রামে প্রায় ৩০০ বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতে ঘটনাস্থলে পৌঁছন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আবুবক্কর টিটি। শনিবার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে ১০টি ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। প্রায় এক ৫০০বোমা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেই বোমাগুলি রবিবার নিষ্ক্রিয় করা হয়। শনিবার বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আর সেই কাজ হয়নি। রবিবার বম্ব স্কোয়াডের আধিকারিকরা আসার পর এদিন সকালে ফের একবার আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তারপর সেখানে বাঁশ বাগান এবং পানের বরোজ থেকে সাত ড্রাম বোমা উদ্ধার হয়। সেই বোমাগুলিকেও এদিন নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার বম্ব স্কোয়াড ও বিশল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করে। এলাকাকে নিরাপত্তায় মুড়ে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫০০ টি বোমা রবিবার নিষ্ক্রিয় করা হচ্ছিল। তার মাঝে আবার ৩০০টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এত বিপুল সংখ্যক বোমা কোথা থেকে এলো। তা বুঝে উঠতে পারছে না কেউ।   গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

error: Content is protected !!