```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কোচবিহারের হলদিবাড়িতে বিএসএফের নতুন সীমান্ত চৌকির উদ্বোধন

নিরাপত্তা আরও জোরদার করতে বিএসএফের তরফে নবনির্মিত সীমান্ত চৌকির উদ্বোধন হল হলদিবাড়িতে)। বৃহস্পতিবার সীমান্ত চৌকির উদ্বোধন করেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ইনস্পেক্টর জেনারেল অজয় সিং। কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত নবনির্মিত সীমান্ত চৌকিটির নাম দেওয়া হয়েছে ‘কৃষ্ণ’। এদিন উদ্বোধনের পাশাপাশি নতুন বিওপি চত্বরে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত বিএসএফ কর্তাদের সঙ্গে দেশের নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সেক্টরের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ব্রিগেডিয়ার বিজয় মেহতা, ডেপুটি ইনস্পেক্টর জেনারেল স্টাফ অফিসার সুধীর হুডা, কমান্ডিং অফিসার ভিকে খাসানা, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট রবীন্দর খাড়া প্রমুখ।

error: Content is protected !!