```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বাস উল্টে মৃত ১০, আহত ২৫

 বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল অতিথি বোঝাই বাস। দুইর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১০ জন। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। যদিও কী কারণে দুর্ঘটনা, তা জানা যায়নি। ভয়াবহ পথ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান জানিয়েছেন, রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে ফিরছিল বাসটি। সিডনি থেকে ১৮০ কিলোমিটার দূরে গ্রেটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। বেশ কয়েকবার পাক খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার বেশ খানিকক্ষণ বাদে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারীরা। বাসের ভিতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।

error: Content is protected !!