```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ ৩ কর্মীকে গুলি করে কুপিয়ে খুন

ক্যানিংয়ে তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের গুলি করে কুপিয়ে খুন। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে মোট ৩ জন। নিহতদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য।  জানা গিয়েছে, নিহত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি। ক্যানিং-গোপালপুর পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি। তিনি ও আরও দুই ব্যক্তি বাইকে করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে হামলা করে জনা চার-পাঁচেক আততায়ী। বাইক আরোহী পঞ্চায়েত সদস্য ও তাঁর সঙ্গীদের উদ্দেশ করে

গুলি চালায় দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়। মৃত্যু নিশ্চিত করতে তারপর তাঁদেরকে ধারালো অস্ত্র দিয়েও কোপায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খুনের পর পালানোর সময় বোমাও ছোঁড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার বিশাল পুলিস বাহিনী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা স্বপন মাঝিকে গুলি করে কুপিয়ে খুন করে পালানোর সময় আরও ২ জনকে গুলি করে । জনবহুল এলাকায় হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে । 

error: Content is protected !!