বাঁকুড়ায় হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

আজ ভোরে বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম রবি রায়(৬২)। তাঁর বাড়ি বেলিয়াতোড় পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার খুব ভোরে প্রাতঃকৃত্য সারতে গিয়ে হাতির কবলে পড়েন রবি রায়। হাতির আক্রমণে গুরুতর জখম ওই বৃদ্ধকে প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, অবস্থা সঙ্কটজনক হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা […]

আরও পড়ুন

ফের নগদ টাকা উদ্ধার আসানসোলে

আসানসোলের বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে বিহারের গাড়ি থেকে নগদ ৯ লাখ টাকা উদ্ধার করল পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে আসানসোলের প্রায় ২১টি পয়েন্টে নাকা চেকিং চলছে। সেই নাকা চেকিং চলার সময় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে একটি বিহারের রেজিস্ট্রেশন নম্বরের বোলেরো গাড়িকে থামান পুলিশ ও সরকারি আধিকারিকরা। সন্দেহজনকভাবে ওই বোলেরো গাড়িতে তল্লাশি চালাতেই তার ভিতরে […]

আরও পড়ুন

আসানসোলে মহিলা কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

গত পৌরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা । আতঙ্কের কারণে বিশেষ করে মহিলারা বুথমুখী হতে পারেনি এমনই দাবি ছিল বিজেপির । এবার আসানসোল লোকসভা উপনির্বাচনে তাই মহিলা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হল। শুধু তাই নয় মহিলাদের সাহস দিতে মহিলা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করল আসানসোলে । মহিশীলা অঞ্চলে এক কোম্পানি মহিলা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে […]

আরও পড়ুন

ভক্তদের জন্য খুলে গেল কামারপুকুর রামকৃষ্ণ মঠ

দু’বছর পর ভক্তদের জন্য খুলল কামারপুকুর রামকৃষ্ণ মঠের দরজা। আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে সবকিছুই স্বাভাবিক হচ্ছে ৷ দীর্ঘ করোনা পরিস্থিতির পর কামারপুকুর রামকৃষ্ণ মঠে শুরু হচ্ছে বসে প্রসাদ গ্রহণ । কামারপুকুর রামকৃষ্ণ মঠে সমস্ত কিছু স্বাভাবিক করে দেওয়া হল, জানিয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ লোকেত্তরা নন্দ জী মহারাজ। এখন থেকে সকাল ৭টায় […]

আরও পড়ুন

দিঘা-মন্দারমণির ৫০টি হোটেল ও রিসর্ট বন্ধের নির্দেশ

 জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দিঘা-মন্দারমণিতে ৫০টি হোটেল-রিসর্ট বন্ধ করার নির্দেশ জারি করেছে। আর সেই নির্দেশের জেরেই সেখানে প্রত্যক্ষ ভাবে প্রায় ৬০০ জন ও পরোক্ষ ভাবে প্রায় ৬ হাজার মানুষ কাজ হারাতে চলেছেন। সমস্যার সমাধান চেয়ে মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। জানা গেছে, বেশ কিছু […]

আরও পড়ুন

ভাদু শেখ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ

 গত ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে বোম মেরে খুন করা হয় রামপুরহাট-১ নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে । এখনও পর্যন্ত এই খুনে পুলিশ অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে । তাদেরকে জেরা করে সেদিনের ঘটনায় ব্যবহৃত চারটি কার্তুজ-সহ পিস্তল উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ । বোমা ছুড়ে তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে খুন করে […]

আরও পড়ুন

আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

আসানসোল লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ভোটপ্রচারে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিসনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে চিঠি পাঠিয়ে আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও […]

আরও পড়ুন

আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলাম, বিস্ফোরক অনুব্রত মন্ডল

আনারুলকে আগেই ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কিন্তু স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই আনারুলকে আর সরানো হয়নি ৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল আনারুল হোসেনকে তাঁর পদ থেকে না সরানোর ৷ এই চিঠির সত্যতা স্বীকার […]

আরও পড়ুন

লালনের বাড়ির তালা ভেঙে ঢুকল সিবিআই

রামপুরহাটের বগটুই কাণ্ডের তদন্তে নেমে তৃণমূল উপপ্রধান নিহত ভাদু শেখের ঘনিষ্ঠ লালন শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকল সিবিআই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিবিআই আধিকারিকরা এসে দেখেন লালনের বাড়িতে তালা ঝুলছে। ২১ মার্চ ঘটনার পর দিন থেকেই ঘরে নেই লালন ও তাঁর পরিবার। অথচ এই বাড়িরই আশপাশের বাড়িতে আগুন লাগানো হয়েছিল। সিসিটিভি ফুটেজে তার প্রমাণ […]

আরও পড়ুন

পাহাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে মোমো বানালেন মুখ্যমন্ত্রী

তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। আজ তৃতীয় দিনে পাহাড়ের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের সঙ্গে মোমো বানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রিচমন্ড হিলস থেকে বেরিয়ে ম্যাল হয়ে হাঁটতে শুরু করেন । সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, জেলাশাসক এস পুন্নমবলম । পথে চোখে পড়ে কয়েকজন মহিলার মোমো বানানোর দৃশ্য ৷ তাঁদের […]

আরও পড়ুন
error: Content is protected !!