```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভাদু শেখ খুন কাণ্ডে আরও ৩জনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ

ভাদু শেখ খুনের অভিযোগে আরও ৩জনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ । এই ঘটনায় ১০জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় । তাদের মধ্যে আজ ধরা পড়েছে শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মালদা, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে গ্রেফতার করে পুলিশ । এর আগে হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার করা […]

আরও পড়ুন

‘আগামী ১০ বছর কোনও ঝগড়া করবেন না’, বার্তা মুখ্যমন্ত্রীর

 আজ দুপুরে দার্জিলিংয়ের চৌরাস্তায় দাঁড়িয়ে পাহাড়কে আগামী ১০ বছর শান্ত রাখার জন্য মুখ্যমন্ত্রীর বার্তা। পাহাড়ের রাজনৈতিক দলগুলির ওপর মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ যে ক্রমশ বাড়ছে সেটা যেমন সোমবারের সর্বদলীয় বৈঠকে পরিষ্কার হয়ে গিয়েছে তেমনি পাহাড়ের আমজনতার মধ্যেও যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বেড়ে চলেছে সেটা গতকাল এবং এদিনের বেশ কিছু ঘটনায় বোঝা গিয়েছে। দুইদিনই মুখ্যমন্ত্রীকে ঘিরে পাহাড়ে আমজনতার ভিড় […]

আরও পড়ুন

বাসন্তিতে ফাঁকা বাড়িতে বিস্ফোরণ

বাসন্তিতে ফাঁকা বাড়িতে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তির ফুলমালঞ্চ পঞ্চায়েত  এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ফুল মালঞ্চ সরদার পাড়া গ্রামে।   সূত্রের খবর, ওই বাড়িতে বোমা মজুত ছিল। যদিও বিস্ফোরণের সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়ির মালিককে।  প্রসঙ্গত, রামপুরহাট কাণ্ডের পর রাজ্য জুড়ে মজুত […]

আরও পড়ুন

সিবিআই জেরার মুখে রামপুরহাট থানার আইসি

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মঙ্গলবার জেরার মুখে রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামাণিক। সকাল ১০ টা নাগাদ তিনি সিবিআইয়ের ক্যাম্পে প্রবেশ করেন। বগটুই কাণ্ডে সদর্থক ভূমিকা না পালন করায় আগেই আইসিকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার।

আরও পড়ুন

আগামী ২-৩ মাসের মধ্যেই জিটিএ নির্বাচন, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগামী ২-৩ মাসের মধ্যে দার্জিলিংয়ের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নির্বাচন হবে বলে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু না হওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম পাহাড়ে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাহাড় সফর […]

আরও পড়ুন

পাণ্ডবেশ্বরে ৬টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার, গ্রেফতার ১

বিপুল পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ৷ আসানসোলের উপনির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, ধৃত ব্যাক্তি বিজেপির লোক ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ধৃত দুষ্কৃতী শাসকদলের ছত্রছায়ায় কাজ করছিল ৷

আরও পড়ুন

লড়াই শেষ, বগটুই কাণ্ডে অগ্নিদগ্ধ আরও ১ মহিলার মৃত্যু হল রামপুরহাট হাসপাতালে

বগটুইকাণ্ডে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হল রামপুরহাট হাসপাতালে। সোমবার দুপুরে বগটুইয়ে ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি থাকা নাজিমাবিবির (৩৫) মৃত্যু হয়। এনিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

আরও পড়ুন

দার্জিলিংয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

পাহাড়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ৩টেয় পাহাড়ের ৪টি দলকে নিয়ে বৈঠক ডাকা হল। রবিবারই শিলিগুড়ি হয়ে দার্জিলিং পাহাড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী সোমবার তেমন কোনও অনুষ্ঠান ছিল না। কিন্তু হঠাৎ মমতা সব দলকে বৈঠকে আহ্বান জানান। দুপুর ৩টেয় সেই বৈঠক হবে। জিটিএ  নির্বাচনসহ পাহাড়ে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে […]

আরও পড়ুন

সদাইপুর এলাকার সাহাপুর থেকে উদ্ধার বোমা

সদাইপুর এলাকার সাহাপুর গ্রামে একটি পরিত্যক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে প্লাস্টিকের বালতি উদ্ধার। তার ভিতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে। দুপুরের মধ্যেই সাহাপুরের উদ্দেশে রওনা দেবে বম্ব স্কোয়াড।

আরও পড়ুন

দার্জিলিংয়ে ব্যবসায়ী ও টুরিস্টদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

আজ, সোমবার সকালে হাঁটতে বেরিয়ে দার্জিলিং মানুষের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির পরে ব্যবসা কেমন হচ্ছে তা জিজ্ঞেস করলেন ব্যবসায়ীদের। কথা বললেন টুরিস্টদের সঙ্গেও।

আরও পড়ুন
error: Content is protected !!