বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষে মৃত ৫

সাতসকালে বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কে বেপরোয়া ডাম্পারের গতি প্রাণ কাড়ল ৫ জনের ৷ তার মধ্যে রয়েছেন একই পরিবারের চার জন সদস্য ৷ সোমবার ভোর পাঁচটা নাগাদ ঝিঙ্গুটি এলাকায় পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটোর ৷ চালক-সহ নিহতেরা প্রত্যেকেই ওই টোটোতে সওয়ারি ছিলেন বলে জানা গিয়েছে ৷ নিহতেরা হলেন – গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী […]

আরও পড়ুন

৭ লক্ষ টাকার বিনিময়ে খুন ঝালদা কাউন্সিলর, জানালেন পুলিশ সুপার

৭ লক্ষ টাকার বিনিময়ে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ রবিবার সাংবাদিক বৈঠকে জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান । তিনি বলেন, “তদন্ত বলছে এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আইসি জড়িত নন ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় নিহত কাউন্সিলরের ভাই-সহ গ্রেফতার একাধিক ৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য সামনে […]

আরও পড়ুন

দুর্গাপুরে স্বাস্থ্যসাথী কার্ডে মেলেনি বেড, ৫ হাসপাতালে ১৪ ঘণ্টা ধরে ঘুরে প্রৌঢ়ের মৃত্যু

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুর। পরিবারের দাবি, ৫ হাসপাতালে ১৪ ঘণ্টা ধরে ঘুরেও চিকিৎসা পাননি দুর্ঘটনায় জখম ব্যক্তি। শনিবার রাতের এই ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পরে পুলিশ ও জেলা স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে এদিন সকাল ৮টা নাগাদ অবরোধ ওঠে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৷ মৃত […]

আরও পড়ুন

ভাদু খুনে মূল অভিযুক্তের বাড়ির পাশে থেকে উদ্ধার প্রচুর বোমা

ভাদু শেখ খুনে মূল অভিযুক্তের বাড়ির পাশ থেকে পাওয়া গেল বোমা ৷ ঘটনার 13 দিনের মাথায় আজ, রবিবার বোমাগুলি পাওয়া যায় ৷ আন্দাজ কুড়িটির মতো বোমা উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাগুলি একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেন ৷ গতকালই রাতে রামপুরহাট এসডিপিও বিমান মিত্রের নেতৃত্বে একটি বম্ব স্কোয়াডের […]

আরও পড়ুন

বাসন্তীতে রাতভর পুলিসি অভিযানে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেপ্তার ২

এবার বাসন্তী থেকে উদ্ধার প্রচুর অস্ত্র। রাতভর পুলিসি অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র। এই ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ধৃতদের নাম ইমরান মোল্লা ও দিলীপ সর্দার। ধৃত দুজনকেই শনিবার আলিপুর আদালতে তোলা হবে। 

আরও পড়ুন

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল ১১ জন যুবক, উদ্ধার ৭, নিখোঁজ ৪

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ১১ জন যুবক । এর মধ্যে সাতজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ চারজন ৷ তাঁদের খোঁজে প্রশাসনের তরফে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ৷ ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর এলাকার খিলা নয়াচক এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদয়নারায়ণপুর থানার পুলিশ ৷ নিখোঁজ যুবকরা হলেন, সুমন সাপুই, শুভজিৎ মণ্ডল, তন্ময় দাস […]

আরও পড়ুন

মতুয়াদের বাসে হামলার ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মতুয়া পূণ্যার্থীদের বাসে হামলা এবং মারধরের অভিযোগে গ্রেফতার করা হল ৪ অভিযুক্তকে৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বারাসত কাজিপাড়া এলাকা থেকেই পাকড়াও করা হয় ওই ৪ জনকে ৷ তবে, ধৃতদের নাম ও পরিচয় গোপন রেখেছে বারাসত থানার পুলিশ ৷ তদন্তের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে […]

আরও পড়ুন

এবার হাওড়া থেকে উদ্ধার প্রচুর বোমা

এবার প্রচুর বোমা উদ্ধার হল হাওড়ায়। শুক্রবার এই জেলার আমতার চন্দ্রপুরে ঘটেছে এই ঘটনা। খবর পেয়ে সিআইডি-র বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা নিষ্ক্রয় করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মুর্শিদাবাদের ব্যবসায়ী, প্রাণ বাঁচাতে পালিয়ে এলেন কলকাতায়

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মুর্শিদাবাদের ব্যবসায়ী সমীর দাস। পুলিশের প্রায় সব মহলের কাছে অভিযোগ জানানো হলেও মেলেনি কোনও সুরাহা, উঠছে এমনই অভিযোগ। প্রায় সপ্তাহ খানেক কেটে গেলেও প্রাণ ভয়ে নিজের বাড়ি ফিরতে পারেননি ওই ব্যবসায়ী। জানা যায়, মুর্শিদাবাদের সুতী থানার ঔরঙ্গাবাদের তাঁতীপাড়ার বাসিন্দা সমীর দাসের একটি গ্রিলের কারখানা রয়েছে। তিনি ২২ বছর ধরে তিনি এলাকায় ব্যবসা […]

আরও পড়ুন

মতুয়াদের উপর হামলার প্রতিবাদে হাবড়ায় রেল অবরোধ

বারাসতে মতুয়াদের উপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে হাবড়ায় রেল অবরোধ৷ শুক্রবার সকালে বনগাঁ-শিয়ালদা শাখার হাবড়া স্টেশনে রেল অবরোধ করে মতুয়ারা ৷ যার জেরে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ প্রসঙ্গত, বারুনির মেলায় যাওয়ার সময় বারাসতে কাজিপাড়ায় মতুয়াদের বাসে হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ যে ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন খোদ সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সভাপতি শান্তনু ঠাকুর […]

আরও পড়ুন
error: Content is protected !!