পুলিস ও কমিশনের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ালেন সুকান্ত, কর্মীদের দিলেন থাপ্পড় মারার নিদান

ভোটের নামে প্রহসন চলছে ৷ রাজ্যে ধর্ষিত গণতন্ত্র ৷ এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, “বিজেপির কর্মী সমর্থকদের রাস্তা থেকে আটক করা, বুথ জ্যাম, এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে ৷ এভাবে ভোট করানোর থেকে প্রশাসক বসিয়ে রাখাটাই ভাল ছিল ৷” এদিন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে নিজের ওয়ার্ডে গিয়ে ভোটারদের […]

আরও পড়ুন

হার নিশ্চিত জেনে বুথে বুথে ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ বিজেপি প্রার্থীদের

১০৮ পুরসভায় চলছে ভোটগ্রহণ। সর্বত্রই ভোটের চিত্র ধরা পড়ছে ক্যামেরায়। কম-বেশি অশান্ত ও অভাব-অভিযোগের খবর ধরা পড়ছে ক্যামেরায়। এর মাঝেই ভোটে নতুন ফন্দি এঁটেছে রাজ্য বিজেপি(BJP)। হার নিশ্চিত জেনেই ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ করছেন বিজেপি প্রার্থীরা। একুশের নির্বাচনে ‘গোহারা’ হার ও কলকাতা সহ আরও চার পুরনিগম ও উপনির্বাচনে হারের ধাক্কা সামলাতে পারেনি রাজ্য বিজেপি(BJP)। তাই ১০৮ […]

আরও পড়ুন

ভাটপাড়ায় অর্জুনের ‘গুন্ডামি’, মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীকে চড়, ইটের ঘায়ে জখম পুলিশ

আজ থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোটাভুটি। উত্তর ২৪ পরগনার ভাটপাড়াও তার ব্যতিক্রম নয়। তবে অর্জুন সিংয়ের দাবি, এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁর কাছে একের পর এক ফোন আসতে থাকে। বুথ দখল করে ভোট চলছে বলেই জানতে পারেন তিনি। তাই ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে নিজেই পৌঁছন অর্জুন সিং। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন […]

আরও পড়ুন

ওয়ার্ডে বিজেপি প্রার্থী নেই, অভিমানে ভোট দিলেন না অর্জুন সিং!

পুরনির্বাচনে ভোট দিলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর ওয়ার্ডে ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নেই। শেষমুহূর্তে বিজেপি সাংসদের ভাইপো সৌরভ সিং দল বদল করে প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন। দলীয় প্রার্থী না থাকায় অভিমানে ভোট দিলেন না ভাটপাড়ার অর্জুন সিং।

আরও পড়ুন

আনিস কান্ডের প্রতিবাদে বাম বিক্ষোভে রণক্ষেত্র আমতা, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি

আনিস মৃত্যুর প্রতিবাদে রণক্ষেত্র হাওড়ার আমতা৷ পাঁচলায় হাওড়া গ্রামীণ এসপি অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়৷ পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ৷ পুলিসের গাড়িতে হামলা চালানো হয়৷ প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়তে হয় পুলিসকে৷ বেশ কয়েকজন ইটবৃষ্টির জেরে গুরুতর জখম হয়েছেন৷ উত্তেজনা থামাতে লাঠি চার্জ করা হয়৷ কাদানে গ্যাসের শেট ফাটানো হয়৷ ধর পাকড় […]

আরও পড়ুন

প্রয়াত ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী, স্থগিত ভোটগ্রহণ

আগামীকাল রাজ্যের ১০৮টি পুরসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। তবে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ভোটের আগেই বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী। তার জেরে স্থগিত ভোটগ্রহণ। ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ছিলেন বাবলি দে। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন বছর সত্তরের ওই প্রার্থী। হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালেই […]

আরও পড়ুন

পুলিশের থেকে পালতে গিয়ে পাইপ ফস্কে পড়ে মৃত্যু আনিসের, তদন্তে ইঙ্গিত সিটের

পুলিশকে দেখে পালানোর সময় রেইন পাইপ থেকে হাত ফস্কে মৃত্যু হয় তাঁর ? এই তথ্যই উঠে আসছে বিশেষ তদন্তকারী দলের তদন্তে। ধৃত হোমগার্ড কাশীনাথ বেড়া ও কনস্টেবল প্রীতম ভট্টাচার্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে । তাঁদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । ওই দুই পুলিশকর্মীর জবানবন্দি অনুযায়ী ঘটনার দিন, অর্থাৎ গত শুক্রবার রাতে আনিশের বাড়ির […]

আরও পড়ুন

নদীয়ায় তৃণমূলের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

তৃণমূলের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার হরিণঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের। তৃণমূলের অভিযোগ, আজ বৃহস্পতিবার সকালবেলায় প্রাত ভ্রমণকারীরা দেখতে পায় অস্থায়ী নির্বাচন কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দলের ব্যানার,ফেস্টুনও পুড়িয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের সঙ্গেই রয়েছে সাধারণ মানুষ সেটা নিশ্চিত জেনে ভয় পেয়ে বিজেপি […]

আরও পড়ুন

শান্তিপুর পাঁচপোতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত লরির চালক, আহত ১

বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর থেকে আলু লোড করে শান্তিপুরের দিকে আসছিল একটি লরি । শান্তিপুর পাঁচপোতা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজোরে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের । গুরুতর জখম আরও এক । এছাড়াও লরিটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । জানা যায় মৃত লরি চালকের নাম […]

আরও পড়ুন

দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতন সহ একাধিক দাবি নিয়ে ধরনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। হাসপাতালের গেটের সামনে কর্মবিরতির ডাক দিয়ে এই ধর্নায় বসেন তাঁরা। কর্মবিরতি থেকে চলতে থাকে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিস। বিক্ষোভের জেরে হাসপাতালের পরিষেবা সাময়িক ব্যাহত হয়। বিক্ষোভকারীদের সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে প্রায়  ৮৩ জন অস্থায়ী কর্মী […]

আরও পড়ুন
error: Content is protected !!