অ্যাডমিট কার্ড না পেয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, এগিয়ে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামীকাল থেকে শুরু মাধ্যমিক ৷ পরীক্ষার আগের দিনও অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের বাসুলডাঙায় ৷মিরজানা খাতুন নামে ওই ছাত্রী ডায়মন্ডহারবার গার্লস হাইস্কুলের ২০২২-র মাধ্যমিক পরীক্ষার্থী ৷ অ্যাডমিট কার্ড আনতে গেলে স্কুলের তরফে জানানো হয়, তার অ্যাডমিট কার্ড আসেনি ৷ এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী । […]

আরও পড়ুন

পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র

পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের আকার নিল পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দইসাই এলাকা। এখানকার ১১৬বি জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে প্রথমে বাস ও পরে অটোতে ধাক্কা লাগে। ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫জন। তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় ঘাতক গাড়িটিতে। দুর্ঘটনার পর মারিশদা থানার পুলিস ঘটনাস্থলে যায়। সেসময় বিক্ষুব্ধরা পুলিসের […]

আরও পড়ুন

আজ ফের ভোট শ্রীরামপুরে

আজ ফের ভোট শ্রীরামপুরে। পুরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বুথে পুনরায় হবে ভোটগ্রহণ। তার জন্য প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বৃহস্পতিবারেই। ভোটকর্মী থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিসকর্মীরা বুথে পৌঁছে গিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বুথে ৭৫০ জন ভোটার আছেন। ২৭ ফেব্রুয়ারি সেখানে প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছিল।

আরও পড়ুন

না জানিয়েই বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্র

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে না জানিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এভাবে নিরাপত্তা তুলে নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ রানাঘাটের সাংসদ। এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও দিয়েছেন তিনি। সাংসদ জানান, “আমাকে কোনও কিছুই বলা হয়নি। হঠাৎ করে তুলে নেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক।” চারজন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বরাদ্দ ছিল জগন্নাথ সরকারের জন্য। […]

আরও পড়ুন

তিন দিন ধরে অব্যাহত বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন

ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত বিশ্বভারতীতে ৷ আন্দোলন চললেও পড়ুয়াদের দাবি, ২৪ ঘন্টা পরই মুক্ত করে দেওয়া হয়েছে কর্মসচিব সহ ৩ আধিকারিককে ৷ যদিও, ২৮ ফেব্রুয়ারি থেকে নিজের দফতরেই রয়েছেন তিন আধিকারিক । আন্দোলনের জেরে হেনস্থা হওয়ার আশঙ্কায় দফতর ছেড়ে বেরোচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কর্মসচিব আশিস আগরওয়াল । আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে সোমনাথ […]

আরও পড়ুন

‘মানুষের হার, ছাপ্পাশ্রীর জয়’, পুরভোটের ফল নিয়ে তৃণমূল কটাক্ষ অর্জুন সিংয়ের

“মানুষের হার, ছাপ্পাশ্রীর জয়,” পৌরভোটের ফল নিয়ে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাঁচড়াপাড়া থেকে টিটাগড় ৮টি পৌরসভায় সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি । গারুলিয়া বাদে বাকি ৭টি পৌরসভাই বিরোধীশূন্য হয়েছে । বুধবার পৌরভোটের ফল নিয়ে সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “মানুষের হার হয়েছে । ছাপ্পাশ্রীর জয় […]

আরও পড়ুন

দক্ষিণ-পূর্ব রেলের নলপুরে ট্রেন অবরোধ

নির্দিষ্ট সময় সূচি মেনে ট্রেন চালানোর দাবিতে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় নলপুর স্টেশনের কাছে ভোর থেকেই ট্রেন অবরোধ করে নিত্যযাত্রীরা। এদিন প্রথম আপ লোকাল ভোরে নলপুল ষ্টেশনে পৌঁছতেই নিত্যযাত্রীরা রেল লাইনের উপর বসে ট্রেন অবরোধ শুরু করে। যাত্রীরা ট্রেন লাইনে নেমে লোকাল ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান । রেল কর্মীদের সঙ্গেও তাদের বচসা শুরু […]

আরও পড়ুন

ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

ফের ছাত্রবিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও হয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ অন্য আধিকারিকরা। মঙ্গলবার ভোরে ঘেরাও অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন রেজিস্ট্রার। ঘরের বাইরে বসে থাকা ছাত্র-ছাত্রীদের পাশ কাটিয়ে শুয়ে পড়ে বেরনোর অভিনব পন্থা নেন তিনি। কিন্তু তাতেও পড়ুয়ারা বাধা দেওয়ায় তিনি ঘরবন্দিই থাকেন। পড়ুয়াদের কাছে তিনি বলেন শিবের মাথায় […]

আরও পড়ুন

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিশের দেহ

হাইকোর্টের নির্দেশ মেনে আমতার ছাত্রনেতা আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ডিস্ট্রিক্ট জাজ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট আধিকারিক এবং আইনজীবিদের সামনে সোমবার দুপুরে কবর থেকে তোলা হল। এদিন সকাল দশটার কিছু পরে সিটের হাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিশের দেহ তুলে দেয় তাঁর পরিবার। এদিন সকালেই আনিসের বাড়িতে পৌঁছে যান সিট সদস্যরা। কথা বলেন […]

আরও পড়ুন

রণক্ষেত্র কামারহাটি, পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর, আহত এসআই জয়ন্ত বিশ্বাস

২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। যাকে কেন্দ্র করে তৃণমূল ও বাম, দু’দলের দুই প্রার্থীর মধ্যে তরজা তুঙ্গে ওঠে। রবিবার ভোটগ্রহণের আগে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটির পরিস্থিতি । পুরভোটের আগের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ড। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। তার জেরে বাঁশ নিয়ে একে অন্যের […]

আরও পড়ুন
error: Content is protected !!