মেয়েকে পৌঁছাতে গিয়ে ডাম্পারের ধাক্কায় বাবার মৃত্যু, অগ্নিসংযোগ ক্ষুব্ধ জনতার

বাইক চালাচ্ছেন বাবা ৷ আরোহী মেয়ে ৷ উদ্দেশ্য মেয়েকে অফিসে পৌঁছে দেওয়া ৷ কিন্তু বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক পরিণতি হল বাবার ৷ অফিসের বদলে গুরুতর জখম অবস্থায় মেয়ের ঠাঁই হল একটি নার্সিংহোমে ৷ ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ৷ শুক্রবার সকালে পুরনো 34 নম্বর জাতীয় সড়কে রেলগেটের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার পর ডাম্পার ফেলে পালিয়ে […]

আরও পড়ুন

মালদায় তৃণমূল নেতা খুন কাণ্ডে ধৃত ৫

তৃণমূল নেতা দুলাল সরকার খুনে সুপারি কিলাররাই জড়িত, বৃহস্পতি থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পাঁচজনকে ধরার পর এমনটাই মনে করছে পুলিশ ৷ যে পাঁচজনকে ধরা হয়েছে, তাঁদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা ৷ বাকি তিনজন মালদা জেলারই ৷ পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করে নিয়েছে যে ১২ লাখ টাকায় তাঁদের সঙ্গে খুনের ডিল হয়েছিল ৷ তবে কে […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বীরভূমে রাজ্যের মুখ্যসচিব-ডিজি

 মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দেউচা-পাচামি নিয়ে বৈঠক করতে বীরভূমে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি । বোলপুর স্টেশনে নেমে মহম্মদবাজার বিডিও অফিসের উদ্দেশে রওনা দিলেন আমলারা ৷ স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গেও কথা বলবেন বলে জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ জানা গিয়েছে, কাজের গতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তাঁরা ৷ বোলপুর স্টেশনে ট্রেন থেকে নেমে […]

আরও পড়ুন

পাঁঠার জন্মদিন পালন, কেক কেটে সেলিব্রেশন

চুঁচুড়ার পাঁঠাকে ঘিরেই দেখা গেল উৎসবের মেজাজ ৷ এলাহি আয়োজনে সেই পাঁঠার (পুরুষ ছাগল) জন্মদিন পালন হল ৷ কেক কেটে, প্রায় শতাধিক অতিথিকে মুরগির মাংস সহযোগে চর্ব্য-চোষ্য খাইয়ে চলল সেলিব্রেশন ৷ চুঁচুড়ার বুনোকালীতলা বালিপুকুর ধারের বাসিন্দারা হইহই করে গৃহপালিত পাঁঠার জন্মদিন পালন করলেন । গতবছর ২ জানুয়ারি বলি প্রদত্ত একটি পাঁঠা চলে আসে এলাকার বাসিন্দা […]

আরও পড়ুন

জলপাইগুড়িতে পর্যটকদের গাড়ি উল্টে আহত ১৩

জাতীয় সড়কের নির্মীয়মাণ লুপ সেতু দেখতে গিয়ে অঘটন ৷ বৃহস্পতিবার রাতে ওই গাড়িটি বাগরাকোট ও চুইখিম নির্মীয়মাণ লুপ সেতুতে উল্টে যায় ৷ আহত হন ১২ জন মহিলা ও একজন ১১ বছরের নাবালক। তাঁরা ডুয়ার্সের মালবাজার এলাকার আইসিডিএস কর্মী ৷ বর্তমানে সকলেই চিকিৎসাধীন ৷ নির্মীয়মাণ এই নতুন সিকিমগামী পাহাড়ি পথের দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগেই রয়েছে […]

আরও পড়ুন

সমুদ্রপথ সাঁতরে কাকদ্বীপে তিমি মাছ! নদীর জলে ফেরাল গ্রামবাসীরা

সুমেরু মহাসাগর ও অ্যান্টার্কটিকা থেকে প্রায় ১২ হাজার কিলোমিটার সমুদ্রপথ সাঁতরে একটি তিমি’ বুধবার এসে পৌঁছেছে কাকদ্বীপে। তারপরই তাকে নিয়ে হুড়োহুড়ি। কখনও ঘোড়ামারা দ্বীপের চরে আছাড়ি বিছাড়ি, কখনও কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের নদীতে সাঁতার, আবার ভাটা হলেই নদীর পাড়ে, বুধ থেকে বৃহস্পতি সন্ধ্যা পর্যন্ত এভাবেই চরকি পাক খেয়েছে তিমি মাছটি। সমুদ্র বিশেষজ্ঞদের মতে ‘বালিন’ প্রজাতির […]

আরও পড়ুন

মালদায় গুলি করে খুন তৃণমূল নেতা

মালদা জেলা তৃণমূলের সহসভাপতি ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার গুলিবিদ্ধ হন বৃহস্পতিবার সকালে। ঝলঝলিয়া মাতাল মোড়ে দু’টি মোটরবাইকে চার দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পিছন দিকে। এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে […]

আরও পড়ুন

সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরের সূচনা করলেন স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় নামে এই প্রকল্পের অধীনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৩০০টি স্বাস্থ্যশিবির আয়োজন হবে বলে জানিয়েছেন তিনি। এদিন শিবিরের সূচনা করে অভিষেক বলেন, আমরা নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না। গত নভেম্বরে আমতলায় চিকিৎসকদের সম্মেলনের আয়োজন করেছিলেন অভিষেক। সেখানেই নিজের […]

আরও পড়ুন

বিনোদন পার্কে জয় রাইডে চুল আটকে মাথার চামড়া উঠে এল কিশোরীর

বিনোদন পার্কে জয়রাইড চড়ার সময় ভয়ঙ্কর ঘটনা । জয় রাইডে চুল আটকে মাথার চামড়া উঠে এল কিশোরীর । ঘটনাটি ঘটেছে রবিবার, শিলিগুড়ির মাটিগাড়ার একটি বিনোদন পার্কে ৷ বর্তমানে গুরুতর জখম অবস্থায় মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছরের কিশোরী । বুধবার ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আহতের পরিবার । ঘটনায় সেভিং কিংডম […]

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে বিবাদ, কুয়োয় ঝাঁপ দিলেন স্বামী, বাঁচাতে গিয়ে মৃত ৫

স্ত্রীর সঙ্গে কোনও একটি বিষয়ে বচসা চলছিল স্বামীর। শেষমেশ উত্তেজনার বশে বাইক নিয়েই বাড়ির পাশে থাকা একটি কুয়োয় ঝাঁপ দিলেন স্বামী। তাঁকে প্রাণে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু হয় আরও চারজনের । এই চারজনের মধ্যে দু’জন সম্পর্কে দাদা ও ভাই। হাজারিবাগ জেলার চারি এলাকায় নতুন বছরের প্রথম দিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কীভাবে এই […]

আরও পড়ুন
error: Content is protected !!