কোজাগরী লক্ষ্মীপুজো এবং তারা মায়ের আবির্ভাব তিথি একই দিনে, তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়

চতুর্দশীতে তারা মায়ের আর্বিভাব তিথি। এদিন তারা মা সারাদিন গর্ভগৃহের বাইরে বিশ্রাম মন্দিরে ভক্তদের সঙ্গে সময় কাটান। তাই বুধবার সকাল থেকে তারাপীঠে বিপুল ভক্ত সমাগম। তারা মায়ের আর্বিভাব তিথি একইসঙ্গে কোজাগরী লক্ষ্মীপুজো। তাই সকাল থেকে উপচে পড়া ভিড় তারাপীঠ মন্দির চত্বরে। বিজয়া শেষে গত দুদিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সিদ্ধপীঠে তারাপীঠে এসে যাত্রা […]

আরও পড়ুন

১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন

 পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে ১৩ নভেম্বর ৷ এর মধ্যে 5টি আসন তৃণমূলের দখলে এবং একটি ছিল বিজেপির ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এই নির্বাচনী নির্ঘণ্টও ঘোষণা করেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার ৷ নির্বাচন কমিশন অনুযায়ী, পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ তালডাংরা, সিতাই, নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া এবং মাদারিহাট বিধানসভা আসনে ভোট হবে […]

আরও পড়ুন

আরজিকরের বিচারের দাবিতে ৪৮ ঘন্টা ধর্মঘটে ডাক দিল আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা

আরজি করের প্রতিবাদে ৪৮ ঘন্টা ধর্মঘটে ডাক দিল আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা। ধর্মঘটের জেরে বন্ধ ওপিডি পরিষেবা। অভিযোগ পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। প্রাইভেট চেম্বারে দেখানোর সামর্থ্য নেই, ওপিডিতে মিলছে না পরিষেবা। ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে। হাসপাতালে শুধুমাত্র হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা চালু আছে। উৎসব শেষে সপ্তাহের প্রথম দিন সাতসকালে […]

আরও পড়ুন

ফরাক্কায় প্রতিবেশীর বাড়ি থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার, অভিযুক্তকে গণপিটুনি

পুজোয় মামা বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হলো নাবালিকার। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানা এলাকায় এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হলো। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বেশ কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। প্রতিবাদে ওই অভিযুক্ত ব্যক্তিকে মারধর করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সূত্রে খবর, মুর্শিদাবাদের ফরাক্কা রেল কলোনি […]

আরও পড়ুন

কয়লা খনি বিস্ফোরণে মৃতের পরিবারকে ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের এক সদস্যকে হোম গার্ডের চাকরি ঘোষণা রাজ্যের

বীরভূমের কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে হোম গার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ এছাড়া পিডিসিএল-এর তরফ থেকেও ৩২ লক্ষ টাকা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে […]

আরও পড়ুন

পরকীয়ার জের, অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ খুনের অভিযুক্ত স্বামী

পরকীয়ার প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ মালদার বৈষ্ণবনগরের ঘটনায় জোড়া খুনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, খুনের ঘটনাকে ছিনতাই প্রমাণ করার চেষ্টাও করেছিলেন অভিযুক্ত ৷ ঘটনায় অভিযুক্ত যুবক আবদুল সালামকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ তবে, মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক ধৃতকে […]

আরও পড়ুন

কোলিয়ারিতে কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

কোলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণ। খয়রাশোল ব্লকের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হলেন পাঁচজন কর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, খয়রাশোলের ভাদুলিয়া গ্রামে কয়লা ভাঙতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তখনই আচমকা এই ঘটনা ঘটে বলে যায়। সরকারি খাদানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে চম্পট […]

আরও পড়ুন

বিচারের আশায় প্রতিবাদ, পুজোর দিনগুলিতে ধর্নায় বসবেন আরজি করের নির্যাতিতার মা-বাবা

পুজোর চারদিন তাই নিজেদের বাড়িতে বিচারের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার মা রবিবার জানান, গত দু’বছর বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করা হতো। মেয়ের আবদারেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়। যাঁর উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছিল। সেই তো নেই। সেই কারণে, এ বছর পরিবারের সদস্যদের সঙ্গেই একটু অন্যভাবে পুজোর চারটে দিন […]

আরও পড়ুন

ভূপতিনগরে স্বামীর অনুপস্থিতির সুযোগে বধূকে ধর্ষণ করে খুন! অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেললেন স্থানীয় মহিলারা

জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ৷ সেখানে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকে গণধোলাই দেন এলাকাবাসী ৷ পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ অভিযোগ, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে ৷ এরপর […]

আরও পড়ুন

‘অপপ্রচার হচ্ছে, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ভিত্তিহীন, আমরা অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করবো’, দাবি বারুইপুরের এসপির

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ভিত্তিহীন। আমরা অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করব। জয়নগরে কিশোরী খুনের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ ঢালি। এদিন তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। শনিবার পলাশ ঢালি বলেন, ‘গতকাল সন্ধে ৫টা – সাড়ে ৫টা নাগাদ মহিষমারি হাটে বাবার দোকান থেকে পড়তে বেরিয়েছিল চতুর্থ শ্রেণির […]

আরও পড়ুন
error: Content is protected !!