এবার জামিন পেলেন অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

অনুব্রত মন্ডলের পর এবার গরুপাচার মামলায় জামিন পেলেন সায়গল হোসেন। ৫ লক্ষ টাকার বন্ডে এদিন দিল্লি হাইকোর্ট অনুব্রতর দেহরক্ষীর জামিন মঞ্জুর করেছে। শনিবার রাতেই তিহাড় থেকে বেরবেন অনুব্রতর দেহরক্ষী সায়গল বলে খবর। উল্লেখ্য, গরু পাচার মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত-সহ বাকি সবাই জামিন পেয়ে গিয়েছেন, এই যুক্তিতেই জামিন দেওয়া হয়েছে সায়গলকে।

আরও পড়ুন

অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে অর্জুনের বাড়ি সামনে ইট ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। এমনকি গুলিও ছোড়া হয়েছিল বলে অভিযোগ। অর্জুনের দাবি, বোমার স্‌প্লিন্টারে আঘাত লেগেছে তাঁরও। শুক্রবারের সেই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল জগদ্দল থানার পুলিশ। শনিবার সকালে পুলিশ […]

আরও পড়ুন

জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, পুজোয় ভাসবে বাংলা

শহরের বড় বড় দুর্গাপুজো ইতিমধ্যেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। পুজোর কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। উৎসবের আনন্দের মাঝে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বাংলার ও বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এদিকে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূণাবর্ত তৈরি হয়েছে। এই আবহে দুর্গাপুজোর আগে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত রাজ্যের […]

আরও পড়ুন

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু

প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু। দার্জিলিং শহরের সঙ্গে যোগাযোগ সহজ করতে সেতুটি তৈরি করেছিলেন স্থানীয় বাসিন্দারাই। পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনও দার্জিলিংয়ে বৃষ্টি চলবে। জানা গিয়েছে, ছোট রঙ্গীত নদীর সেতুটির ওপর দিয়ে বৃহস্পতিবার থেকে জল বইতে শুরু করে এর ফলে ভেসে গিয়েছে সেতুর একাংশ। দার্জিলিং শহর থেকে ১১ কিলোমিটার […]

আরও পড়ুন

বোমার আঘাতে আহত বিজেপি নেতা অর্জুন সিং!

বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ । শুক্রবার সকালে এই ঘটনায় জগদ্দলের মেঘনা মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতীরা গুলি ও বোমা চালায় বলে অভিযোগ। বোমার ছররায় আহত হয়েছেন অর্জুন সিং ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সিআরপিএফ জওয়ান। কেন্দ্রের জেড শ্রেণির নিরাপত্তা পান অর্জুন সিং। তাঁর বাড়ির সামনে সব সময় থাকে কেন্দ্রীয় […]

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, একাধিক একালায় ধস, বাড়ি ভেঙে মৃত্যু বৃদ্ধের

 টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। বৃহস্পতিবার ধস নেমে প্রাণও গেল এক বৃদ্ধের। মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। তিনি দার্জিলিঙের সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামের বাসিন্দা। সূত্রে খবর, সকালে আচমকাই ধস নামে এলাকায়। সেই বাড়িতেই ছিলেন রঘুবীর। ধস নামতেই বাড়ির অন্য সদস্যেরা বাইরে বেরিয়ে এলেও রান্না ঘরে আটকে পড়েন বৃদ্ধ। সেখানে ধসে চাপা পড়ে মৃত্যু […]

আরও পড়ুন

মহালয়ার পূণ্যলগ্নে সশরীরে কলকাতার ৬ পুজো এবং ভার্চুয়ালি জেলার ৩২০টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 পিতৃপক্ষের অবসানের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করলেও, দেবীপক্ষ শুরু না-হওয়ায় মণ্ডপ বা প্রতিমার উন্মোচন করেননি ৷ তবে মহালয়া থেকে পুরোদমে রাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন দুপুরে হাতিবাগান সর্বজনীন দিয়ে ২০২৪ সালের দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেন তিনি । আর এদিনের মতো তিনি পুজো উদ্বোধন শেষ করলেন চেতলা অগ্রণী […]

আরও পড়ুন

মহালয়ার দিন নির্যাতিতার বাড়িতে হাজির সিবিআইয়ের দল

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণ চলছে। হাতে আর বেশি সময় নেই। আর একসপ্তাহ পর গোটা রাজ্য মেতে উঠবে শারদ উৎসবে। এই আবহে আবার আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাড়িতে গেল সিবিআইয়ের প্রতিনিধি দল। সূত্রের খবর, আজ বুধবার দুপুরে সিবিআই অফিসারদের চার সদস্যের প্রতিনিধিদল পৌঁছেছেন সোদপুরে নির্যাতিতার বাড়িতে। বেশ […]

আরও পড়ুন

শহর থেকে জেলা, বৃষ্টি উপেক্ষা করেই মহালয়ায় ঘাটে ঘাটে চলছে পিতৃতর্পণ, গঙ্গার ঘাট গুলিতে উপচে পরা ভিড়

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু।  বুধবার ভোর থেকে তুমুল বৃষ্টি। মহালয়ের ভোরে বৃষ্টিকে উপেক্ষা করেই। বাবুঘাট, বাগবাজার, নিমতলা-ঘাটে ঘাটে ধরা পড়ল চেনা ছবি। এদিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে ঘাটে ঘাটে চলছে তর্পণ। শহর কলকাতার মতোই চিত্র জেলাতেও। বালুরঘাট, ব্যারাকপুর, উত্তরপাড়া, নদিয়া, বাঁকুড়া গঙ্গাসাগর সহ বিভিন্ন জেলায় চলছে তর্পণ। ঘাটে সুরক্ষার জন্য নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। […]

আরও পড়ুন

শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন অরূপ বিশ্বাসের

শিলিগুড়ির বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকালেই উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ছ’টি দোকানের মালিককে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আংশিক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি বিধান মার্কেটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী অরূপ […]

আরও পড়ুন
error: Content is protected !!