উৎসবের আবহে বন্যার্তদের ভুললে চলবে না, মানুষের পাশে থাকতে হবে, কেন্দ্রকে দুষে নির্দেশ মমতার

উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তরবঙ্গে নেপাল থেকে কোশী নদীর জল ৬ লক্ষ কিউসেক টন জল ছেড়েছে। ওই জল বিহার হয়ে বাংলায় ঢুকছে। একদিকে সংকোশ নদীর জলে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিধ্বস্ত। অন্যদিকে, নেপালের ছাড়া জল বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। […]

আরও পড়ুন

কংকালীতলা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল

পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সতীপীঠ কংকালীতলা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ৷ পুজো দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ৷ রবিবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মন্দিরে যান অনুব্রত ৷ এক এক করে তারাপীঠ-সহ অন্যান্য মন্দিরেও পুজো দেবেন বলে তিনি জানিয়েছেন ৷ আগেই অনুব্রত মণ্ডল বলেছিলেন, “ঈশ্বরের কাছে কোনও পাপ করেছি, সেই […]

আরও পড়ুন

বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসবের জন্য অস্ত্রপ্রচার করতে গিয়ে ভুল করে মূত্রথলি কেটে ফেলে জুনিয়র চিকিৎসকরা! মৃত্যু মহিলার

 চিকিৎসার গাফিলতিতে প্রসবের সময় কাটল প্রসূতির মূত্রথলি, পরে মৃত্যু প্রসূতি মহিলার। এই অভিযোগে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে তুমুল বিক্ষোভ, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি মৃতা পরিবার-সহ এলাকাবাসীদের। মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে সঙ্গে কমব্যাট ফোর্স। মৃতা প্রসূতির ইসরাত জাহান (২৮)। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানা এলাকার বেনাচিতির মসজিদ […]

আরও পড়ুন

বিনা চিকিৎসায় মৃত্যু! সাগর দত্ত মেডিক্যালে হামলার জেরে সোমবার বিকেল থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের

ফের পূর্ণ কর্মবিরতি ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সোমবার সকালে সুপ্রিম কোর্টের শুনানির পর ওইদিন বিকেল থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ পাশাপাশি তাঁদের নজরে রয়েছে ৩০ সেপ্টেম্বরের শুনানি ৷ শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ আরজি […]

আরও পড়ুন

আদিবাসী মহিলাদের অশালীন মন্তব্য, পুলিশের হাতে আটক বিজেপি নেতা

অশালীন মন্তব্য করার অভিযোগে আদিবাসী মহিলাদের রোষের মুখে পড়লেন বিজেপি নেতা। শনিবার মেদিনীপুরের গড়বেতা থানার মজুরনাচা গ্রামের খেলার মাঠে রাজীব কুণ্ডু নামে ওই বিজেপি নেতাকে ঘিরে মহিলাদের বিক্ষোভ দেখানোর ভিডিও (সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ) ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আদিবাসী মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য করার অভিযোগে তাঁকে আটক করেছে […]

আরও পড়ুন

স্বাস্থ্যসচিবের আশ্বাসেও হয়নি কাজ, কর্মবিরতিতে অনড় সাগর দত্ত মেডিক্যালের ডাক্তাররা

স্বাস্থ্যসচিবের আশ্বাসেও বরফ গলেনি। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার সঠিক ব্যবস্থা করা না হলে কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের আশ্বাস দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত হলেন না চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীরা। শনিবার স্বাস্থ্যসচিবের উপস্থিতিতেই ব্যারাকপুর […]

আরও পড়ুন

বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন কাজল শেখ

অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের গোষ্ঠীর সংঘাত বীরভূমের রাজনীতিতে অতি পরিচিত বিষয়। প্রায় দেড় বছর জেলে থাকার পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। ফলে রাজনৈতিক মহলে একটা জল্পনা ছিল অনুব্রত-কাজল সাক্ষাত নিয়ে। শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত সঙ্গে দেখা করতে যান কাজল শেখ। তাদের মধ্যে কী কথা হল, সংগঠন নিয়ে কোনও আলোচনা হল কিনা তা নিয়েই […]

আরও পড়ুন

বাঁকুড়ায় আকাশ থেকে হঠাৎ পড়ল রহস্যময় গোলাকৃতি বরফের চাই

আকাশ থেকে পড়ল ধবধবে সাদা গোলাকৃতি বরফের চাই। মেঘমুক্ত আকাশ থেকে হঠাৎ কী এমন পড়ল? ঘটনাটিকে কেন্দ্র করে হইচই বাঁকুড়া জেলার সিমলিপাল এলাকায়। গত কয়েক দিনের টানা বৃষ্টির পর শনিবার সকাল থেকেই মেঘমুক্ত আকাশ ছিল বাঁকুড়া জেলার সিমলিপালের ছোটো রামবনি এলাকায়। স্থানীয়রা জানান, হঠাৎ সকাল সাড়ে ১০ টা নাগাদ একটি বিকট আওয়াজ শোনা যায়। ওই […]

আরও পড়ুন

মালদার ভুতনিতে যাত্রী সমেত ভেসে গেল নৌকা, নিখোঁজ বহু

গঙ্গার প্রবল স্রোতের মধ্যে পড়ে মালদার ভুতনিতে যাত্রী সমেত ভেসে গেল একটি নৌকা৷ স্থানীয় সূত্রে খবর, মহিলা এবং শিশু সমেত অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী নৌকায় ছিলেন৷ তাঁদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ভেসে যান বাকিরা৷ এ দিন দুপুরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ নিখোঁজের সংখ্যা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি স্থানীয় বিধায়ক […]

আরও পড়ুন

শিলিগুড়ির বিধানমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

পুজোর আগে শিলিগুড়ির বিধানমার্কেটে ভয়াবহ আগুন । আগুনে ভস্মীভূত অন্তত ছয়টি দোকান । কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা । খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ৷ আগুন নেভানোর কাজ শুরু করেছে ।পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বিধানমার্কেটের একটি দশর্কমা দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে প্রাথমিক অনুমান । মুহুর্তের মধ্যে আশেপাশের দোকানে ছড়িয়ে পরে আগুনের […]

আরও পড়ুন
error: Content is protected !!