গৃহবধূর শ্লীলতাহানি, স্বামীকেও মারধরের অভিযোগ, কান্দিতে গ্রেপ্তার বিজেপি নেতা সৌমেন দাসে

মুর্শিদাবাদের কান্দি শহরে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল কান্দি শহর বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সৌমেন দাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ। রবিবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করলে বিচারক তার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  পুলিশ সূত্রে জানা গেছে, কান্দি শহরের বাগদান এলাকার এক গৃহবধূ, বিজেপি নেতা সৌমেন দাসের বিরুদ্ধে […]

আরও পড়ুন

তারাপীঠে কৌশিকী অমাবস্যা ভক্তদের ঢল

রবিবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কৌশিকী অমাবস্যা। তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে ‘তারা রাত্রি’ বলা হয়। এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খোলে এবং বিশ্বাস যে, সাধক নিজের ইচ্ছে মতো শক্তিসাধনার মধ্যে দিয়ে এদিন সিদ্ধিলাভ করতে পারেন। সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। প্রত্যেক বছর তারাপীঠে দেবীদর্শনের জন্য বহু ভক্ত […]

আরও পড়ুন

আদিবাসী নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ 

 আরজি কর-কাণ্ডে এখনও তদন্ত শেষ হয়নি । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য-সহ দেশ ও দেশের বাইরেও চলছে প্রতিবাদ আন্দোলন । এই পরিস্থিতিতেই এক আদিবাসী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে । এই ঘটনায় শনিবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামে । গ্রামবাসীরা শনিবার ওই বৃদ্ধের বাড়িতে চড়াও হন […]

আরও পড়ুন

দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল ৪টি রেডপান্ডা ও ২টি স্নো লেপার্ডের 

ফের নজির দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানার। পুজোর আগে পাহাড়ের পর্যটকদের দারুণ সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাও আবার একটা নয়। দু-দুটো সুখবর ৷ দার্জিলিং চিড়িয়াখানায় আগমন হল ৬ নতুন অতিথির ৷ জন্ম হল ৪টি রেডপান্ডা ও ২টি স্নো লেপার্ডের ৷ প্রাণী প্রজনন বা ক্যাপ্টিভ ব্রিডিংয়ে এশিয়ায় মধ্যে যে সেরা, তা […]

আরও পড়ুন

পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচিতে ‘মত্ত’ সিভিকের বাইক নিয়ে ধাক্কা ব্যারিকেডে, জোড়া এফআইআর দায়ের করল পুলিশ

পুলিশের জোড়া এফআইআরে সিঁথির মোড়ের সামনে অবরোধ উঠল প্রায় সাড়ে চার ঘণ্টা পর। ‘মত্ত’ সিভিকের বিরুদ্ধে ভোর প্রায় সাড়ে তিনটে থেকে সিঁথির মোড়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন আরবিইউয়ের পড়ুয়ারা। জানা গিয়েছে, শনিবার রাতে পড়ুয়ারা আরজি কর হাসপাতালের ঘটনায় এক প্রতিবাদ কর্মসূচি করছিলেন। সেই সময় দ্রুত গতিতে বাইক নিয়ে প্রতিবাদ কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে এক সিভিক ভলেন্টিয়ার। বাইক […]

আরও পড়ুন

বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারল স্থানীয় গো-রক্ষক কমিটি

বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গো রক্ষকদের দ্বারা পিটিয়ে মারার অভিযোগ উঠলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। গত ২৭ অগাষ্ট ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। অভিযোগ উঠেছে স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। হরিয়ানার বধরা থানায় এবিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাগির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত ২৭ অগাষ্ট […]

আরও পড়ুন

মালদায় নবম শ্রেণির আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চিকিৎসক

প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার নামকরে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। মালদার হবিবপুর থানা এলাকায় গত বুধবার ওই ঘটনা ঘটে। গতকাল নাবালিকার পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক সুবল মণ্ডলকে পুলিশ আটক করেছে। সূত্রের খবর, ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের […]

আরও পড়ুন

শিয়ালদা-বনগাঁ শাখায় বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল

শিয়ালদা-বনগাঁ শাখায় রেল চলাচল ব্যাহত। সংহতি স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে, শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে বলে জানতে পারা গিয়েছে। অফিস ফেরত টাইমে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রেল যাত্রীদের। জানা গিয়েছে, প্রায় দু’ঘণ্টা ১৫ মিনিট বাদে আপ লাইনের খারাপ […]

আরও পড়ুন

আয়াকে বাড়িতে আটকে যৌন নির্যাতন, অভিযুক্ত বিজেপি নেতা স্পন্দন দাসকে ধরে গণপিটুনি দিল এলাকাবাসী

আয়াকে বাড়িতে আটকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি সেই নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোলা থানার পুলিশ। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার […]

আরও পড়ুন

সাত সকালে হাওড়ার পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাত সকালে পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারজেরে পুড়ে ছাই হয়ে গেল পোস্ট অফিসের বহু গুরুত্বপূর্ণ চিঠি ও নথি। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় আধঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ চিঠি নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। তারা এই অগ্নিকাণ্ডের […]

আরও পড়ুন
error: Content is protected !!