বনধ ঘিরে তান্ডব, সরকারি বাসকে ভাঙচুরের অভিযোগে ২ বিধায়ক সহ কোচবিহারে গ্রেপ্তার ৩০ বিজেপি কর্মী

দুই বিধায়ক সহ কোচবিহারে গ্রেপ্তার ৩০ বিজেপি কর্মী , জানালেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। বিজেপির বনধ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল কোচবিহারে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সরকারি বাসকে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ মাথাভাঙা থেকে কোচবিহার রুটে আসছিল বাসটি।

আরও পড়ুন

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২। অশান্তির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।বীরভূমের মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। আর এরপরেই মল্লারপুর থানার পুলিশের তরফ থেকে সেই অবরোধ তুলতে লাঠিচার্জ করা হয় বিজেপি কর্মীদের উপর। ঘটনার পর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

হুগলিতে একাধিক স্টেশনে রেল অবরোধ, জোর করে স্কুল বন্ধ করল বিজেপি

ভোর থেকেই জেলায় জেলায় বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন ৷ বৃহস্পতিবার সকালে হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল অবরোধ করল বিজেপি কর্মী-সমর্থকরা ৷ রেল লাইনে বসে পড়ে হুগলি জেলা বিজেপি কর্মীরা ৷ কোনও কোনও বিজেপি কর্মী আবার রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশ ওই বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় ৷ শুরু হয় […]

আরও পড়ুন

আন্দোলনের নামে গুন্ডামি, ছাত্র সমাজের আধলা ইটে মাথা ফাটল একাধিক পুলিশের

আন্দোলনের নামে গুন্ডামি। বেশিরভাগজনকে দেখে মনে হয় না তাঁরা পড়ুয়া। কারও পক্ককেশ জানান দিচ্ছে, প্রৌঢ়ত্বের সীমায় এসে দাঁড়িয়েছেন তিনি। ছাত্র সমাজের মিছিলে দেখা মিলল এদেরই।  আর তাঁদেরই গুন্ডামিতে অতিষ্ট হলেন শহরবাসী। পুলিশ সহজেই উদ্দেশ্যহীন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করল। কার্যত মুখ পুড়ল বিজেপির। ২৭ আগস্ট, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সমাবশ-মিছিলের ঘোষণার পর […]

আরও পড়ুন

ভাঙল ব্যারিকেড, পালটা জলকামান, নবান্ন অভিযান ঘিরে খণ্ডযুদ্ধ, অন্দোলনকারীদের ছোড়া ইটে মাথা ফাটল ২ পুলিশ অধিকারিকের

 নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। জাতীয় পতাকা হাতে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। অভিযোগ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই পালটা লাঠিচার্জ পুলিশের। পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। ফাটানো হয়েছে টিয়ার গ্যাসের শেল। এদিকে, হাওড়া ব্রিজেও চলছে তুমুল অশান্তি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জলকামান। ফোরশোর রোডেও ধরা পড়ে একই অশান্তির ছবি। মিছিলকারীদের ছোড়া ইটের ঘায়ে হাওড়ায় জখম […]

আরও পড়ুন

সাতসকালে হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের দাপটে উপড়ে গেল বহু গাছ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত জগৎবল্লভপুরের একাংশ। দশ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হাওড়া জগৎবল্লভ পুরের পতিহলে। একাধিক গাছ পরে বিপত্তি, বাড়ির ওপর পড়ল গাছ। উড়ল বাড়ি ও কারখানার চাল। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামের প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহুদূর। মাটির দেওয়ালে […]

আরও পড়ুন

নবান্ন অভিযানে ‘বডি পড়বে’ বলা ৩ বিজেপি নেতাকে গ্রেফতার, বিজেপির জেলা সভাপতি শঙ্করকে আটক করল পুলিশ

মঙ্গলবার গ্রেফতারও করা হল নবান্ন অভিযানে ‘বডি পড়বে’ বলা তিন বিজেপি নেতাকে। মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের প্রকাশ করা দু’টি ‘গোপন ভিডিয়ো’ (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)-র সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বাবলু গঙ্গোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায় এবং বিপ্লব মালকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে বিজেপির পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শঙ্কর গুছাইতকে। […]

আরও পড়ুন

নবান্ন অভিযানে গুলি চলার হুঁশিয়ারির পর এবার ‘৪ ছাত্রনেতা নিখোঁজ’, দাবি শুভেন্দু অধিকারীর 

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নানা আন্দোলন এখন শুরু হয়েছে রাজ্যজুড়ে। তার প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে ছাত্র সমাজ। আজ, মঙ্গলবার তাদের নবান্ন অভিযান রয়েছে। ইতিমধ্যেই চারিদিকে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ বসে গিয়েছে। যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে […]

আরও পড়ুন

‘নবান্ন অভিযানে বডি পড়বেই!’ গোপন ভিডিও-র সূত্র ধরে ঘাটাল থেকে গ্রেফতার দুই বিজেপি নেতা

নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিও প্রকাশ্যে এসেছে। তার সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিওতে তাঁদের দেখা গিয়েছে। বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। তবে এখনও একজন পলাতক। তাঁর […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতীর তীরেই গড়ে উঠবে পর্যটক আবাস

উত্তর ২৪ পরগনা জেলায় পর্যটনের অন্যতম ক্ষেত্র টাকি। এবার সেখানে দুই একরের বেশি জায়গায় একটি বিলাসবহুল পর্যটক আবাস তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে জমি চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত পরিদর্শন হবে আগামী সপ্তাহেই। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ অন্য প্রশাসনিক কর্তারা। ইছামতী নদীর তীরে টাকিতে […]

আরও পড়ুন
error: Content is protected !!