নাতনিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে

প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। সম্পর্কে ওই ব্যক্তি নাবালিকার দাদু বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়। ওই ব্যক্তি একাধিকবার ধর্ষণ করলেও। প্রাণের ভয়ে নির্যাতিতা কিছুই বলতে পারেনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার। তখন জানা যায় নাবালিকা অন্তঃসত্ত্বা। তখনই গোটা বিষয়টি পরিবারের […]

আরও পড়ুন

‘সেনাপতি পথ দেখাক’, আরজি কর কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন নেতারা!

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এখন এই নারকীয় ঘটনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শহর থেকে জেলায় সর্বত্র অপরাধীর শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন করে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তা এখন দেখাও যাচ্ছে ব্লকে ব্লকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা […]

আরও পড়ুন

‘নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে বর্বর অত্যাচারে অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি, শিশুকন্যাকেও যৌন নির্যাতন’, নির্যাতিতা পাশে তৃণমূলের প্রতিনিধি দল

নন্দীগ্রামের গোকুলনগরে মহিলার উপর অকথ্য অত্যাচার। মারতে মারতে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে এলাকা ৩০০ মিটার ঘোরানোর মতো বর্বরোচিত কাজ করেছে বিজেপির গুন্ডাবাহিনী। শনিবার বিকেলের সেই ভয়াবহ ঘটনার কথা নন্দীগ্রাম হাসপাতালে বসে বলছিলেন নির্যাতিতা। গোটা শরীরে এমন কোনও অংশ নেই যেখানে মারের দাগ নেই। ফুলে গিয়েছে শরীর। কথা বলতে কষ্ট হচ্ছে। ট্রমায় আক্রান্ত। […]

আরও পড়ুন

আরজি করের প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ করে পোস্ট, ধৃত যুবক

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ। আলিপুরদুয়ারে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। আরজি করের ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সাগ্নিক লাহা নামে আলিপুরদুয়ার জংশনের কুয়োর পাড় এলাকার ওই যুবক। অভিযোগ পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য […]

আরও পড়ুন

দেরিতে ট্রেন চলায় নিত্যযাত্রীদের অবরোধ, শিয়ালদা দক্ষিণ শাখায় আপ ও ডাউনে বন্ধ ট্রেন চলাচল 

নিত্যযাত্রীদের রেল অবরোধে রবিবার সকাল থেকে ট্রেন চলাচল বিপর্যস্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ সকাল থেকে সুভাষগ্রাম স্টেশনে চলছে অবরোধ ৷ তার জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কয়েক মাস ধরে অনিয়মিত রয়েছে ট্রেন পরিষেবা ৷ সঠিক সময়ে ট্রেন চলাচল করছে না ৷ এই অভিযোগে একাধিকবার রেল অবরোধ […]

আরও পড়ুন

গভীর রাতে মালদায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬

মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত একজনকে মালদায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা প্রত্যেকেই মালদার বাসিন্দা। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। তাতেই ৬ জনের মৃত্যু হয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় […]

আরও পড়ুন

নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর করে ৩০০মিটার দৌড় করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, গ্রেফতার বুথ সভাপতি তাপস দাস

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই রাতেই ভাঙচুর করা হয় আরজি কর হাসপাতাল। এই আবহে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠল। তার জেরে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে […]

আরও পড়ুন

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুজো অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ ক্লাবের

আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় নানা স্তরে প্রতিবাদ চলছে। এ বার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির একটি ক্লাব। সমাজমাধ্যমে অন্যদেরও অনুদান না-নিতে আবেদন জানাচ্ছে উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাদের বার্তা, ‘মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেব।’ তৃণমূল […]

আরও পড়ুন

ফের রাঙ্গাপানিতে লাইনচ্যুত তেল বহনকারী মালগাড়ি

ফের রাঙাপানিতে লাইনচ্যুত হল মালবাহী ট্রেন। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের ২টো বগি লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি। বিষয়টি খবর পাওয়া মাত্র নিউ জলপাইগুড়ি লোকো […]

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে কাওয়াখালির ঘটনা। ধর্ষিতার বাবার অভিযোগের বিরুদ্ধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আবার নাবালক।  জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন যুবকের পরিচয় হয়। বৃহস্পতিবার বিকেলে তেমনই ২ যুবকের সঙ্গে ঘুরতে বেরোয় সে। কাওয়াখালি এলাকায় একটি নির্জন জায়গায় ওই কিশোরীকে […]

আরও পড়ুন
error: Content is protected !!