তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, থানা ঘেরাও করল ক্ষুব্ধ জনতা

রাজনৈতিক বিবাদের জেরেই খুন! তেমনটাই বলছেন স্থানীয়রা। অভিযোগ, রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম (৩৫) । তাঁর বাড়ি শীতেশনগর গ্রামে। স্থানীয় সূত্র বলছে, হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সঙ্গে বাম সমর্থক […]

আরও পড়ুন

জলপাইগুড়িতে মানসিক ভারসাম্যহীন মূক-বধিরকে ধর্ষণের অভিযোগ, গর্ভবতী যুবতী

যুবতী মানসিক ভারসাম্যহীন, মূক ও বধির। পরিবারের অভিযোগ, যুবতীকে ধর্ষনের। জানা গিয়েছে তিনি গর্ভবতী। ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট চা বাগান। জানা গিয়েছে, যুবতীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁর পরিবারের সদস্যরা বানারহাট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বেশকিছু পরীক্ষার পর নিশ্চিত করেন, ২১ সপ্তাহের গর্ভবতী। এর পরই রবিবার সকালে মেয়েটির দাদা ও বানারহাট চা বাগানের বেশ কিছু […]

আরও পড়ুন

নারী-অপরাধের তদন্তে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ

আর জি কর হাসপাতাল কাণ্ডে সুপ্রিমকোর্টে প্রশ্ন মুখে পুলিশের ভূমিকা। তদন্ত পদ্ধতি নিয়ে বার বার ভর্ৎসিত হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। মহিলা শিশু ও মহিলা সংক্রান্ত কোনও অপরাধ ঘটলে কী কী করতে হবে, তা বিস্তারিত বলা হয়েছে এই নির্দেশিকায়। আর জি কর কাণ্ডের পরই নড়েচড়ে বসেছে রাজ্য […]

আরও পড়ুন

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামীকে ‘ভুল’ ওষুধ খাইয়ে খুন স্ত্রীর

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে ‘ভুল’ ওষুধ প্রয়োগ করে খুনের অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। ঘটনার কথা জানতে পেরেই উত্তেজিত জনতা হাওড়ার বাঁকড়ায় প্রেমিকের ওষুধের দোকানে ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হাওড়ার বাঁকড়ার মুন্সীডাঙা সর্দার পাড়ায় […]

আরও পড়ুন

স্কুল টাইমে আরজি কর নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল পড়ুয়ারা, হাওড়ার ৩ স্কুলকে শোকজ নোটিস

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য শিক্ষা দপ্তরের তরফে শোকজ় নোটিস ধরানো হল হাওড়া জেলার তিন স্কুলকে। জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-এর তরফে দেওয়া সেই নোটিসে স্কুলগুলিকে বলা হয়েছে, পঠন পাঠনের সময়ে পড়ুয়াদের নিয়ে মিছিল করা হয়েছে। আর তা পড়ুয়াদের জন্য সঠিক ছিল না এবং […]

আরও পড়ুন

৯ দিন পর পূর্ব বর্ধমানে আদিবাসী ছাত্রী খুনের কিনারা, ভিন জেলা থেকে গ্রেফতার যুবক

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচীর রাতেই পূর্ব বর্ধমানের এক আদিবাসী ছাত্রীকে গলা কোটে খুন করার অভিযোগ উঠেছিল। প্রথম থেকেই এই ঘটনায় ভিন রাজ্যের এক যুবকের ওপর সন্দেহ ছিল পুলিশের। অবশেষে সেই ঘটনায় ৯ দিন পর খুনের কিনারা করল পুলিশ। এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। […]

আরও পড়ুন

প্রবল বৃষ্টিতে জলমগ্ন বারাসতের রাস্তায় বিদ্যুতের খোলা তারে প্রাণ কাড়ল মহিলার

বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায় ৷ সেই জল পাড়িয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না অঞ্জনা বিশ্বাসের ৷ হঠাৎ রাস্তার জমা জলে পড়ে গেলেন তিনি ৷ উপুড় অবস্থায় পড়ে রইল তাঁর নিথর দেহ ৷ অনুমান, জমা জলে বিদ্যুতের খোলা তারে হাত লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ বৃহস্পতিবার […]

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’,  অশালীন মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’। এমনই মন্তব্য করার অভিযোগ উঠল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগে যখন উত্তাল রাজ্য, সেই আবহেই বুধবার একটি ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘রেট’ বেঁধে দিচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক। আর […]

আরও পড়ুন

ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

১৪ আগস্ট রাতে ভাটপাড়ায় খুন হয়েছিলেন তৃণমূল কর্মী গনপত সিং। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজয় পাশোয়ানকে সোমবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। যে ৭ এম এম রিভলভার দিয়ে গুলি করে খুন করা হয়েছিল, সেই রিভলবারও উদ্ধার করা হয়েছে। মোট চারটি রিভলভার উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দুটি ৭ এম এম, দুটি ওয়ান শাটার। উদ্ধার রয়েছে […]

আরও পড়ুন

নিউ জলপাইগুড়িতে একই লাইনে রাজধানী এবং মালগাড়ি, কোনওক্রমে রক্ষা

ফের একই লাইনে দুটি ট্রেন। ঘটনাস্থল সেই নিউ জলপাইগুড়ি। তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গিয়েছে কোনওক্রমে। কারণ, মালগাড়ির গার্ডের তৎপরতা। একাটানা লাল পতাকা নেড়ে চালকের দৃষ্টি আকর্ষণ করায় থেমে যায় দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস। এড়ানো সম্ভব হয় রাঙাপানির ঘটনার পুনরাবৃত্তি। তবে ফের একই ট্র্যাকে সামান্য ব্যবধানে দু’টি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে বিস্তর […]

আরও পড়ুন
error: Content is protected !!