হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

সূত্রের খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের হার্টে ব্লকেজ মিলেছে, আপতত হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা, সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুরুতে আইসিইউ-তে ভর্তি ছিলেন। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাই জেনারেল বেডে দেওয়া হয়েছে। আপতত কিছু হাসপাতালেই থাকতে হবে […]

আরও পড়ুন

স্বাধীনতা দিবস উদযাপন করলেন শাহরুখ খান

স্বাধীনতা দিবস উদযাপন করলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। এই দিনে দেশপ্রেমের বার্তা দিয়েছেন বলি তারকারাও। অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, সানি দেওল থেকে অনুপম খের সকলেই সোশ্যাল মিডিয়াতে দেশমাতৃকার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। আর কিং খান শাহরুখ বরাবরই দেশপ্রেমী, তাই তাই স্বাধীনতা দিবস উদযাপন করবেন না তাও কি হয়! সোশ্যাল মিডিয়াতে শাহরুখ যে ছবি […]

আরও পড়ুন

বকেয়া ১১ কোটির লোন, অভিনেতা রাজপাল যাদবের বাড়িতে তালা ঝোলাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক

ছবি বানানোর জন্য ব্যাঙ্ক থেকে ১১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি রাজপাল যাদব। আর তারপরই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি নাকি এই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেটা […]

আরও পড়ুন

প্রয়াত চিত্র সাংবাদিক প্রদীপ বন্দেকর, শোকাহত বলিউড

প্রয়াত বলিউডের প্রবীণ চিত্র সাংবাদিক প্রদীপ বন্দেকর। রবিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭০ বছর। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শুরু করে আমির খান, শাহরুখ খান, অজয় দেবগণ, দীপিকা, রণবীর বলিউডের বহু তাবড় শিল্পীদের পছন্দের পাত্র ছিলেন প্রদীপ। চিত্র সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। জানা যাচ্ছে, শনিবার রাতে পরিবারের […]

আরও পড়ুন

অসুস্থ অরিজিৎ সিং! বাতিল অগাস্টের সব কনসার্ট

অগাস্টের সমস্ত কনসার্ট পিছিয়ে দিলেন অরিজিৎ সিং। এমনকি ১১ অগাস্টের ব্রিটেন ট্যুরও বাতিল করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্ট করে গায়ক জানিয়েছেন, মেডিক্যাল কিছু এমার্জেন্সির জন্য তিনি কোনও শো করতে পারবেন না চলতি মাসে। আর তাতেই বেজায় চিন্তায় তাঁর ভক্তরা। কী হয়েছে অরিজিৎ সিংয়ের, তা নিয়ে জল্পনার শেষ নেই। অগাস্টের শো বাতিলের পাশাপাশি […]

আরও পড়ুন

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নোরা ফতেহি!

নোরা ফতেহি সম্প্রতি নারীবাদ নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যা অনেকেই ভালোভাবে নেননি। অভিনেত্রী তথা মডেল নোরা পরিবার থাকার পক্ষে কথা বলেন। এবং ভুল মানুষের সঙ্গে সঠিক যুদ্ধের পথ বেছে নেওয়া প্রসঙ্গেও কথা বলেন। ম্যাশেবল ইন্ডিয়ার একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে তাঁর মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকে, তাহলে নোরা তার জন্য ক্ষমাপ্রার্থী। বিয়ারবাইসেপসের সঙ্গে […]

আরও পড়ুন

অবশেষে কাটল জট, টলিপাড়ায় শুরু হল সিনেমা-সিরিয়ালের শুটিং

বিগত সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে অশান্তির পারদ চড়ছিল যা রবিবার রাতে চরম মাত্রায় পৌঁছয়। বাধ্য হয়ে সোমবার এবং মঙ্গলবার স্তব্ধ হয়ে যায় টলি পাড়া। শোনা যায়নি লাইট, ক্যামেরা, অ্যাকশনের শব্দ। ছিল না কোনও ব্যস্ততা। ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সমস্যার জেরে বন্ধ হয় শ্যুটিং। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মধ্যস্থায় কেটে যায় সমস্যার জট। তারপরই বুধবার থেকে […]

আরও পড়ুন

মুক্তির আগেই আল্লু অর্জুনের পুষ্পা ২-এর ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’-এর জন্য অপেক্ষা করছেন। ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি বলা চলে। যে ছবির জন্য ভক্তেরা ভীষণভাবে মরিয়া। আগে এই ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, এবার সুকুমার পরিচালিত এই ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটি দেখার জন্য ভক্তেরা বেশ উচ্ছ্বসিত […]

আরও পড়ুন

‘ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আর কাউকে ব্যান করা যাবে না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগামীকাল অর্থাত্‍ বুধবার সকাল থেকেই সেটে ফিরছেন পরিচালক ও টেকনিশিয়ানরা। বিগত চার-পাঁচদিন ধরেই রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে উত্তাল ছিল গোটা ইন্ডাস্ট্রি। প্রথমে রাহুলকে ব্যান করে ডিরেক্টরস গিল্ড। তারপর তাঁরা সেই ব্যান তুললেও রাহুলের ব্যানের পক্ষে সরব হয় ফেডারেশন। দফায় দফায় বৈঠকেও যখন সমস্যার জট খুলছে না, তখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, […]

আরও পড়ুন

স্তব্ধ টলিপাড়া, জট কাটাতে নবান্নে বৈঠকে গৌতম-প্রসেনজিৎ-দেব

কলকাতাঃ টলিপাড়ায় অব্যাহত অচলাবস্থা। পরিচালক-প্রযোজক এবং ফেডারেশন, টেকনিশিয়ানরা সারলেন বৈঠক দফায় দফায়। তবু মেলেনি রফাসূত্র। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে নবান্নে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন তাঁরা। সেই বৈঠকের পরই আশার আলো দেখছে গোটা টলিউড। বৈঠকের পর নিজের […]

আরও পড়ুন
error: Content is protected !!