```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইকআরোহী

রাতের শহরে বেপরোয়া হয়ে ওঠে তাঁর গাড়ি। সেই গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। পুলিশ সূত্রে খবর, বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই সম্রাটের গাড়িটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে। জানা যাচ্ছে, রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। বেহালা চৌরাস্তার দিক থেকে যাচ্ছিলেন টালিগঞ্জের দিকে। রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, এক বাইক আরোহীকে ধাক্কা মারে তাঁর গাড়ি। আর বাইকে থাকা মানুষটি তাতে ছিটকে গিয়ে পড়েন। গুরুতর জখম বাইকআরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বয়স তাঁর মাত্র ২৯। একটি আইসক্রিমের কারখানায় কাজ করেন এই ব্যক্তি। দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর। জানা যাচ্ছে, ওই বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে।

error: Content is protected !!