প্রয়াত হলেন নির্মলা মিশ্রের স্বামী প্রদীপ দাশগুপ্ত

না ফেরার দেশে পাড়ি দিলেন নির্মলা মিশ্রের স্বামী প্রদীপ দাশগুপ্ত। ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসের দিনই টলিপাড়ায় শোকের ছায়া। প্রয়াত সুরকার, গীতিকার, গায়ক প্রদীপ দাশগুপ্ত। নির্মলা মিশ্রের গাওয়া অন্যতম জনপ্রিয় গান, ‘আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী’ গানটির সুরকার ছিলেন প্রদীপ দাশগুপ্ত। এদিন শিল্পীর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আনলেন একলব্য ব্যান্ডের লিড সিঙ্গার পার্থসারথী একলব্য। […]

আরও পড়ুন

টাকা আত্মসাতের অভিযোগে ৬ মাসের জেল প্রবীণ বলিউডের অভিনেত্রী জয়া প্রদার

বিপাকে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া প্রদা। পুরোনো একটি মামলায় ছয় মাসের জন্যে কারাদণ্ডে দণ্ডিত হলেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ জয়া প্রদা, সঙ্গে ৫০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। অভিনেত্রীর সঙ্গে মামলায় দোষী সাব্যস্ত হলেন তাঁর দুজন ব্যবসায়িক অংশীদার রাম কুমার এবং রাজা বাবু। ঠিক কী কারণে জেল হল অভিনেত্রীর? বলিউডের ৭০-৮০ দশকের একজন প্রথম […]

আরও পড়ুন

মা হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা

 মা হলেন বলিউড সুন্দরী ইলিয়ানা ডি’ক্রুজ। গত ১ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।ঘুমিয়ে থাকা সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে শনিবার রাতে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।  জানা গিয়েছে, তিনি ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। ইলিয়ানা ইনস্টাগ্রামে লিখেছেন, এমন কোনও শব্দ নেই, যা দিয়ে আমাদের খুশির বর্ণনা করা যাবে না। […]

আরও পড়ুন

স্টুডিয়োতে আত্মহত্যা আর্ট ডিরেক্টর নীতীন চন্দ্রকান্ত দেশাইয়ের

বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতীন চন্দ্রকান্ত দেশাই আত্মহত্যা করলেন। জানা গিয়েছে, নীতীন চন্দ্রকান্ত দেশাই নিজের স্টুডিও অর্থাৎ এনডি স্টুডিওতে আত্মঘাতী হয়েছেন। মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তার স্টুডিও। আর সেখানেই এই ঘটনা ঘটে গিয়েছে। আজ, ২ অগাস্ট, বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কেন তিনি এমন কাজ করলেন সেটা যদিও জানা যায়নি। […]

আরও পড়ুন

নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ, ইডির দ্বারস্থ বিজেপি

সমস্যায় টলিউডে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের। বসিরহাটের তারকা সাংসদের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে ২৪ কোটি টাকার আত্মসাৎ করার অভিয়োগ। নুসরতের বিরুদ্ধে ইডির কাছে দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তিরা। তাঁদের সঙ্গে দেখা যায় বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা সহ কয়েকজনকেকে। সোমবার সন্ধ্যা নাগাদ, বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আচমকা ইডির দ্বারস্থ হন বিজেপি নেতা […]

আরও পড়ুন

‘জওয়ান’-এর প্রথম গান থেকেই রীতিমতো ঝড় তুললেন শাহরুখ

প্রথম গান থেকেই রীতিমতো ঝড় নয়, সুনামি তুলেছেন শাহরুখ খান। সোমবার সকালে মুক্তি পায় ‘জওয়ান’-এর প্রথম গান জিন্দা বান্দা(Zinda Banda)। এই প্রতিবেদন পাবলিশ হওয়া অবধি ১ ঘণ্টায় ইউটিউবে এই গান দেখেছেন ১.৬ মিলিয়ন অর্থাৎ ১৬ লক্ষের বেশি দর্শক। জাঁকজমকপূর্ণ গানে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গেল ১০০০ জন মহিলা নৃত্যশিল্পীকে। ইরশাদ কামিলের লেখা গানটি গেয়েছেন অনিরুদ্ধ […]

আরও পড়ুন

১৮ বছরের সম্পর্কে ইতি, বিচ্ছেদের সিদ্ধান্ত ফরদিন খান ও নাতাশার

এবার নাকি দীর্ঘদিনের বিবাহিত সম্পর্ক ভাঙছে অভিনেতা ফাহদিন খান ও তাঁর স্ত্রী নাতাশার। অভিনেতা ফারদিন খান এবং তার স্ত্রী নাতাশা মাধবানির। খবর অনুযায়ী, তাঁরা ‘সৌহার্দ্যপূর্ণভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন’। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফারদিন এবং নাতাশা এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকেন। প্রায় ১৮ বছরের বিবাহিত জীবন তাঁদের। বলিউডের এককালে রীতিমতো দাপিয়ে রাজ করেছেন […]

আরও পড়ুন

 প্রকাশ্যে এলো ‘গদর ২’ ট্রেলার

বুধবার ‘কার্গিল দিবস’। দেশভক্তির গল্প বলার উপযুক্ত দিন। তাই ছবির ট্রেলারমুক্তির জন্য এই দিনকেই বেছে নিয়েছিলেন পরিচালক-প্রযোজক। প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ‘গদর ২’-এর ট্রেলার ভাইরাল। ট্রেলারমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, সানি দেওল, আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, শারিক প্যাটেল, সিমরত কৌর, মিঠুন, অলকা ইয়াগনিক, জুবিন নৌটিয়াল এবং আদিত্য নারায়ণ। এই উপকরণগুলোই তো ২৩ বছর আগে ‘গদর: […]

আরও পড়ুন

‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবির গানের প্রচারে কলকাতায় আলিয়া-রণবীর

করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিটি মুক্তি পেতে চলেছে ২৮ জুলাই । তবে তার আগেই মহানগরীতে এসে ঝড় তুললেন ফিল্মের দুই মূল কুশীলব আলিয়া ভাট ও রণবীর সিং । ছবির নতুন গান প্রকাশে সোমবার কলকাতায় হাজির হন তাঁরা ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন টোটা রায়চৌধুরী চূর্ণী গঙ্গোপাধ্যায় । তাঁরাও এই ছবিতে […]

আরও পড়ুন

কোয়েল, শুভশ্রী, সায়ন্তিকা, শ্রাবন্তী, অঙ্কুশ সম্মানিত মহানায়ক পুরস্কারে

মহানায়কের ৪৩ তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এই বছরও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজন করেছে এই বিশেষ দিনটি। সেখানে মহানায়কের পরিবারের সদস্যরাও উপস্থিত হয়েছিলেন। উত্তম কুমারের ছবিতে মাল্যদান করেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও নিজের হাতে তুলে দেন বিশিষ্ট অতিথিদের সম্মান। মহানায়কের মৃত্যবার্ষিকীতে রইল পুরস্কৃতদের তালিকা। এদিন বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন অভিনেত্রী সোহিনী […]

আরও পড়ুন
error: Content is protected !!