```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’, হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’। ছোটপর্দায় সুপারস্টারেদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হল। হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা অনুষ্ঠানে জমজমাট সেই অনুষ্ঠান। আর তারই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলকে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নানা ধরনের সংস্কৃতিমূলক বিষয়ের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। শুধু তাই-ই নয় তিনি ধারাবাহিক দেখতেও পছন্দ করেন। শুধু তাই-ই নয়, প্রতিটা ধারাবাহিকের চরিত্রগুলো পর্যন্ত চেনেন তিনি। ‘বাংলা মিডিয়াম থেকে ইষ্টি কুটুম সবই দেখি। অনুরাগের ছোঁয়ায় ওই ছোট্ট দুটি মেয়ে কী সুন্দর কথা বলে। জগদ্ধাত্রী, নিমফুলের মধু, রামপ্রসাদ সবই দেখার মতো।’ তবে ধারাবাহিকের ক্ষেত্রে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও উল্লেখ করেছেন তিনি। ‘ক্রাইম সিনগুলোতে যা দেখানো হয় সেইসব সিনের আগে আপনারা যদি একটু দয়া করে ছোট্ট নোট দিয়ে দেন, তাহলে সেটায় প্রশাসনও ভাববে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শিল্পীদের এত গুণ, যে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমাদের শিল্পীরা মুম্বইয়ের মতো বড় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবে। তাঁরা আমাদের সত্যিই গর্বের।’ এবারের টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের শুরুতেই মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতাদের উপস্থিতিতে জমে ওঠে মঞ্চ। এবার মোট ৪১টি ক্যাটেগরিতে ৬৬ জনকে সম্মান জানানো হল টেলি অ্যাকাডেমির তরফ। মরনোত্তর পুরস্কার প্রদান করা হয় প্রয়াত ঐন্দ্রিলা শর্মাকেও। প্রসঙ্গত, গুড্ডি ও জগদ্ধাত্রী সিরিয়ালের গীতিকার ও সুরকার হিসাবে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অ্যাওয়ার্ড গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী।

এক নজরে দেখুন সেরার তালিকা-

সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল- অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী

সেরা অভিনেতা- দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়ার সূর্য)

সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী) 

সেরা পরিবার- অনুরাগের ছোঁয়া, নিম ফুলর মধু এবং গাঁটছড়া

সেরা জুটি- সূর্য-দীপা (অনুরাগের ছোঁয়া) এবং বিক্রম-ইন্দিরা (বাংলা মিডিয়াম)

সেরা বয়স্ক জুটি– মিঠু চক্রবর্তী ও অনিন্দ্য সরকার

সেরা প্রযোজক- ম্যাজিক মোমেন্টস (লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং টেন্ট (সুশান্ত দাস)

সেরা বউমা- স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়ার দীপা)

প্রিয় ছেলে- গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়ার ঋদ্ধি) রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেলের শঙ্কর)

সেরা শাশুড়ি – রূপাঞ্জনা মিত্র (অনুরাগের ছোঁয়ার লাবণ্য সেন)

সেরা মা- জুন মালিয়া (গাঁটছড়ার মঞ্জিরা)

সেরা বোন ও ভাই- অনুষ্কা (গাঁটছড়ার বনি) প্রারব্ধি (অনুরাগের ছোঁয়ার জয়)

বিশেষ পুরষ্কার- তৃণা সাহা (বালিঝড়ের ঝোড়া)

সেরা খল-নায়ক- অনিন্দ্য চক্রবর্তী (খেলনা বাড়ির পলাশ) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (গাঁটছড়ার রাহুল)

সেরা খল-নায়িকা- চান্দ্রেয়ী ঘোষ (গৌরী এল-র শৈলজা), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপের রোহিনী), প্রিয়া পাল (জগদ্ধাত্রীর দিব্যা), অহনা দত্ত (অনুরাগের ছোঁয়ার মিশকা)

আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোপাধ্যায়

‘সেরা অভিনয়’ (বিশেষ সম্মান)- কৌশিক সেন (গোধূলি আলাপ)

মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- ঐন্দ্রিলা শর্মা

অনুপ্রেরণা মূলক চরিত্র-  সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ) তিয়াসা লেপচা (বাংলা মিডিয়াম)

পাদ প্রদীপের তলায় (বিশেষ সম্মান)- নিমাই ঘোষ

error: Content is protected !!