বনি সেনগুপ্তের পর এবার কি ইডির নজরে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার!

নিয়োগ দুর্নীতির জাল টলিউডে কতদূর বিস্তার করেছে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। অভিনেতা বনি সেনগুপ্তের পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন আরও এক অভিনেত্রী। কুন্তলের সঙ্গে একাধিক ছবি-ভিডিয়ো থেকেই তাদের মধ্যে সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি প্রিয়াঙ্কা সরকার। তাই পুরোটাই দাঁড়িয়ে অনুমানের উপর, ইডি সম্পূর্ণ তথ্য সামনে না […]

আরও পড়ুন

ভারতের অস্কার বিজয়ীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতীয় অস্কার প্রাপকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে পুরস্কার পেয়েছে কার্তিকী গঞ্জালভেস ও গুণীত মোঙ্গা পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।’ টুইট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও সেরা মৌলিক গান হিসেবে অস্কার জয়ী নাটু নাটুর সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী ও গীতিকার চন্দ্রবোসকেও শুভেচ্ছা জানালেন তিনি। তিনি বলেন, ‘বহুকাল এই […]

আরও পড়ুন

সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতল ‘আর আরআর’ ছবির গান ‘নাটু নাটু’

অপেক্ষার অবসান ঘটিয়ে ‘আর আরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অবশেষে সেরা মৌলিক গানের বিভাগে অস্কারও জিতে নিল। তেলেগু ছবির ইতিহাসে নজির গড়ে গোল্ডেন গ্লোব পুরস্কার এর পর অস্কারও জিতে নিল ‘নাটু নাটু’ এই মৌলিক গান। ‘আরআর আর’ ছবির পরিচালক এস এস রাজামৌলি। অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানটি সুর করেছেন এম এম কীরাবাণী। রিয়ানা কিংবা লেডি গাগাদের […]

আরও পড়ুন

অস্কারের মঞ্চে ‘ব্ল্যাক লেডি’ দীপিকা পাড়ুকোন

অস্কারে এবারে পরিবেশক ছিলেন দীপিকা পাড়ুকোন। মঞ্চে এদিন আরআরআর-এর নাটু নাটু গানটির লাইভ পারফরমেন্সের সময় ঘোষণাও করেন তিনি। হাততালিতে ফেটে পড়েছিল গোটা হল। অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোন পরেছিলেন ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন। অভিনেত্রী এদিন বেছে নেন কারটিয়েরের গয়না। মেকআপে সবচেয়ে চোখ টানে অভিনেত্রীর উইংড আইলাইনার। চুল বেঁধেছিলেন মেসি বানে। অস্কারের রেড কার্পেটে ফোটোর জন্য পোজ দেন […]

আরও পড়ুন

‘১৫ কোটির জন্য সতীশকে খুন করেছে আমার স্বামী’, গুরুতর অভিযোগ অভিনেতার বন্ধুর স্ত্রীর, তদন্তের দাবি

বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় নতুন মোড়।সতীশ কৌশিকের বন্ধুর স্ত্রীর সন্দেহ, শিল্পীকে হত্যা করা হয়েছে। এবং তাঁর সন্দেহ, এই হত্যা করিয়েছেন তাঁর স্বামী। মারাত্মক গুরুতরএক অভিযোগ তুলেছেন তিনি। তিনি এই বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের জন্য দিল্লি পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে একটি অনুলিপি পাঠিয়েছেন। হোলির দিন […]

আরও পড়ুন

প্রয়াত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা

মাতৃহারা হলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত । রবিবার ভোর তিনটে মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। জানা যাচ্ছে, বার্ধক্যজনিত কারণে শরীরে ভাঙন ধরেছিল। মুম্বইয়ের ওরলিতে বিকেল ৩-৪ টের সময় তাঁকে দাহ করা হবে। 

আরও পড়ুন

গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল

অসুস্থ একাধিক জাতীয় পুরস্কার বিজয়ী এবং চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। জানা গিয়েছে তাঁর দুটি কিডনিই তেমন কাজ করছে না। ফলে বাড়িতেই ডায়ালিসিস চলছে বলেও খবর। রিপোর্ট অনুযায়ী, পরিচালকের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং হাসপাতালের গিয়ে এই চিকিৎসা করার মতো অবস্থাও তাঁর শরীরের এই মুহূর্তে নয়। তাই বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, ৮৮ বছর […]

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতি তদন্তে ১০ ঘণ্টা জেরার পর ফের বনিকে তলব ইডি-র

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি তদন্তে প্রায় ১০ ঘণ্টা জেরার পর ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার টলিউড অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছিল, কুন্তলের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ির নথি সহ অভিনেতাকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি তদন্তে […]

আরও পড়ুন

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক

প্রয়াত সতীশ কৌশিক। ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা-পরিচালক। দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতাল নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় তাঁর। ময়না তদন্তের পর মুম্বই নিয়ে যাওয়া হবে দেহ। ৯ মার্চ সকাল বেলা অনুপম খের সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ দিলেন। অভিনেতা লিখলেন, ‘জানি, এই বিশ্বে মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি, নিজে […]

আরও পড়ুন

‘বাঘাযতীন’-এর সেটে আহত দেব! বাম চোখে ব্যান্ডেজ

 বিগত এক সপ্তাহ ধরেই ওড়িশায় আছেন সুপারস্টার দেব। তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর শ্যুটিং চলছে জোর কদমে। এবার পর্দায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালনায় অরুণ রায়। ওড়িশার বারিপদায় আপাতত চলছে ছবির শ্যুট, কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। শোনা যাচ্ছে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন বাম চোখে আঘাত পান অভিনেতা। চিকিৎসকের পরামর্শে ব্যান্ডেজ […]

আরও পড়ুন
error: Content is protected !!