হায়দরাবাদে শ্যুটিং করতে গিয়ে গুরুতর জখম অমিতাভ বচ্চন, ভাঙল পাঁজরের হাড়

হায়দরাবাদে প্রোজেক্ট-কে সিনেমার শ্যুটিং করতে গিয়ে জখম হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় তিনি আঘাত পান।  এই ঘটনায় পাঁজরের হাড় ভেঙে গিয়েছে বলে  জানিয়েছেন বিগ-বি নিজেই। আপাতত শ্যুটিং থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন শাহেনশা। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ফের কাজ শুরু করবেন তিনি। তাঁর সিটি স্ক্যানও হয়েছে।

আরও পড়ুন

দেশের এক নম্বর চলচ্চিত্রের স্বীকৃতি পাঠানের! ‘শাহরুখ ছাড়া কারুর পক্ষে সম্ভব নয়’, বললেন বাহুবলীর প্রযোজক শিবু

সব বিতর্ককে অতিক্রম করে দেশের এক নম্বর চলচ্চিত্রের স্বীকৃতি পেল শাহরুখ-দীপিকার ‘পাঠান’। সর্বকালের শ্রেষ্ঠ তেলেগু ব্লকবাস্টার ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (হিন্দি) এর বিশাল সংগ্রহকে পরাজিত করে অবশেষে শাহরুখ ভক্তদের প্রত্যাশা পূরণ হল। ভারত জুড়ে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি পেল ‘পাঠান’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত, ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ দেশজুড়ে মোট ৫১০.৯৯ কোটি আয় করেছিল, কিন্তু […]

আরও পড়ুন

চেন্নাইতে কনসার্টে লাইভ পারফরম্যান্সের সময় মাথায় ড্রোনের আঘাতে ক্ষতবিক্ষত গায়ক বেনি দয়াল

চেন্নাইতে একটি লাইভ পারফরম্যান্সের সময় ড্রোনের আঘাতে ক্ষতিবিক্ষত হয়ে গেলেন বলিউডের জনপ্রিয় গায়ক বেনি দয়াল। শুক্রবার চেন্নাইয়ের ভিআইটিতে একটি লাইভ কনসার্ট চলাকালীন মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন ‘বদতমিজ দিল’ গায়ক। তরুণ প্রজন্মের অন্যতম প্রিয় গায়ক বেনি। যার ঝুলিতে রয়েছে একাধিক হিট। কনসার্ট থেকে বেনি দয়ালের সঙ্গে ঘটা দুর্ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর তিনি […]

আরও পড়ুন

মধ্যরাতে ইমন চক্রবর্তীকে লক্ষ্য করে কটূক্তি- অশালীন আচরণ, গ্রেফতার অভিযুক্ত

দক্ষিণ কলকাতার রাস্তায় প্রকাশ্যে হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রতি দিন রাতেই ইমন, তাঁর স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু ব্যাডমিন্টন খেলতে যান। বৃহস্পতিবার রাতেও খেলতে গিয়েছিলেন। খেলাধুলোর পর একটি ফলের দোকানে যান গায়িকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও। ফল কিনতে গিয়েই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। বিভিন্ন ফলের নাম করে গায়িকার উদ্দেশে কটূক্তি করতে থাকেন […]

আরও পড়ুন

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, অ্যাঞ্জিয়োপ্লাস্টির পর বসল স্টেন্ট

সংবাদমাধ্যমে চর্চিত হয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন। কখনও প্রাক্তনের সঙ্গে নতুন ছবি পোস্ট করে, আবার কখনও ললিত মোদীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে। সুস্মিতাকে আগামীতে দেখা যাবে, জনপ্রিয় ওয়েব সিরিজ আর্যার তৃতীয় সংস্করণে। গতমাসেই আর্যা-3-র টিজার শেয়ার করে অভিনেত্রী জানান, শীঘ্রই শুটিং শুরু করবেন তিনি। যাই হোক এর মধ্যেও খারাপ খবর! সম্প্রতি হৃদরোগে আক্রান্ত […]

আরও পড়ুন

গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের

ফের আইনি গেরোয় খান পরিবার। এবার শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক মুম্বই নিবাসী যুবক। লখনউতে ৮৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেই ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। ওই যুবকের নাম যশবন্ত শাহ। ওই যুবকের দাবি, শাহরুখ পত্নী বিশ্বাসভঙ্গ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। […]

আরও পড়ুন

প্রয়াত মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমস

বড় পর্দায় নিজের পরিচালিত প্রথম ছবির মুক্তি আর দেখে যাওয়া হল না। তার আগেই মৃত্যু পথযাত্রী হলেন মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমস । গত ২৫ ফেব্রুয়ারি, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালক। মাত্র ৩১ বছর বয়সেই পরিচালকের জীবন জ্যোতি নিভে গেল। কেরালার এক হাসপাতালে মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমসের প্রয়াণ ঘটেছে । হাসপাতালের চিকিৎসক সূত্রে […]

আরও পড়ুন

চলে গেলেন ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের সুরকার সুভাষ চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

চলে গেলেন ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের সুরকার তথা বাঁকুড়ার প্রখ্যাত ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী। শনিবার দুপুর ১২টা নাগাদ বার্ধক্যজনিত কারণে কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। অনুরাগীদের শেষ শ্রদ্ধার জন্য প্রয়াত শিল্পীর মরদেহ রাখা রয়েছে রবীন্দ্র সদনে। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট […]

আরও পড়ুন

সেলফি না পাওয়ায় সোনু নিগমের উপর হামলা বিধায়কের ছেলের, চুলের মুটি ধরে টেনে ফেলে দেওয়া হল সিঁড়ি থেকে! গুরুতর জখম ম্যানেজার ও নিরাপত্তারক্ষী

সোমবার মুম্বইয়ের চেম্বুরে সোন নিগমের অনুষ্ঠান চলাকালীনই তাঁর উপর চড়াও হন সেখানকার বিধায়কের ছেলে, তাঁরও আর্জি গায়কের সঙ্গে ছবি তোলার। গায়ক তা অস্বীকার করলে বিধায়কের ছেলের সঙ্গে তাঁর বাকযুদ্ধ বাঁধে। শিল্পীদের দুই সহকর্মীকে মারধর করা হয়। সোনু নিগমের সঙ্গেও অভব্য আচরণ করতে শুরু করেন তিনি, সঙ্গে শিল্পীর নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোনু ধাক্কা […]

আরও পড়ুন

প্রয়াত তেলুগু অভিনেতা নন্দমুরাই তারকারত্ন

প্রয়াত তেলুগু অভিনেতা তথা টিডিপি নেতা নন্দমুরাই তারকারত্ন। বয়স হয়েছিল ৪০ বছর। ২৩ দিন আগে একটি মিছিলে আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল, শনিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন নন্দমুরাই। তিনি সম্পর্কে টিডিপি নেতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জামাই।

আরও পড়ুন
error: Content is protected !!