সরকার বিরোধী পোস্ট করে গ্রেফতার অস্কার জয়ী অভিনেত্রী তারেনাহ আলিদোস্তি

ইরান: হিজাব বিরোধী আন্দোলনের জেরে ইরানে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। গত কয়েকমাস ধরে সেই আন্দোলনের জেরে ঘরে-বাইরে চাপের মুখে ইরান সরকার। এর মাঝেই সরকার বিরোধী আন্দোলনে নামার জন্য ও সোশ্যাল মিডিয়ায় হিজাব বিরোধী বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার জন্য গ্রেপ্তার হলেন অস্কার জয়ী সিনেমার অভিনেত্রী তারেনাহ আলিদোস্তি। গতকাল, শনিবার ইরান সরকারের তরফে ওই অভিনেত্রীকে গ্রেপ্তারির ফরমান জারি […]

আরও পড়ুন

পাঠান বিতর্কে মুখ খুললেন অভিনেতা প্রকাশ রাজের

বড় পর্দায় ৪ বছর পর কামব্যাক বলিউড বাদশা শাহরুখ খান। পাঠানের হাত ধরেই দর্শকের দরবারে ফিরছেন কিং খান। কিন্তু, ছবি মুক্তির আগেই চরম বিতর্কে জড়িয়েছে এই ছবি। সিনেমায় শাহরুখের নায়িকা দীপকা পাডুকোনের গেরুয়া মনোকিনি পরাতেই ঘটেছে বিপত্তি। এই রং সনাতন ধর্মে বিশ্বাসীদের ভাবনায় আঘাত করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, পাঠানের প্রথম গান […]

আরও পড়ুন

‘অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত’, চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দাবি তুললেন মুখ্যমন্ত্রী

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে সস্ত্রীক অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রী বললেন, ‘আমি মনে করি, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করছেন, তিনি মানুষ হিসেবে খুব বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি’। এদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘যদিও অফিশিয়ালি নয়, কিন্তু বাংলা থেকে আমরা আওয়াজ তুলব, ভারতরত্ন […]

আরও পড়ুন

সোশাল মিডিয়ার নেতিবাচক দিকগুলি সিনেমার ক্ষতি করছে, চলচ্চিত্র উৎসবের মঞ্চে মন্তব্য শাহরুখ খানের

একটু দেরি হলেও ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হলেন শাহরুখ খান। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শাহরুখ পা রাখা মাত্র, হাততালিতে ফেটে পড়ল স্টেডিয়াম। শাহরুখকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভাষণ দিতে উঠে সবাইকে চমকে দিলেন কিং খান। শাহরুখ প্রথমেই বলেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম, যখনই কলকাতায় আসব, বাংলায় কথা বলার চেষ্টা করব। আজ […]

আরও পড়ুন

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট

নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন দুপুরেই কলকাতায় পৌঁছেছেন অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। শাহরুখ বিমানবন্দরে পা রাখলেন বিকেল ৪.১০ নাগাদ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি আসবেন নেতাজী ইন্দোর স্টেডিয়ামে। তাঁকে ছাড়াই ৪.৩০মিনিটে শুরু হল […]

আরও পড়ুন

প্রয়াত কন্নড় অভিনেতা কৃষ্ণা জি রাও

প্রয়াত বর্ষিয়ান কন্নড় অভিনেতা কৃষ্ণা জি রাও। গতকাল, বুধবার রাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তাঁকে জনপ্রিয় কন্নড় সিনেমা কেজিএফ-এও বিশেষ একটি চরিত্রে দেখা গিয়েছিল।  বিগত কয়েক দশক ধরে কলিউড ইন্ডাস্ট্রিতে চরিত্রাভিনেতা ও সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন কৃষ্ণা।

আরও পড়ুন

প্রয়াত সিটি অব জয় খ্যাত সাহিত্যিক ডোমিনিক লাপিয়ারে

প্রয়াত ফরাসি সাহিত্যিক ডোমিনিক লাপিয়ারে। গতকাল রাতে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ডোমিনিকের জনপ্রিয় উপন্যাস হল সিটি অব জয়।  

আরও পড়ুন

সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম জুবিন নওটিয়াল, ভর্তি হাসপাতাল

সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন গায়ক জুবিন নওটিয়াল। আজ, শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লেগেছে। বুকের পাঁজরের হাড় ও ডান হাত ভেঙে গিয়েছে বলে খবর। তিনি বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাঁর ডান হাতে অস্ত্রোপচারও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানা গিয়েছে, […]

আরও পড়ুন

প্রয়াত দক্ষিণী ছবির প্রযোজক কে মুরলীধরণ

প্রয়াত তামিল সিনেমার জনপ্রিয় প্রযোজক কে মুরলীধরণ। গতকাল, দুপুরে তাঁর মৃত্যু হয়। মুরলীধরণের প্রতিষ্ঠিত লক্ষ্মী মুভি মেকারস প্রযোজনা সংস্থা কমল হাসান, অজিত সব তামিল সিনেমার বিভিন্ন বড় তারকার সঙ্গে একাধিক হিট ছবি তৈরি করেছে। তাঁর মৃত্যুতে চলচিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন

ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিনেত্রী নোরা ফাতেহি

দিল্লির ইডি দপ্তরে এলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।  সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি প্রতারণা সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়।  সেই মতো তিনি আজ ইডি দপ্তরে এসে পৌঁছন। প্রসঙ্গত এর আগেও, গত বছর এই একই মামলায় ইডি-র কাছে হাজিরা দিয়েছিলেন নোরা।

আরও পড়ুন
error: Content is protected !!