রবীন্দ্রসদনে প্রয়াত শিল্পী কে কে-কে গান স্যালুট, শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

কেকে-কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেকে-র মৃতদেহ নিয়ে কলকাতা থেকে দিল্লি রওনা দেবেন প্রয়াত শিল্পীর পরিবার। তার আগে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। প্রয়াত গায়কের মরদেহের ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়। রবীন্দ্রসদনেই গান স্যালুটের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত গায়ককে। এদিন শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত […]

আরও পড়ুন

নজরুল মঞ্চের মাত্রাতিরিক্ত ভিড়, অব্যবস্থা নিয়েই ইতিমধ্যেই অভিযোগ উঠছে, উদ্যোক্তারা পুলিশের বারণ শোনেনি!

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র মিনিট দশেক আগেও মঞ্চ কাঁপাচ্ছিলেন তিনি। প্রত্যেকটি অনুষ্ঠান শেষ করেন তাঁর নব্বইয়ের দশকের সাড়া ফেলা বন্ধুত্বের গান দিয়ে। কিছুক্ষণের মধ্যে সব […]

আরও পড়ুন

প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে-কে গান স্যালুট দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, মৃত্যুতে “ভাই কে কে’কে আমরা হারালাম”৷ বাঁকুড়ায় কর্মিসভা থেকে তিনি জানান, কে কে-র স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ দমদম বিমানবন্দরে শিল্পীকে মুম্বই নিয়ে যাওয়ার সময় গান স্যালুট দেবে রাজ্য সরকার ৷ সূত্রে জানা গিয়েছে, সফর কাটছাঁট করে দ্রুত কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় […]

আরও পড়ুন

মুখ ও ঠোঁটে ক্ষত, কে কে-র মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, আজই ময়নাতদন্ত

সঙ্গীত শিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হল নিউ মার্কেট থানায় । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, “নিউ মার্কেট থানায় শিল্পী কে কে-র মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখ এবং ঠোঁটের কাছে একটি ক্ষত ছিল । তিনি হোটেলেই […]

আরও পড়ুন

অবশেষে ড্রাগ মামলায় শাহরুখ পুত্র আরিয়ানকে ক্লিনচিট এনসিবি-র

 ক্রুজ ড্রাগস মামলায় বড় স্বস্তির খবর শাহরুখ অনুরাগীদের জন্য ৷ কারণ এবার এনসিবির রিপোর্টে ক্লিনচিট পেয়ে গেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান ৷ এই মামলায় সম্প্রতি এনসিবি যে অভিযোগপত্র দায়ের করেছে তাতে আরিয়ানের নাম পাওয়া যায়নি ৷ শুধু তাই নয়, আরিয়ান ছাড়া আর যে পাঁচজনকে গ্রেফতার করা হয় তাঁদেরও নাম এই অভিযোগ পত্রে নেই ৷ এনসিবি […]

আরও পড়ুন

ফের অভিনেত্রীর রহস্যমৃত্যু, পাটুলি থেকে উদ্ধার বিদিশার বান্ধবীর ঝুলন্ত দেহ

শহরে আরও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু৷ টলিউডের অভিনেত্রী বিদিশা দে মজুমদারের মৃত্যুর পর এ বার তাঁর বান্ধবীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ পাটুলির ফ্ল্যাট থেকে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ গত পরশু নাগেরবাজারের ফ্ল্যাট থেকে অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পাটুলি থানা এলাকায় বাড়ি মঞ্জুষার । নিয়োগী ভবন নামে […]

আরও পড়ুন

দুর্ঘটনায় আহত অভিনেত্রী অনন্যা গুহ

চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত হলেন অভিনেত্রী অনন্যা গুহ। ভবানীপুরে হাজরা মোড়ের কাছে হঠাৎ করে গাড়ির উপর গাছটা ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গ্যাস কাটার দিয়ে ভেঙে পড়া গাছ কেটে অভিনেত্রী ও তাঁর বাবাকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তাঁর বাবাই গা‌ড়িটি চালাচ্ছিলেন। অভিনেত্রীর হাল্কা চোট লেগেছে বলে সূত্রের […]

আরও পড়ুন

নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বিদিশার

পল্লবীর পর টলিউডের আরও এক মডেল অভিনেত্রী। নাম বিদিশা দে মজুমদার। থাকতেন দমদমের নাগেরবাজার এলাকার রামগড় কলোনির একটি বাড়িতে । নাগেরবাজারের বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। গলায় ওড়নার ফাঁস। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। মিলেছে সুইসাইড নোট। আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ২১ বছরের বিদিশা থাকতেন বাবা–মায়ের সঙ্গেই। মাস দেড়েক আগে নাগেরবাজারের […]

আরও পড়ুন

কাশ্মীরে শিল্পী আমরীন ভাটকে গুলি করে হত্যা, আহত ১০ বছরের শিশু

জম্মু ও কাশ্মীরে আবারও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বাদগাম জেলায় নিজের বাসভবনে সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছে তাঁর নাবালক ভ্রাতুষ্পুত্র। জানা গেছে ওই মহিলার নাম আমরীন ভাট। তিনি একজন টিভি শিল্পী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার ১০ বছর বয়সী ভ্রাতুষ্পুত্রের হাতেও বুলেটের আঘাত রয়েছে বলে,জানিয়েছে জম্মু ও […]

আরও পড়ুন

পর্নগ্রাফি সিনেমা কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করল ইডি  

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থপ্রতারণার মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ এই টাকা জালিয়াতির সঙ্গে পর্নোগ্রাফিক সিনেমা বানানো এবং তা ছড়িয়ে দেওয়ার যোগ রয়েছে, জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড নামের একটি কোম্পানি তৈরি করে ২০১৯-এ ৷ ‘হটশটস’ নামের একটি অ্যাপ তৈরি করে ৷ […]

আরও পড়ুন
error: Content is protected !!