করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর

করোনা আক্রান্ত হয়েছেন গোলমাল সিনেমার খ্যাত ৭৭ বছর বয়সী অভিনেতা অমল পালেকর।শারীরিক অসুস্থতার জেরে পুনের দীননাথ হাসপাতালে ভর্তি করা হল মারাঠি এবং হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে ৷ তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন আপাতত অনেকটাই সুস্থ বলিউডের ‘অমল পালেকর’ ৷  স্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জেরে বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, আপাতত তাঁর […]

আরও পড়ুন

সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি

সোমবার অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হল, কিংবদন্তি গায়িকা করোনামুক্ত । সোমবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ গায়িকা করোনামুক্ত হলেও তাঁর ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সারেনি। যদিও তাঁর ফুসফুস ও হৃদযন্ত্রের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবারও রাইলস টিউব ছাড়াই গীতশ্রী খাবার খেয়েছেন। তাঁর অঙ্গগুলির সক্রিয়তাও আগের চেয়ে অনেকটাই সন্তোষজনক।  বিনা অক্সিজেন সাপোর্টেই […]

আরও পড়ুন

ধর্ম নিরপেক্ষ ভারতের ছবি, শাহরুখ খানের শ্রদ্ধাজ্ঞাপনের দৃশ্যে মন্তব্য নেটিজেনদের

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ দেশ ৷ ৯২ বছর বয়সি গায়িকা রবিবার যাত্রা করেছেন পরোলকের উদ্দেশ্যে ৷ রবিবার শিবাজি পার্কে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে ভারতের নাইটিঙ্গেলকে ৷ একদিকে যেমন এই শেষকৃত্য়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার সচিন তেন্ডুলকর, তেমনি উপস্থিত ছিলেন অভিনয় জগতের রথী মহারথীরাও ৷ এরই মাঝে স্য়োশাল মিডিয়ায় রীতিমত […]

আরও পড়ুন

লতা মঙ্গেশকরের প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। তাঁর মৃত্যুতে দেশজুড়ে দু’দিন পালিত হবে জাতীয় শোক। ঘোষণা করল কেন্দ্র। জানা গিয়েছে, ৬ এবং ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পালিত হবে রাষ্ট্রীয় শোক। আজ, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তী শিল্পীর শেষকৃত্য।  লতা মঙ্গেশকরের প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

আরও পড়ুন

নক্ষত্রপতন! প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

প্রয়াত লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে তিনি প্রয়াত হন। চিকিত্সক প্রতীত সামধানি জানান, ‘মাল্টি অর্গ্যান ফেলিউরের জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের, […]

আরও পড়ুন

ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি

ফের শারীরিক অবস্থার অবনতি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের। সংকটজনক তাঁর অবস্থা। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসক প্রতীত সমদানির পর্যবেক্ষণে মুম্বইয়ের ব্রিচ ক্যন্ডি হাসপাতালে ভর্তি আছেন। কিছুদিন আগেই সামান্য শারীরিক উন্নতি হয় ৯২ বছর বয়সি লতা মঙ্গেশকরের ।  টুইট করে জানিয়েছিলেন তাঁর মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার। চিকিৎসকদের পরামর্শে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন । কিন্তু শনিবার ফের তাঁর শারীরিক […]

আরও পড়ুন

এবার করোনায় আক্রান্ত জয়া বচ্চন

ফের বচ্চন পরিবারে করোনার থাবা। এবার করোনা পজিটিভ অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। আজ তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নাকি বৃহন্মুম্বই পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে গত পাঁচ দিন ধরে মারণ ভাইরাসে আক্রান্ত জয়া বচ্চন। আইসোলেশনে রয়েছেন তিনি। 

আরও পড়ুন

প্রকাশ্যে এলো ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র ট্রেলার

বারবার মুক্তির তারিখ পিছনোর পর শেষমেশ ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ৷ আর এবার সামনে এল বহু প্রতিক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র ট্রেলার ৷ গাঙ্গুবাঈ ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান মুখ হয়ে উঠেছিল, আবার একইসঙ্গে অর্জন করেছিল সকলের শ্রদ্ধাও ৷ সেই চরিত্রটিই পর্দায় ফুটিয়ে তুলবেন আলিয়া ভাট ৷ দীপিকা-রণবীর জুটির […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত কাজল

করোনায় আক্রান্ত বলিউডের অভিনেত্রী কাজল৷ নিজেই এ কথা জানিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে মেয়ে নাইসার একটি হাসিমুখের ছবি পোস্ট করে খবরটা জানিয়ে তিনি লিখেছেন, “কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার রুডল্ফ নাকটা কারওকে দেখাতে চাই না , তাই বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিটাই সঙ্গে থাক ৷” পোস্টে তিনি এও লাখেন যে তিনি এই সময়ে নাইসাকে খুব মিস […]

আরও পড়ুন

করোনা পজিটিভ সন্ধ্যা মুখোপাধ্যায়, স্থানান্তরিত করা হল অ্যাপোলোতে

গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ তাঁকে এসএসকেএম থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে স্থানান্তরিত করা হয় ৷ বৃহস্পতিবার বিকেলে শিল্পীকে দেখতে গিয়ে একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্ধ্যায় গ্রিন করিডর করে বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয় ৷ এদিন সকালে অসুস্থ হয়ে এসএসকেএম ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ তাঁকে দেখতেই […]

আরও পড়ুন
error: Content is protected !!