লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি

গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ ৯২ বছর বয়সি এই গায়িকার শরীরে ছিল করোনার মৃদু উপসর্গ ৷ কিন্তু উপসর্গ মৃদু হলেও তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে ৷ মাঝে অবশ্য তাঁর ভাইঝি রচনা শাহ জানিয়েছিলেন, চিকিৎসার সাড়া দিচ্ছেন তিনি ৷ কিন্তু রবিবার সকালেই চিকিৎসক প্রতীত সামদানি সংবাদমাধ্যমকে বলেন, […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

এবার করোনা আক্রান্ত হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর। আগাগোড়াই রসিকতা করতে ভালবাসেন অভিনেত্রী। বুধবার করোনা আক্রান্ত হওয়ার খবরটাও দিলেন খানিক মজার ছলেই।স্বস্তিকার মন্তব্য, “শুনছিলাম এবারেও যাদের হচ্ছে না, তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচির তালিকায় নেই।” এখানেই অবশ্য থামেননি স্বস্তিকা। পাশাপাশি যমরাজের সঙ্গে এক কাল্পনিক কথোপকথনও লিখেছেন। […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

গত কয়েকদিন ধরেই একর পর এক সেলেবদের কোরনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার করোনায় আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুক্ষন আগে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই দুঃসংবাদটি দিয়ে লেখেন, ” দুর্ভাগ্যবশত, আমি কোভিড পজিটিভ হয়েছি। চিকিৎসকের সাথে কথা হয়েছে। আমি বর্তমানে আমার নিজের বাড়িতে হোম আইসলেশনে আছি এবং খুব শীঘ্রই সুস্থ হবার আশা রাখছি”।

আরও পড়ুন

করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি আইসিইউ-তে

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে তাঁর। জানা গেছে, গায়িকা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে।

আরও পড়ুন

অনুষ্ঠিত হল ৭৯তম গোল্ডেন গ্লোব প্রদান

আজ লস অ্যাঞ্জেলসের দ্য বেভারলি হিলটনে অনুষ্ঠিত হল ৭৯তম গোল্ডেন গ্লোব প্রদান৷ সেরা অভিনেতার পুরস্কার উঠেছে উইল স্মিথের হাতে ৷ এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার তালিকাঃ চলচ্চিত্র বিভাগে বিজয়ীরা : সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : ওয়েস্ট সাইড স্টোরি সেরা অভিনেতা (ড্রামা) : উইল স্মিথ (কিং রিচার্ড) সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : রাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি) […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত ইমন চক্রবর্তী

এবার করোনায় আক্রান্ত ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী লিখলেন, “করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷” দিনকয়েক ধরেই জ্বরে কাবু ইমন সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন ৷ রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে গায়িকার ৷

আরও পড়ুন

করোনায় আক্রান্ত সস্ত্রীক অরিজিৎ সিং

এবার করোনায় আক্রান্ত গায়ক অরিজিৎ সিং। করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রীও। দু’ জনেই কোয়ারেন্টাইনে রয়েছে। শনিবার ফেসবুক পোস্ট করে নিজেই এই খবর দিয়েছেন অরিজিৎ। অরিজিৎ জানিয়েছেন, তাঁদের কোনও উপসর্গ নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল। তাই আপাতত হোম আইসোলশনে রয়েছেন দু’ জনেই। তার পর থেকে অরিজিৎ ও তাঁর পরিবারের দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। 

আরও পড়ুন

দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে, শুধু তাঁর নয়, পরিবারের একাধিক সদস্যও নাকি কোভিড পজিটিভ। সম্প্রতি পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবির শুটিংয়ের জন্য দার্জিলিং গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । শুটিংয়ের পাশাপাশি ঘোরাও হয়ে যাবে, এই পরিকল্পনা করে স্বামী সঞ্জয় ও পরিবারের বাকিদের নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। টেস্ট করে […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র

এবার করোনায় আক্রান্ত টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আজ সোশ্যাল মিডিয়ায় মারণ ভাইরাসের কবলে পড়ার কথা নিজেই জানালেন অভিনেত্রী। শুক্রবার শ্রীলেখা প্রথমে নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “আমার রিপোর্টের অপেক্ষায় রয়েছি। এরকম অপেক্ষা বোধহয় কোনও বয়ফ্রেন্ডের জন্যও করিনি।” তার কিছু পরেই ফের পোস্ট করে জানান, তিনি কোভিড পজিটিভ।  

আরও পড়ুন

সপরিবারে করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী

এবার কোভিড পজিটিভ অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই খবর। শুধু সোহম একা নন, তাঁর পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। সোহম নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ”দয়া করে নিরাপদে থাকুন, মাস্ক পড়ুন এবং কোভিড সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।”

আরও পড়ুন
error: Content is protected !!