এবার করোনায় আক্রান্ত শুভশ্রী

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ কিছুক্ষণ আগেই শুভশ্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্তের কথা জানান। অন্যান্যদের তুলনায় শুভশ্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর আরও বেশি বিচলিত করছে ইউভানের জন্য। যদিও অভিনেত্রী জানিয়েছেন, এক্কেবারে সুস্থ রয়েছে ইউভান। তার দেখাশোনার জন্য যে কেয়ারটেকার রয়েছেন, তিনিই ইউভানকে সামলে রেখেছেন।

আরও পড়ুন

এবার করোনায় আক্রান্ত অভিনেতা জিৎ

করোনা ভাইরাসের কবলে পড়লেন সুপারস্টার জিৎ। মঙ্গলবার নিজেই টুইট করে দুঃসংবাদ জানান অভিনেতা।  জিৎ লিখলেন, ‘সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-১৯ পজিটিভ। আমি বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছি এবং আমার স্বাস্থ্য পরামর্শদাতার পরামর্শ অনুসরণ করছি। বিগত গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কাছে আন্তরিক অনুরোধ পরীক্ষা করিয়ে নিন এবং নিজের খেয়াল রাখুন। শীঘ্রই […]

আরও পড়ুন

প্লাজমা ডোনেশনে সামিল ‘কোভিড ওয়ারিয়র’ ভূমি পেডনেকর

করোনা ঝড় কাটিয়ে উঠে ভূমি পেডনেকর এখন কোভিড ওয়ারিয়র। চলতি মাসের ৫ তারিখে কোভিডে আক্রান্ত হন ভূমি। দুদিন আগে তার রিপোর্ট নেগেটিভ আসে। তিনি জানিয়েছিলেন তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ। নিজের ইনস্টা হ্যান্ডেলে ভূমি একটি নোট পোস্ট করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁর ফ্যান এবং ফলোয়ার্সদের প্রতি। ‘আমি নেগেটিভ কিন্তু জীবনের ক্ষেত্রে আমি সুপার পজিটিভ’—ঠিক এই […]

আরও পড়ুন

গুরুত্বর অসুস্থ সুরকার শ্রাবণ রাঠোর

গুরুত্বর অসুস্থ সুরকার জুটি নাদিম-শ্রাবণ-এর শ্রাবণ রাঠোর। সূত্রের খবর, কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন শ্রাবণ। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। শ্রাবণের শারীরিক অবস্থার এখনও পর্যন্ত কোনও উন্নতি হয়নি। শ্রাবণ রাঠোরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শ্রাবণের ছেলে সঞ্জীব রাঠোর সাংবাদিকদের বলেন, “বাবার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। মাহিমের এল এল রাহেজা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাবার […]

আরও পড়ুন

প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুমিত্রা ভাবে

প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক-লেখক সুমিত্রা ভাবে। সোমবার পুনের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। যদিও তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। অবশেষে এ দিন সকালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে সিনেজগতে শোকের ছায়া। অভিনেতা নীনা […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত সমীরা রেড্ডি

করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী সমীরা রেড্ডি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানান অভিনেত্রী। পাশাপাশি তাঁর সংস্পর্শে গত কয়েকদিনে যদি কেউ আসেন, তাঁদেরও সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন সমীরা। বাড়িতেই আইসোলেশনে থাকছেন বলেও জানান তিনি। সমীরা লিখেছেন, ‘আমার শাশুড়ি মা আলাদা রয়েছেন। ঈশ্বরের আশীর্বাদে উনি নেগেটিভ। আমরা প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করেছি। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। এই কঠিন সময়টা […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত নীল নিতিন মুকেশ ও তাঁর গোটা পরিবার

করোনা আক্রান্ত হলেন অভিনেতা নীল নিতিন মুকেশ। শুধু নীলই নন অভিনেতার গোটা পরিবার করোনায় আক্রান্ত। এমনকি তাঁর দুই বছরের মেয়ে নুরভিও আক্রান্ত হয়েছে। অভিনেতার বাবা নিতিন মুকেশ, ভাই নামান এবং স্ত্রী রুক্মিনীরও রিপোর্ট পজেটিভ এসেছে। নামানের কোনও উপসর্গ না থাকলেও বাবার যেহেতু ৭০ পার হয়ে গিয়েছে সে জন্য চিন্তায় রয়েছেন অভিনেতা। পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত হলেন অর্জুন রামপাল

এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা অর্জুন রামপাল। করোনা আক্রান্ত হওয়ার কথা আজ তিনি নিজের সোশ্যাল মিডিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ” আমি করোনা পজিটিভ। যদিও আমি অ্যাসিম্পটমিক। আমি নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি। এবং সব রকম প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিচ্ছি। এবং সব নিয়ম মেনে চলছি। যারা শেষ দশ দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে অনুরোধ করবো […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হলেন সোনু সুদ

করোনা আক্রান্ত হলেন সোনু সুদ। শনিবার নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা। সোনু দুপুর ১টা ২০ নাগাদ হিন্দি এবং ইংরাজিতে দু’টি পোস্ট করেন। নিজেকে ঘরেই আইসোলেশনে রেখেছেন অভিনেতা। তবে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তাঁর অনুগামীদের। একই সঙ্গে জানিয়েছেন, এখন মানুষের পাশে থাকার, সাহায্য করার জন্য আরও বেশি সময় পাবেন। সোশ্যাল মিডিয়ায় সোনু লেখেন, “সবাইকে জানাচ্ছি […]

আরও পড়ুন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক

প্রয়াত হলেন জনপ্রিয় তামিল অভিনেতা ও কমেডিয়ান বিবেক। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিবেককে চেন্নাইয়ের এসআইএমএস হাসপাতলে ভর্তি করা হয়। আপৎকালীন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় অভিনেতার। অপারেশনের পর ইসিএমও সাপোর্টে ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার ভোর চারটে ৩৫ মিনিটে প্রয়াত হন বিবেক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। সূত্রের খবর, গত বৃহস্পতিবারই করোনা […]

আরও পড়ুন
error: Content is protected !!