হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তামিল অভিনেতা বিবেক

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক। আশঙ্কাজনক অবস্থায় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল ওমানদুরার সরাকরি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়ে ফ্যানদের কাছে প্রশংসা কুড়িয়ে নেন অভিনেতা। ভ্যাকসিন নিয়ে সংবাদমাধ্যমকে জানান, ‘ ভ্যাকসিন নিয়ে অনেকের […]

আরও পড়ুন

প্রকাশ্যে এল বহুপ্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’-এর টিজার

পয়লা বৈশাখের দিনে প্রকাশ্যে এল বহুপ্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’-এর টিজার। ভারতীয় ফুটবলের জনক কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি ‘গোলন্দাজ’। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন। খুব কম সময়ের মধ্যেই বাংলার অদ্বিতীয় সেন্টার ফরওয়ার্ড হিসাবে বিখ্যাত হয়েছিলেন। আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। ইতিহাসের পাতা থেকে […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত রূপা গঙ্গোপাধ্যায়

করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নেটদুনিয়ায় রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, “অবশেষে আমিও করনোরা কবলে। দুঃখিত বন্ধুরা।” সূত্রের খবর, কোভিড উপসর্গ থাকায় দিন কয়েক আগেই পরীক্ষা করান বিজেপি নেত্রী। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর, সর্দি-কাশি কমেনি। এরপরই দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করান। বৃহস্পতিবার সেই কোভিড রিপোর্ট-ই পজিটিভ আসে। ফেসবুক প্রোফাইলে রূপা লেখেন, […]

আরও পড়ুন

নববর্ষে মুক্তি পেল জিৎ- মিমি অভিনীত ‘বাজি’ ছবির নতুন গান

নববর্ষে দর্শকদের জন্য উপহার নিয়ে আসবেন বলে কথা দিয়েছিলেন সুপারস্টার জিৎ। সেই কথা রেখেই পয়লা বৈশাখের দিনই মুক্তি পেল জিৎ এবং মিমি অভিনীত ‘বাজি’ ছবির নতুন গান ‘আয় না কাছে রে’। জিৎ এবং মিমি দুজনেই নতুন এই গান নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিৎ এই গানের মুক্তির কথা জানিয়েছিলেন। ‘বাজি’ […]

আরও পড়ুন

আসতে চলেছে বিনয়-বাদল-দীনেশ, প্রকাশ্যে ‘৮/১২’-র মোশন পোস্টার

আগামী বছর, ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষ। বীর স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এর স্মরণীয় অবদানের গল্প সিলভার স্ক্রিনে তুলে ধরতে চলেছেন পরিচালক অরুণ রায়। হীরালাল ছবির পরে ৮/১২ ছবির সঙ্গে ভারতের ইতিহাসের আরও এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে চলেছেন এগারো, চোলাই ও হীরালাল খ্যাত পরিচালক অরুণ রায়। […]

আরও পড়ুন

ইংল্যান্ডের স্কুল সঙ্গীতের পাঠ্যক্রমে যুক্ত হল মুন্নি বদনাম হুয়ি!

ইংল্যান্ডে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের নতুন সঙ্গীত পাঠ্যক্রমের গাইডেন্সে অন্তর্ভুক্ত হল বলিউডের জনপ্রিয় আইটেম সং ‘মুন্নি বদনাম হুয়ি’। ভারতীয় সঙ্গীতের যে বিবিধ ধারা সেটা যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে, সেকারণেই ‘দাবাং’ এর এই গান টি পাঠ্যক্রমে ঢোকানো হয়েছে। ২০১০ সালের জনপ্রিয় ছবি ছিল দাবাং। নায়কের ভূমিকায় সেখানে অভিনয় করেছিলেন সলমন খান। ছবির সঙ্গে সঙ্গে গানগুলিও দর্শকদের মন জয় […]

আরও পড়ুন

ভ্যাকসিন নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনায় আক্রান্ত আশুতোষ রানা

কোভিডের টিকার প্রথম ডোজ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আশুতোষ রানা। তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা হয়েছে। যদিও ফলাফল এখনও আসেনি বলেই জানিয়েছেন রানা। এই মাসেরই ছয় তারিখ আশুতোষ এবং তাঁর স্ত্রী রেনুকা সাহানে কোভিডের টিকার প্রথম ডোজ নেন। সেই ছবি শেয়ার করে রেনুকা টুইটারে লিখেছিলেন, “ভ্যাকসিন নিলাম। মাস্ক পরবেন, সামাজির […]

আরও পড়ুন

পিতৃহারা হলেন বাবা শেহগাল

পিতৃহারা হলেন র‍্যাপার-গায়ক বাবা শেহগাল। মঙ্গলবার সে কথা টুইটারে নিজেই জানিয়ে শেহগাল লেখেন, “আজ সকালে আবা আমাদের ছেড়ে চলে গেলেন। সারা জীবন যুদ্ধ করেছেন। কিন্তু কোভিড হারিয়ে দিল।” হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দিন কয়েক আগে কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন গায়কের বাবা। ভালই হয়ে যাচ্ছিলেন। কিন্তু সোমবার রাতে হঠাৎই অক্সিজেনের মাত্রা পড়তে শুরু করে। […]

আরও পড়ুন

আইসোলেশনে শাহরুখ খান

এবার করোনার হানা শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ ছবির সেটে। সূত্র বলছে, ‘পাঠান’ ছবির এক ক্রু মেম্বার নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। শাহরুখ খান তাঁর ‘ক্লোজ কন্ট্যাক্ট’-এ আসার কারণে আপাতত নিজেকে কোয়রান্টিন করে রেখেছেন কিং খান। যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও আইসোলেশনেই রয়েছেন।

আরও পড়ুন

মুম্বই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ-এর চেয়ারপার্সনের পদ থেকে সরে গেলেন দীপিকা

 গত তিন বছর ধরে মুম্বই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ -এর চেয়ারপার্সনের পদ সামলাচ্ছিলেন দীপিকা পাড়ুকোন। এবার এই পদ থেকে সরে গেলেন দীপিকা। পেশাগত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিনেত্রী। দীপিকা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ‘এম এ ম আই-র চেয়ারপার্সনের দায়িত্ব সামলানোটা আমাকে সম্বৃদ্ধ করেছে। একজন শিল্পী হিসাবে গোটা বিশ্ব থেকে প্রতিভাদের আমার দ্বিতীয় […]

আরও পড়ুন
error: Content is protected !!