করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

করোনায় আক্রান্ত হলেন অক্ষয় কুমার। টুইটের মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন অক্ষয়। একই সঙ্গে বিগত কয়েক দিনে যে বা যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করানোর অনুরোধও করেছেন অক্ষয়। টুইটে তিনি লেখেন, ‘আজ (রবিবার) সকালে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আপতত হোম কোয়ারেন্টাইনে আছি। প্রয়োজনীয় মেডিক্যাল পরামর্শের অধীনে রয়েছি’। এছাড়াও তিনি জানিয়েছেন, ‘পাশাপাশি […]

আরও পড়ুন

প্রয়াত সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়

প্রয়াত হলেন দীপা চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার মাত্র সাড়ে চার মাসের মধ্যেই মারা গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। মাতৃহারা হলেন পৌলমী৷ বেশ কিছুদিন ধরে তিনি ভুগছিলেন৷ ভর্তি ছিলেন সল্টলেকের এক হাসপাতালে৷ শনিবার রাত তিনটে নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন দীপা চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর কিডনিতে সমস্যা ছিল৷ তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসেও […]

আরও পড়ুন

চার ভিন্ন ধর্মের গল্প নিয়ে এক সুতোয় বাঁধা ‘আজীব দাস্তানস’, প্রকাশ্যে ট্রেলার

প্রকাশ্যে এল করণ জোহরের ‘ধর্মাটিক এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ‘আজীব দাস্তানস’-এর ট্রেলার। ঈর্ষা, অধিকারবোধ, কুসংস্কার এবং টক্সিসিটির মিশেল যা মানবিক সম্পর্কের পরতে পরতে কখনও প্রত্যক্ষ তো কখনও পরোক্ষভাবে ফুটে উঠছে দু’মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলারে। চারটি গল্প মিলে তৈরি হয়েছে এক ‘অদ্ভূত কাহিনী’। চারটি ছোট ছবির পরিচালকও চারজন। শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরজ ঘেওয়ান এবং কায়োজ ইরানি। ‘অজীব […]

আরও পড়ুন

স্যাম মানেকশ-র বোয়োপিকের নাম ‘স্যাম বাহাদুর’, মুখ্য চরিত্রে ভিকি কৌশল

আজ ভারতীয় বীর সেনা স্যাম মানেকশ-এর জন্মদিন। স্যাম মানেকশ প্রথম ভারতীয় আর্মি অফিসার যিনি ‘ফিল্ড মার্শাল’ অফিসার হন। এ-হেন স্যাম মানেকশ-র জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক মেঘনা গুলজার। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালা। জন্মদিনের দিন স্যাম মানেকশকে শ্রদ্ধা জানাতেই ছবির নাম ঘোষণা করেন পরিচালক-প্রযোজক। ছবির নাম দিয়েছেন ‘স্যাম বাহাদুর’। পরিচালক মেঘনা গুলজার জানিয়েছেন স্যাম মানেকশ-র মত বীর […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত আলিয়া ভাট

করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করে আলিয়া লেখেন, “আমি কোভিডে আক্রান্ত হয়েছি। ইতিমধ্যেই নিজেকে নিভৃতবাসে রেখেছি। আপাতত কোয়রান্টিনেই থাকব।” জানা গিয়েছে, এখনই হাসপাতাল নয়, বাড়িতেই কোয়রান্টিনের থাকবেন অভিনেত্রী। আলিয়া আরও জানান, ডাক্তারের নির্দেশমতো কোভিড সংক্রান্ত যাবতীয় নিয়ামবলী মেনে চলছেন তিনি। কিছুদিন […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত অভিনেত্রী মোনালিসা

করোনা পজিটিভ হলেন ভোজপুরী ছায়াছবির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা৷ ওটিটি প্ল্যাটফর্মের পপুলার সিরিজ দুপুর ঠাকুরপো-তে ঝুমা বৌদি হয়ে বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন মোনালিসা বা অন্তরা বিশ্বাস৷ এবার তিনিও করোনা পজিটিভ হয়েছেন৷ দিন কয়েক আগেও পুরোপুরি সুস্থ ছিলেন কারণ স্বামীর সঙ্গে দোল খেলার ছবিও পোস্ট করেছিলেন সুন্দরী তন্বী৷ তাঁর স্বামী বিক্রান্ত সিং রাজপুত এই খবর সুনিশ্চিত করেছেন৷ […]

আরও পড়ুন

ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ খের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিজেপির সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের।  প্রথমে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়। তাদের দাবি, কিরণ খেরের মাল্টিপল মিলোমা রয়েছে, এটি এক ধরনের ব্লাড ক্যান্সার। তাঁর শরীরে প্রচুর মায়েলুমা পাওয়া গিয়েছে। ব্লাড ক্যান্সারের একটি ধরণ এটি। এখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে এই রোগ। মুম্বইতে তাঁর চিকিৎসা চলছে। পরে […]

আরও পড়ুন

কোভিড আক্রান্ত বাপ্পি লাহিড়ী

কোভিড আক্রান্ত হলেন গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী। অসুস্থ অবস্থায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপ্পির পরিবার এবং মুখপত্রের পক্ষ থেকে এক লিখিত বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়। ওই বিবৃতি লেখা হয়েছে, ‘সব রকম সাবধানতা নেওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনক ভাবে বাপ্পি লাহিড়ি করোনা আক্রান্ত হয়েছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পেশাদারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত ফতিমা সানা শেখ

করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। ফতিমা লিখেছেন, ‘আমার কোভিড ১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ। এই মুহূর্তে সব নিয়ম মেনে চলছি। নিজেকে সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রেখেছি। আপনাদের সকলের প্রার্থনা, ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। দয়া করে সুস্থ থাকুন।’ ফতিমার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত হলেন ভরত কল ও তাঁর স্ত্রী

করোনা আক্রান্ত হলেন অভিনেতা ভরত কল ও তাঁর স্ত্রী অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। আপাতত বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন তাঁরা। প্রসঙ্গত, এই মুহূর্তে শ্রীময়ী ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভরত কল। ‘দেশের মাটি’ ধারাবাহিকেও রয়েছেন তিনি। অন্যদিকে জয়শ্রী ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। ওই তিন ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস সূত্রে […]

আরও পড়ুন
error: Content is protected !!