ভ্যাকসিন নেওয়ার পনেরো দিনের মাথায় করোনা আক্রান্ত পরেশ রাওয়াল

মাত্র পনেরো দিন আগে করোনা ভ্যাকসিন নিয়েছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। কিন্তু তাতে কোনও লাভই হল না। ফের করোনা আক্রান্ত হলেন তিনি। শুক্রবার ট্যুইট করে নিজেই এই খবর শেয়ার করেন তিনি। তিনি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে, আমি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।’ কদিন আগেই […]

আরও পড়ুন

প্রকাশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর ট্রেলার

চলচ্চিত্র জগতে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সশরীরে না থাকলেও বাংলা সিনেমার সঙ্গে চিরকালীন হয়ে বেঁচে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও তাঁর শিল্প। কারণ শিল্পীর কখনও মৃত্যু হয় না। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের নায়ক, মঞ্চেও অভিনয় করেছেন দাপটের সঙ্গে। সাহিত্য, কবিতার জগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। আবার, তাঁর তুলির টানেও বারবার রঙিন হয়ে উঠেছে ক্যানভাস। পাশে […]

আরও পড়ুন

ফের বিতর্কে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, সঞ্জয়লীলা ও আলিয়াকে সমন পাঠাল মুম্বই আদালত

ফের বিতর্কের মুখে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও মুখ্য চরিত্রাভিনেত্রী আলিয়া ভাটকে সমন পাঠাল মুম্বই কোর্ট। ‘গাঙ্গুবাই’-এর ছেলে বাবুজি শাহ মুম্বইয়ের দায়রা আদালতে অভিযোগ করেছেন ছবিতে তাঁর মা ও পরিবারকে নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই আলিয়া ও বনশালিকে সমন পাঠিয়েছে আদালত। জানা যায়, হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অফ মুম্বই’ […]

আরও পড়ুন

এবার করোনায় আক্রান্ত মাধবন

আমির খানের পর এবার করোনা আক্রান্ত আর মাধবন। টুইটারে ‘থ্রি-ইডিয়টস’-এর প্রসঙ্গে টেনে মজার পোস্ট করেছেন ফারহান মাধবন। ‘আল ইজ ওয়েল’ লিখে মাধবন জানিয়েছেন, তিনি ভাল আছেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে রণছোড় দাস ওরফে ‘র‍্যানচো’র ভূমিকায় ছিলেন আমির খান। আমিরের বন্ধু অনুগামী ফারহান কুরেশির ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবন। ‘থ্রি ইডিয়টস’ ছবি থেকে আমিরের সঙ্গে […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত আমির খান

এবার করোনা আক্রান্ত অভিনেতা আমির খান। জানা যাচ্ছে, আমিরের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। খবর নিশ্চিত করেছে অভিনেতার মুখপাত্র। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমির সম্পূর্ণ করোনা সংস্ক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন। এখনও পর্যন্ত সুস্থ রয়েছেন তিনি। আমির খানের মুখপাত্র জানাচ্ছেন, ”আমির খানের কোভিড-টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন এবং […]

আরও পড়ুন

মুক্তি পেল ‘থালাইভি’-র ট্রেলার

মুক্তি পেল কঙ্গনা রানাউতের বহুপ্রতীক্ষিত ছবি ‘থালাইভি’-র ট্রেলার। আজ নিজের ৩৪ তম জন্মদিন পালন করছেন কঙ্গনা৷ সেই উদযাপনের অঙ্গ হিসেবে ট্রেলারটি প্রকাশ করা হল৷  আর এই বিশেষ দিনে তাঁর ছবির ট্রেলার প্রকাশ করে অনুরাগীদের উপহার দিলেন বলিউড কুইন। এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়াললিতার ভূমিকায়৷ প্রথম জীবনে অভিনেত্রী এবং পরবর্তীতে রাজনীতিক, আম্মার চরিত্র […]

আরও পড়ুন

৬৭তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা, সেরার শিরোপা পেল ‘গুমনামী’, ‘জেষ্ঠ্যপুত্র’, অভিনেতা মনোজ, অভিনেত্রী কঙ্গনা

দীর্ঘ অপেক্ষার পর ঘোষিত হল ৬৭তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম। নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেরা বাংলা ছবির সম্মান পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘গুমনামী’। ‘গুমনামী’ জাতীয় পুরস্কার পাওয়ার পর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সৃজিত। সেই পোস্টে নেতাজীকে ‘O Supreme Leader’ বলে বিশেষিত করেছেন সৃজিত। সেরা […]

আরও পড়ুন

প্রয়াত চিত্রনাট্যকার সাগর সারহদি

প্রয়াত হলেন চিত্রনাট্যকার সাগর সারহদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷ হৃদরোগের সমস্যা নিয়ে তিনি সায়নের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন৷ সেখানেই সোমবার, ২২ মার্চ সকালে তাঁর মৃত্যু হয়৷ বলিউডের পরিচালকদের সংগঠনের পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয় যে, সাগর সারহদির মৃত্যু বলিউডে এক শূন্য স্থান তৈরি করল৷ তাঁর প্রয়াণের খবরটি জানান পরিচালক অশোক পণ্ডিত৷ তিনি […]

আরও পড়ুন

সেভিয়ার সোনু সুদ-কে স্যালুট জানালেন বিমান সংস্থা

প্যান্ডেমিকের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বিদেশে আটকে পড়া হাজার-হাজার ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য নিবিড়ভাবে কাজ করেছে সোনু সুদ। আর সেই কাজে সোনু পাশে পেয়েছিলেন ‘স্পাইসজেট’-কে। কিরগিজস্তানে আটক ১৫০০ এরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী এবং অন্যান্য দেশের মধ্যে রাশিয়া, উজবেকিস্তান, ম্যানিলা, আলমাতিতে আটকা পড়া শতাধিক ভারতীয় নাগরিককে ভারতে ফিরিয়ে আনেন সোনু। পরিযায়ী শ্রমিকদের ‘ঘর ওয়াপসি’র […]

আরও পড়ুন

সোয়াইন ফ্লুতে আক্রান্ত তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী

সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তাঁকে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পরীক্ষা করে জানা যায় সোয়াইন ফ্লু হয়েছে তাঁর। তাই আপাতত বিশ্রামে থাকতে হবে সোহমকে। বেরোতে পারবেন না প্রচারে। গত বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুক্রবার তাঁর জ্বর আসে। জ্বর বাড়লে তাঁকে কলকাতা নিয়ে আসা হয়। তাঁকে […]

আরও পড়ুন
error: Content is protected !!