আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিল পাকিস্তান

জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলার পাল্টা জবাব দিতে পারে ভারত ৷ এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার ৷ এই পরিস্থিতিতে নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করল পাকিস্তান ৷ পাক-গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফট্যানেন্ট জেনারেল মহম্মদ আসিম মালিক এখন থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলাবেন ৷ এর আগে কোনওদিন আইএসআই-এর প্রধান […]

আরও পড়ুন

ভারত-পাক দ্বন্দ্বে ‘হস্তক্ষেপ’ আমেরিকার! ভারত ও পাক বিদেশমন্ত্রীকে ফোন করবেন ট্রাম্পের বিদেশ সচিব

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।  উত্তেজনার এই আবহে দুই দেশকে ‘শান্ত’ করতে কথা বলল আমেরিকা।   মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পৃথক ভাবে ফোনে কথা বলেছেন। তিনি পহেলগাঁও হামলার পর অব্যাহত উত্তেজনা কমাতে উভয় দেশের প্রতি আবেদন জানান। তবে, এই সময়ে রুবিও সন্ত্রাসবাদের […]

আরও পড়ুন

আমেরিকার ওয়াশিংটনে স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী ভারতীয় প্রযুক্তিবিদ

 আমেরিকার ওয়াশিংটনে স্ত্রী ও এক সন্তানকে গুলি করে খুন। পরে আত্মঘাতী ভারতীয় প্রযুক্তিবিদ। মৃত হর্ষবর্ধন কিক্কেরি (৫৭) ছিলেন হোলওয়ার্ল্ড নামে এক রোবোটিক্স কোম্পানির সিইও। সংস্থার হেড কোয়ার্টার কর্ণাটকের মাইসুরুর বিজয়নগরে। তাঁর স্ত্রীর নাম স্বেতা পানিয়াম। ১৪ বছরের বড় ছেলের মৃত্যু হলেও বরাত জোরে বেঁচে গিয়েছে আর এক সন্তান (৭)। কারণ ঘটনার সময় সে বাড়ির বাইরে […]

আরও পড়ুন

৩ ঘণ্টার মধ্যেই চিন্ময় প্রভুর জামিন স্থগিত, সুপ্রিম কোর্টের পথে আইনজীবীরা

আশঙ্কাই সত্যি হল। জামিন পেলেও বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় প্রভুর জেলমুক্তি নিয়ে জটিলতা দেখা গিয়েছিল আগেই। কিন্তু তিনঘণ্টার মধ্যে সেই জামিনেই স্থগিতাদেশ দেওয়া হল। ফলে আপাতত বন্দিদশা কাটছে না হিন্দু সনাতন সম্মিলিত জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। দীর্ঘ ৫ মাস পর বুধবার দুপুরে ঢাকা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করার পরপরই সরকার পক্ষের তরফে […]

আরও পড়ুন

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড়সড় সেনা অভিযানে ভারত! দেশকে সতর্ক করে দাবি আতঙ্কিত পাক মন্ত্রীর

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনারা পাকিস্তানে হামলা চালাতে পারে! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানিয়েছেন, ইসলামাবাদের কাছে এই বিষয়ে নিশ্চিত খবর রয়েছে। পাক মন্ত্রীর দাবি, ‘আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। ভারত যদি এমন কোনও […]

আরও পড়ুন

কানাডার নির্বাচনে জয়ী মার্ক কার্নের লিবারেল পার্টি 

 কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নের নেতৃত্বাধীন লিবারেল পার্টি ক্ষমতায় থাকবে। স্থানীয় সংবাদমাধ্যম থেকে এখনও পর্যন্ত পাওয়া মোট আসনের প্রবণতা দেখে লিবারেল পার্টির জয় নিশ্চিত বলে মনে হচ্ছে । তবে, মার্ক কার্নের দল এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে দ্বিধা রয়েছে ৷ পাবলিক ব্রডকাস্টার সিবিসি এবং সিটিভি নিউজ উভয়ই ভবিষ্যদ্বাণী করেছিল যে, লিবারেলরা কানাডার […]

আরও পড়ুন

কানাডায় নিখোঁজ হওয়ার ৪ দিন পরে উদ্ধার ভারতীয় ছাত্রীর দেহ

ভারতীয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু কানাডার ওটাওয়ায়। ২৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্রী। মৃত ছাত্রীর নাম বংশিকা সাইনি। বয়স ২১ বছর। সর্বভারতীয় সংবাদসমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আম আদমি পার্টির নেতা দাবিন্দর সাইনির কন্যা ছিলেন বংশিকা। জানা গিয়েছে, স্কুলের পড়াশোনা শেষ করার পর বংশিকা কানাডায় চলে এসেছিলেন। গত ২৫ এপ্রিল রাত ৯টা নাগাদ ভাড়ার […]

আরও পড়ুন

পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানে বিস্ফোরণ। মৃত্যু হল ৭ জনের। জখম কমপক্ষে ১৬। সূত্রের খবর, উত্তর-পশ্চিম পাকিস্তানের ওয়ানা শহরে ঘটেছে বিস্ফোরণটি। ওই এলাকায় একটি শান্তি বৈঠক চলছিল, অভিযোগ তখনই কেউ বোমা নিক্ষেপ করে। সেটি ফেটেই মৃত্যু হয় ৭ জনের। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

আরও পড়ুন

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্ততপক্ষে ৪০৬

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর ৷ দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আব্বাসে এ বিস্ফোরণ ঘটে। যা রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৪০৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা আধিকারিক মেহরদাদ হাসানজাদে জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন ৷ বিস্ফোরণ স্থল থেকে সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷ […]

আরও পড়ুন

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে হামলা !

মঙ্গলবার পহেলগাঁও-এ ভয়ংকর জঙ্গিহানার পর বুধবারই পাকিস্তানিদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল ভারত সরকার। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিল ২ দিনের মধ্যেই ছাড়তে হবে ভারত। একই ঘোষণা পাকিস্তানের। ভারতীয় দূতাবাসের উপদেষ্টাদের দেশ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। এরই মাঝে বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে হামলা চালায় পাকিস্তানিরা। ভারতবিদ্বেষী জনতার আক্রমণ হয় দূতাবাসে, গেট ভাঙারও চেষ্টা করা হয়। জম্মু […]

আরও পড়ুন
error: Content is protected !!