পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান, হুগলিতে চরম উৎকণ্ঠা!

 পহেলগাঁও হামলা নিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার প্রতিক্রিয়ায় সিন্ধু জল চুক্তি রদ করা-সহ, পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কূটনৈতিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। যাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ বলেছে ইসলামাবাদ। এরই মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর এক জওয়ানকে আটক করল পাকিস্তান রেঞ্জার্স। বৃহস্পতিবার ভারতীয় সেনার এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করতে নিজের ডেপুটিকে ৩ দিনের ভারতে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অস্থির পরিস্থিতি বিশ্ব জুড়ে। অন্যান্য দেশের উপর চাপানো পাল্টা শুল্কনীতি আপাতত স্থগিত করলেও চিনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ জারি রেখেছেন ট্রাম্প। সেই আবহেই সোমবার সস্ত্রীক ভারতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর ভারত সফরের দিকে তাকিয়ে ভারতের বাণিজ্যমহল! সোমবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে নামবেন ভান্স। সঙ্গে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা এবং […]

আরও পড়ুন

আমেরিকায় হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে আটকে ভেঙে পড়ল সিঙ্গল ইঞ্জিন বিমান, মৃত ৪

ভেঙে পড়ল একটি সিঙ্গল ইঞ্জিনের বিমান। এই ঘটনা ঘটেছে আমেরিকার ইলিনস প্রদেশে ট্রিলা এলাকায়। ছোট বিমানে চার জন ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও ২ জন পুরুষ ছিলেন। ঘটনা নিয়ে ইলিনস স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গল ইঞ্জিন সেসনা সি১৮০জি এয়ারপ্লেন ট্রিলার কমিউনিটির কাছে […]

আরও পড়ুন

কানাডার রাস্তায় এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ভারতীয় ছাত্রীর

কানাডার রাস্তায় এলোপাথাড়ি গুলি প্রাণ কাড়ল এক ভারতীয় ছাত্রীর। তিনি অন্টারিওর হ্যামিল্টনের মোহক কলেজে পড়তেন। হ্যামিল্টন পুলিশ জানিয়েছে, বুধবার বাস স্টপে অপেক্ষা করছিলেন হরসিমরত রান্ধাওয়া (২১) নামে ওই ছাত্রী। সেই সময় একটি গাড়ি থেকে ছোড়া গুলিতে তিনি গুরুতর জখম হন। সেখান থেকে হ্যামিল্টন পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। হ্যামিল্টনের আপার জেমস […]

আরও পড়ুন

ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, রিখটার স্কেলে ৫.৮, কম্পন কাশ্মীর-দিল্লিতেও

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। শনিবারের এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে দিল্লি-NCR এবং কাশ্মীরের বিস্তীর্ণ অংশও। জানা গিয়েছে, এই কম্পনের উৎস আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। ন্যাশনাল সেন্টার ফর সেইসমোলজি জানাচ্ছে, শনিবার বেলা ১২টা ১৭ মিনিট নাগাদ কম্পনটি হয়। এর আফটারশকের জেরে কেঁপে ওঠে কাশ্মীর উপত্যকা, দিল্লি এবং NCR এলাকা। তীব্র আতঙ্ক ছড়িয়ে […]

আরও পড়ুন

কঙ্গোতে নৌকায় অগ্নিকাণ্ড, মৃত্যু সংখ্যা বেড়ে ১৪৩

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নৌকায় অগ্নিকাণ্ড ! যার জেরে অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে ৷ কঙ্গোয় এই ভয়ানক দুর্ঘটনায় এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে ৷ আগুন লাগার পর নৌকাটি নদীতে উল্টে যায় বলে গতকাল (শুক্রবার) স্থানীয় কর্মকর্তারা জানান। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে কারোর প্রাণ গিয়েছে জলে ডুবে, কারও মৃত্যু […]

আরও পড়ুন

ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির

দেশীয় প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার, দেশে প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা বলে জানা গিয়েছে ৷ টেসলা সিইও মাস্কের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, “একাধিক বিষয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচন হল […]

আরও পড়ুন

ইয়েমেনে আমেরিকার বিমান হানায় মৃত ৩৮, আহত ১০২

ইয়েমেনে আমেরিকার বিমানহানায় মৃত অন্তত ৩৮। আহত শতাধিক। এই আক্রমণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি। লোহিত সাগরের তীরে ইয়েমেনের হোদেইদা গভর্নরেটে হাউথিদের জ্বালানির উৎসই টার্গেট ছিল আমেরিকার। গত কয়েকদিন ধরেই এই ঘাঁটির উপর নজর রেখেছিল আমেরিকা। ২০২৩ সালে গাজায় ইজরায়েল যুদ্ধ শুরু করতেই লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে হাউথিরা। কারণ এই […]

আরও পড়ুন

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

এবার মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিদেশি ভিসায় পড়তে আসা ছাত্রদের অবৈধ এবং হিংসাত্মক কার্যকলাপের রেকর্ড দিতে না-পারে তবে বিদেশি শিক্ষার্থীদের আর ভর্তি করতে পারবে না ৷ একই সঙ্গে, মার্কিন প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মোট ২.৭ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অনুদান ইতিমধ্যেই বাতিল করেছে ৷ ট্রাম্প প্রশাসনের […]

আরও পড়ুন

আমেরিকায় আটক পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড গ্যাংস্টার হ্যাপি পাসিয়া

সম্প্রতি পঞ্জাবে ঘটে যাওয়া প্রায় ১৪টি জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড। তার খোঁজ দিতে পারলেই ৫ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল এনআইএ। শেষমেশ আমেরিকায় আটক করা হল কুখ্যাত দুষ্কৃতী হ্যাপি পাসিয়াকে। বৃহস্পতিবার, সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তরফে তাঁকে আটক করার কথা জানানো হয়েছে। দিনকয়েক আগে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা  মনোরঞ্জন […]

আরও পড়ুন
error: Content is protected !!