সিডনির শপিং মলে ছুরি নিয়ে হামলা, চলল গুলি, মৃত ৬

সিডনির শপিং মলে হামলা। পুলিশ জানিয়েছে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক যুবক। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে। জানা গেছে শপিং মলে তখন বেশ ভিড় ছিল। আচমকাই এক যুবক ছুরি নিয়ে ঢুকে পড়েন। যাঁকে সামনে পেয়েছেন, তাঁকে ছুরি দিয়ে কুপিয়েছেন। এই হামলায় অন্তত ৬ জন মারা গেছেন। আহতের […]

আরও পড়ুন

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে ৬.৬

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পশ্চিম পাপুয়ায় আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থার তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৬। জাকার্তার সময় সকাল ৭টা বেজে ২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে স্থানীয়দের। তীব্র মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে খবর।

আরও পড়ুন

ঘূর্নিঝড় ক্যাথলিনের জেরে ব্রিটেনে ১৪০টির বেশি ফ্লাইট বাতিল 

ঘূর্নিঝড় ক্যাথলিনের প্রভাবে ব্রিটেনে বহু বিমান বাতিল। বিপাকে পড়েছেন যাত্রীরা। অন্ততপক্ষে ১৪০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এডিনবরা, বেলফাস্ট, ম্যাঞ্চেস্টার, বার্মিংহামের মতো বিমানবন্দরে আটকে পড়েন বহু মানুষ। আবহাওয়া দপ্তর উত্তর-পশ্চিম এবং দক্ষিন-পশ্চিম ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের জন্য হলুদ সতর্কতা জারি করায় উড়ান বাতিল করা হয়। প্রভাব পড়েছে রেল ও ফেরি পরিষেবাতেও। ঝড়ের কারণে […]

আরও পড়ুন

তাইওয়ান ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ৭.৪, মৃত ১, আহত ৬০, জারি সুনামি সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। বুধবার সকালে তীব্র কম্পনে কেঁপে ওঠে পূর্ব তাইওয়ান। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জন। ওই কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপানে। মার্কিন ভূমিকম্প গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী হুলিয়ান শহর থেকেস প্রশান্ত মহাসাগরের ২৫ কিলোমিটার ভেতরে ওই […]

আরও পড়ুন

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আমেরিকা, জার্মানির পর এবার সরব খোদ রাষ্ট্রসংঘ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ। ভোটমুখী ভারতে কেন্দ্রীয় এজেন্সির দুই পদক্ষেপ নিয়ে এবার পরোক্ষে উদ্বেগপ্রকাশ করল খোদ রাষ্ট্রসংঘ। তাদের বক্তব্য, “আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।” দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল, “যে কোনও অভিযুক্তের মতোই অরবিন্দ কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের […]

আরও পড়ুন

রাশিয়ার কনসার্টে জঙ্গিরা হামলা, মৃত ১১৫, গ্রেফতার ১১

রাশিয়ার এক কনসার্টে হামলা চালায় জঙ্গিরা । ব্যাপক গুলি চালার পর ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, চিৎকার করে কনসার্টের দর্শকরা জরুরী প্রস্থানের দিকে ছুটে আসেন। তখন, আগুনের কারণে কনসার্ট হলের ছাদও ধসে পড়ে। জানা গেছে মস্কোর ওই কনসার্ট হলে কনসার্টের দর্শকদের উপর গুলি চালানোর জন্য চার বন্দুকধারী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে […]

আরও পড়ুন

৮৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার প্রেসিডেন্ট হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

 রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জয় এবং পঞ্চমবার দেশটির প্রেসিডেন্ট হওয়া ছিল সময়ের অপেক্ষা। তবে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতা দখল করবেন এমনটা কেউই ভাবেননি। পুতিনের ঘনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভ। তাঁর ঝুলিতে পড়েছে মাত্র চার শতাংশ ভোট। বাকি দুই প্রার্থী আরও কম। গত শনিবার থেকে তিনদিন ধরে ভোট নেওয়া হয়েছে […]

আরও পড়ুন

‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে আমেরিকায় রক্তগঙ্গা বইবে’, হুঁশিয়ারি ট্রাম্পের

ফের মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে চলতি বছরের নভেম্বরে। আর সেই নির্বাচনের কথা মাথাতে রেখেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেরকমই গতকাল, শনিবার প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। শনিবারের সভায় ট্রাম্পের দাবি, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন ইতিহাসের […]

আরও পড়ুন

মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন, চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে ইমরান খান

সম্প্রতি লাহোর এবং মিয়ানওয়ালি কেন্দ্র থেকে ইমরান খানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ৷ কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার লাহোর হাইকোর্টে আবেদন করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ শনিবার আবেদনের শুনানি ৷

আরও পড়ুন

কুয়াশাচ্ছন্ন গুয়াহাটির আকাশ, ইন্ডিগোর জরুরি অবতরণ ঢাকায় 

আজ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হল বাংলাদেশের রাজধানী ঢাকায়। বিমানটি এদিন ঘন কুয়াশার জেরে গুয়াহাটি নামতে না পারায় ভোর চারটে নাগাদ ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনায় বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ উগড়ে দেন। বিমানে ছিলেন মুম্বই কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি […]

আরও পড়ুন
error: Content is protected !!