প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, বিদ্যুৎহীন ৮ লক্ষের বেশি মানুষ

প্রবল তুষারঝড় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে। যার জেরে বিদ্যুৎহীন ৮ লক্ষের বেশি মানুষ। মঙ্গলবার থেকে তুষারঝড় শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। ১২টি জেলায় বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ। পুরু বরফের আস্তরণ শহরজুড়ে। পর্যটক থেকে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। তুষারঝড়ের পর একাধিক রাস্তা বন্ধ। যান চলাচলও ব্যাহত। এই পরিস্থিতিতে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে […]

আরও পড়ুন

পাকিস্তানের ইসলামাবাদে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর এবং পঞ্জাবও, কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ

এবার পাকিস্তানের ইসলামাবাদে ভূমিকম্প হল! কেঁপে উঠল দিল্লি, জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং পঞ্জাবও। তবে শোনা যাচ্ছে, আফগানিস্তানেই মূল কম্পনটি অনুভূত হয়েছে। তারই জেরে কেঁপে উঠছে বিস্তীর্ণ অঞ্চল। কম্পন অনুভূত হল । আফগানিস্তানের হিন্দুকুশে বড় ভূমিকম্প হয়েছে বলে খবর। রিখটার স্কেলে মাত্রা ৬.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে লাইভ শো চলাকালীন বন্দুকবাজদের হানা

টিভিতে চলছিল লাইভ অনুষ্ঠান। এমন সময় স্টুডিওয় ঢুকে পড়ল একঝাঁক বন্দুকবাজ। ক্যামেরার সামনেই সঞ্চালক সহ সকলকে বন্দুকের নলের সামনে ভয় দেখিয়ে কার্যত বন্ধক বানিয়ে ফেলল তারা। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে। সেখানে জেল থেকে এক কুখ্যাত গ্যাংস্টারের পালিয়ে যাওয়ায় ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। পলাতক গ্যাং লিডারের অনুগামীরা বন্দুকহাতে দেশের জায়গায় জায়গায় বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছে। […]

আরও পড়ুন

ফের জাপানে ভূমিকম্প, রিখটার স্কেলে ৬

জাপানে ফের ৬.০ মাত্রার ভূমিকম্পের ফলে আলোড়ন সৃষ্টি হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা এই বিষয়ে জানিয়েছে যে ভূমিকম্পটি জাপানের সাগরের উপকূলে আঘাত হেনেছে। ১লা জানুয়ারি, মধ্য জাপানের কিছু অংশকে শক্তিশালী ভূমিকম্প ধ্বংস করে দিয়েছিল। এর আফটারশকগুলির ফলে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ১০০ জনের এখনও হিসাব নেই। নববর্ষে ৭.৫মাত্রার ভূমিকম্প নোটো উপদ্বীপের অবস্থা শোচনীয় […]

আরও পড়ুন

বাংলাদেশে নির্বাচনে জয়ী হলেন শেখ হাসিনা!

বাংলাদেশে নির্বাচনে জয়ী হলেন শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ-৩ কেন্দ্র থেকে নৌকা প্রতীকে ভোটে লড়েছিলেন। জানা গিয়েছে, তিনি প্রায় আড়াই লাখ ভোট পেয়েছেন। এখনও বাংলাদেশের নির্বাচন কমিশনের তরফে তাঁকে জয়ী ঘোষণা করা হয়নি। এই আসনের ক্ষেত্রে মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি। সমস্ত কেন্দ্রের ফলাফল ঘোষণার পর জানা যাচ্ছে শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। […]

আরও পড়ুন

ইরানে জোড়া বিস্ফোরণ, মৃত ৭৩, জখম ১৭০

ইরান পর পর দু’টি বিস্ফোরণে মৃত্যু অন্তত ৭৩ জনের। জখম প্রায় ১৭০। বুধবার ঘটনাটি ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানে। জানা গিয়েছে, ২০২০ সালে মার্কিন ড্রোন হানায় নিহত সুপ্রিম কমান্ডার কাসেম সোলেমানির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিপুল জনসমাগম হয়। ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, সোলেমানির সমাধিস্থলের কাছে দুপুর ৩টে ৪ মিনিটে প্রথম বিস্ফোরণটি […]

আরও পড়ুন

একাধিক আফটার শক, জাপানে ফের ভূমিকম্পের সতর্কতা জারি

 শক্তিশালী ভূমিকম্পে তছনছ জাপান। আছড়ে পড়েছে সুনামির ঢেউও। ভূমিকম্পের দুইদিন পরও ধ্বংসস্তূপের মাঝে প্রিয়জনদের খুঁজে চলেছেন বাসিন্দারা। এরইমধ্যে ফের বিপদের সতর্কতা। জাপান প্রশাসনের তরফে ফের ভূমিকম্পের সতর্কতা জারি করা হল। পাশাপাশি ভারী বৃষ্টি ও হড়পা বানেরও সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে এখনও অবধি ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে জাপান প্রশাসনের তরফে। প্রশাসনের তরফে জানানো […]

আরও পড়ুন

জাপানে শক্তিশালী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৬২

জাপানে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানে ৬২ জনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দিনে জাপান যেভাবে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে, তার জেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসিকাওয়ায়। এই প্রদেশের সুজু, ওয়াজিমায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে জানা যাচ্ছে। নোটো পেনিনসুলায় ২০ জন আহত। সেই সঙ্গে আরও বেশ কিছু মানুষ […]

আরও পড়ুন

জাপানে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর মিলেছে। পরপর জোরালো ভূমিকম্পে সোমবার কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। জারি হয় সুনামির সতর্কতা। বাড়তে থাকে জলস্তর। এমনই আবহে ইশিকাওয়া দ্বীপে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে, ধীরে ধীরে সুনামির ভয় কমছে । সেই অনুপাতে সতর্কতার […]

আরও পড়ুন

জাপানের টোকিও-র হানেদা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ৫

ভূমিকম্পে টালমাটাল জাপানে এবার বিধ্বংসী বিমান দুর্ঘটনা।  টোকিওর হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি কোস্ট গার্ড জেটের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সংঘর্ষে বিস্ফোরণ ঘটে। এর পরেই আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানটিতে। যাত্রী নিরাপত্তা নিয়ে আশঙ্কার মধ্যেই জানা গিয়েছে উদ্ধারকারীরা যাত্রীবাহী ৩৬৭ জন যাত্রীকে উদ্ধার করেছে। যদিও কোস্ট গার্ড বিমানে থাকা […]

আরও পড়ুন
error: Content is protected !!