গত ২৪ ঘন্টায় জাপানে ১৫৫ বার ভূমিকম্প, মৃত ৩০, জারি সুনামি সতর্কতা

বছরের শুরুর প্রথম দিনেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান৷ সোমবার ভারতীয় সময় দুপুর ১২ টা ৫৪ নাগাদ পশ্চিম জাপানে ৭.৪ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়৷ তারপর থেকে ১৫৫ বার কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে প্রতিটি তীব্রতা ছিল ৬ থেকে ৭৷ ইতিমধ্যেই ভয়াবহ ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা৷ ভূমিকম্প প্রাণ কেড়েছে ৩০ জনের৷ বছরের প্রথম দিনে এমন ভয়ঙ্কর […]

আরও পড়ুন

মেক্সিকোতে বন্দুকবাজের হামলা, মৃত ৬, জখম ২৬

ফের বন্দুকবাজের হানা। তবে এবার মেক্সিকোতে। আর দু’দিন পরেই বছর শেষ। তাই উইকএন্ডের পাশাপাশি বছর শেষের পার্টিতে মজেছিলেন উত্তর মেক্সিকোর বাসিন্দারা। কিন্তু আচমকাই বন্দুকবাজদের হানায় রক্তে ভেসে গেল পার্টি চত্বর। মৃত্যু হল ৬ জনের। জখম ২৬। গিয়েছে, মৃতদের মধ্যে দু’জনের বয়স ১৮-এর নীচে। জখমদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছেন। জখম ২৬ জনের মধ্যে চারজনের অবস্থা […]

আরও পড়ুন

বলিভিয়ায় ভূমিধস, খাদে পড়ল বাস, মৃত ৩, আহত ১৯

বলিভিয়ার রাজধানী উত্তর লা পাজে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যায়। ঘটনায় নিহত ৩ জন যাত্রী। আহত কমপক্ষে ১৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, উত্তর লা পাজের রাস্তাগুলি ভূমিধসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালে আবহাওয়ার কারণে রাস্তায় দৃশ্যমানতা কম ছিল। ফলে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। উদ্ধারকারী দল, পুলিশ এবং […]

আরও পড়ুন

৩০৩ ভারতীয় সমেত আটক বিমানকে উড়ানের ছাড়পত্র দিল ফ্রান্স

অবশেষে ৩ দিন পর ফ্রান্সে আটক বিমানটিকে সকল যাত্রী সমেত উড়ানের ছাড়পত্র দেওয়া হল। মানব পাচার হচ্ছে এই সন্দেহে নিকারাগুয়াগামী বিমানটিকে আটক করে ফ্রান্স। তাতে ৩০৩ ভারতীয় সওয়ার ছিলেন। তবে ফ্রান্সের আদালত বিষয়টির তদন্তে বেনিয়ম দেখে সেটিকে ফের রওনা দেওয়ার ছাড়পত্র দিয়েছে। আজই সকল যাত্রী সমেত সেটি রওনা দেবে। যদিও বিমানটি পূর্ব নির্ধারিত গন্তব্য অনুযায়ী […]

আরও পড়ুন

ফ্রান্সে ৩০৩ ভারতীয়কে ‘পাচার’ কাণ্ডে গ্রেফতার ২

৩০০-র বেশি ভারতীয় যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী এক বিমানের হঠাৎই ফ্রান্সে তড়িঘড়ি অবতরণ নিয়ে ঘনিয়েছিল রহস্য। এরপরেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বিমানে করে মানব পাচারের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে নিজেদের হেফাজতে নিয়েছেন ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্সের ভারতীয় কনস্যুলেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে নিকারাগুয়াগামী বিমানে করে মানব পাচারের খবরটি গোপন সূত্রে […]

আরও পড়ুন

প্রাগ চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগে বন্দুক বাজের হামলা, মৃত ১৫, আহত ৩০

ইউরোপ: প্রাগ চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগে চলল গুলি। ঘটনায় নিহত অন্তত ১৫ জন। আহত অন্তত ৩০ জন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রের খবর, হামলাকারীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটনা ঘটেছে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে। যা জনপ্রিয় পর্যটনস্থল চার্লসের ব্রিজের কাছেই অবস্থিত। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে,একটি বহুতলের বারান্দায় […]

আরও পড়ুন

জেলবন্দি ইমরান খান জাতীয় নির্বাচনে ৩ আসনে লড়বেন

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খান আসন্ন জাতীয় নির্বাচনে তিনটি আসনে লড়বেন বলে জানিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলি জাফর গণমাধ্যমকর্মীদের বলেন, “ইমরান খান আপনাদের জানাতে চান যে তিনি পাকিস্তানের লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ আসন থেকে লড়বেন।” গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা […]

আরও পড়ুন

গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

 গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় প্যালেস্টাইনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যাদের অর্ধেকের বেশি মহিলা ও শিশু। গাজায় দুই মাস ধরে চলা ইজরায়েলের ভয়াবহ হামলায় প্রায় ৫০ হাজার আহত হয়েছেন। ৭ অক্টোবর ইজরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে ইজরায়েল প্রথমে জানিয়েছিল। এর […]

আরও পড়ুন

করোনার সাব-ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক থাকলেও, সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপকহারে প্রভাব ফেলবে না: WHO

কোভিড ১৯-এর সাব ভ্যারিয়েন্ট JN.1 নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্ববাসীর। সিঙ্গাপুরে করোনার এই সাব ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ছে। ভারতের দক্ষিণের রাজ্যে কেরলেও ধরা পড়েছে JN.1। যা নিয়ে কেরলের পাশাপাশি কর্ণাটকেও জারি করা হয়েছে সতর্কতা। কোভিডের এই সাব ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক থাকলেও, তা সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপকহারে প্রভাব ফেলবে না। প্রাথমিকভাবে এমনই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। JN.1 নিয়ে বর্তমানে […]

আরও পড়ুন

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন, রিখটার স্কেলে ৬.২, মৃত ১১৬, আহত ৪০০

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২।  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর। প্রকৃতির এই ভয়ানক রোষে এখনও পর্যন্ত অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৪০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, গানসু প্রদেশের রাজধানী লানঝাউ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল  ভূমিকম্পের উপকেন্দ্র। যা কিনা গানসু ও কিউইনঘাই প্রদেশের […]

আরও পড়ুন
error: Content is protected !!