শক্তিশালী টাইফুন খানুন আছড়ে পড়ল তাইওয়ানে

টাইফুন খানুন আছড়ে পড়ল তাইওয়ানে। খানুনের জেরে উত্তর তাইওয়ানের সমস্ত দোকান, বাজার, স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাইপেই, কিলাং এবং ইলান প্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারপ হতে শুরু করেছে টাইফুন খানুনের জেরে। ঝড়, বৃষ্টি এবং বন্যা দেখা দিয়েছে খানুনের জেরে। ২ অগাস্ট রাত সাড়ে দশটায় প্রবল বেগে আছড়ে পড়ে এই টাইফুন। তারপর থেকে তাইওয়ানের পরিস্থিতি […]

আরও পড়ুন

হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বার্তা আমেরিকার

হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে মুখ খুলল আমেরিকা। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতি দেন। তিনি সব পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। এই হিংসার জেরে ভারতে থাকা কোনও আমেরিকার নাগরিকের নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। এই বিষয়ে ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাথু মিলার। যদিও হরিয়ানার নুহ ও সাইবার […]

আরও পড়ুন

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যুর বেড়ে ৬৩

 পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি রাজনৈতিক সম্মেলন চলাকালীন আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় আহত অন্তত ১২৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সাম্প্রতিক এই আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগান নাগরিকরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।বাজাউরের সরকারি হাসপাতালের মুখপাত্র লিয়াকত […]

আরও পড়ুন

পাকিস্তানের জেইউআইএফ-এর সভায় বোমা বিস্ফোরণ, মৃত ৩৫, আহত ২০০

জমিয়ত-উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সংগঠনের কর্মী সভায় বোমা বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন আরও ২০০ জনের বেশি। রবিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর অঞ্চলের খার এলাকায়। মৃতদের মধ্যে স্থানীয় একজন জেইউআই-এফ নেতাও রয়েছে বলে জানা গেছে। তার নাম আমির জাইউল্লা জান। জেলার জরুরি পরিষেবা দফতরের আধিকারিক সূত্রে […]

আরও পড়ুন

মস্কোর সরকারি ভবনে ইউক্রেনের ড্রোন হামলা

শিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে বহুদিন ধরেই। এদিকে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ায় ঢুকে হামলা করেছে বলে খবর পাওয়া গিয়েছে। ড্রোনটি রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছে সেখানকার দুটি বাড়িতে হামলা চালায় বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ইউক্রেনের ড্রোন রাতে মস্কোতে হামলা চালিয়ে দুটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত করেছে। এই সরকারি ভবনের সামনের […]

আরও পড়ুন

পাকিস্তানে প্রবল বৃষ্টির জেরে মৃত ১৪

পাকিস্তানে প্রবল বৃষ্টির জেরে ঘটা বিভিন্ন দুর্ঘটনার জেরে গত ২ দিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। জখম হয়েছে আর সাত জন। শনিবার একথা জানানো হয়েছে পাকিস্তানের বিপর্যয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তরফে। 

আরও পড়ুন

তাইওয়ানকে ৩৩০ মার্কিন ডলার অস্ত্র সাহায্য করতে চলেছে বাইডেন প্রশাসন

ইউক্রেনের পর এবার তাইওয়ানের পাশে দাঁড়াতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সামরিক অস্ত্র সাহায্য বা প্যাকেজ ঘোষণা করতে চলেছে জো বাইডেন প্রশাসন। মার্কিন বাজেটে চিনা আগ্রাসনের মোকাবিলা করা তাইওয়ানের জন্য ৩৩০ মার্কিন ডলার বরাদ্দ ঘোষণা করতে চলেছে ওয়াশিংটন। তবে ধীরে ধীরে এই বারদ্দা ১ বিলিয়ন ডলারে পৌঁছবে বলেও জানানো হয়েছে। তাইওয়ানে চিনের আগ্রাসন তখন সরাসরি আমেরিকা-চিনের যুদ্ধে […]

আরও পড়ুন

নেদারল্যান্ডস উপকূলে ৩ হাজার গাড়ি নিয়ে পুড়ছে পণ্যবাহী জাহাজ , নিহত এক

 জার্মানির ব্রেমারহেভেন বন্দর থেকে তিন হাজার বৈদ্যুতিক গাড়ি নিয়ে মিশর যাওয়ার পথে নেদারল্যান্ডসের উপকূলবর্তী এলাকায় মাঝ সমুদ্রেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মার্কিন পণ্যবাহী জাহাজে। আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই জাহাজের এক কর্মী প্রাণ হারিয়েছেন। প্রাণ বাঁচাতে মাঝ সমুদ্রে ঝাঁপও দিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধ্বংসী আগুনে কার্যত পুড়ে ছাই হতে […]

আরও পড়ুন

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ভেঙে পড়ল বিমান, মৃত পাইলট সহ ২

গ্রিস জুড়ে এখন চলছে তীব্র তাপপ্রবাহ, দাবদাহ। তাপপ্রবাহের ফলে গ্রিসের বনাঞ্চলে ভয়াবহ দাবানল লেগে গিয়েছে। ধ্বংস হয়ে যাচ্ছে সেখানকার বেশ কয়েকটি বাড়িঘর। দাবানলের আগুন নেভাতে গিয়ে দক্ষিণ গ্রিসের প্লাটানিস্তোর কাছে ইভিয়া নামের এক গ্রামে ভেঙে পড়ল দমকল বাহিনীর বিশেষ বিমান। গ্রিক কানাদিয়েরের বিমান থেকে জল ছুড়ে দাবানলের আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছিল। বনাঞ্চলে আগুনে জল […]

আরও পড়ুন

ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে ফের পোড়ানো হল কোরান

ফের ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পীরানো হল মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান। সোমবার ইরাকি দূতাবাসের সামনে একদল বিক্ষোভকারী কোরান পোড়ানোর পাশাপাশি দেশটির পতাকাতেও আগুন ধরিয়ে দেয়। এক সপ্তাহের মধ্যে দু’দুবার ইরাকি দূতাবাসের সামনে কোরান পোড়ানোর ঘটনায় ডেনমার্কের সঙ্গে ইরাকের সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছেন কূটনীতিবিদরা। ঈদ-উল-আযহার সময়ে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের […]

আরও পড়ুন
error: Content is protected !!