ভয়াবহ দাবানলে পুড়ছে হাওয়াই দ্বীপ, মৃত ৬

 যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।  দাবানলে পুড়ে মৃত্যু ছয়জনের।  ঐতিহাসিক শহর লাহাইনার অর্ধেক পুড়ে গিয়েছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। বহু মানুষ প্রাণে বাঁচতে ঝাঁপ দিয়েছে সমুদ্রে। তাঁদের উদ্ধার করা হয়েছে। গত বুধবার হাওয়াইয়ের মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,  বহু মানুষ […]

আরও পড়ুন

মধ্যরাতে ভেঙে দেওয়া হল পাকিস্তানের সংসদ

পাকিস্তান জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শের ভিত্তিতেই এটি করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দিতে চিঠি পাঠান শেহবাজ শরিফ। তাঁর পরামর্শে বুধবার মধ্যরাতে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন।প্রেসিডেন্টের দপ্তর আইওয়ান-ই-সদরের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। […]

আরও পড়ুন

ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে নৌকাডুবি, মৃত ৪১

 ইতালি অভিমুখী নৌকা ডুবে মৃত্যু ৪১ জন যাত্রীর। ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে এই ঘটনা ঘটেছে। তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করে নৌকোটি। কিন্তু ইতালি যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটেছে বলে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া চারজন বুধবার ল্যাম্পাডুসায় পৌঁছেছেন। জানা গিয়েছে, নৌকাডুবিতে প্রাণে বেঁচে যাওয়া ওই চার ব্যক্তি আইভরি কোস্ট […]

আরও পড়ুন

সব জল্পনার অবসান, আগামীকাল ইস্তফা দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সব জল্পনার অবসান। আগামীকাল বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন শাহবাজ শরিফ। সেই সঙ্গে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে জাতীয় সংসদ ভাঙ্গার জন্যও সুপারিশ করবেন। মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা। ২০১৮ সালের ১৩ অগস্ট বর্তমান জাতীয় সংসদ শুরু হয়েছিল। আগামী ১২ অগস্ট জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। ওই […]

আরও পড়ুন

পাকিস্তানের লাইনচ্যুত ট্রেনের আটটি বগি, মৃত্যু ৩০, আহত ৬০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। আজ রবিবার পাকিস্তানের নওয়াবশাহ শহরের সাহারা রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী কয়েকটি দল গিয়েছে। আরও উদ্ধারকারীদের […]

আরও পড়ুন

ভয়াবহ ভূমিকম্পে কেপে উঠল চিন, ভেঙে পড়ল ১২৬টি বাড়ি, গুরুতর আহত ২১ 

অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বিপাকে চিন । তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেল শ্যানডং প্রদেশের ডেজহউ শহর। একের পর এক জায়গায়। কেঁপে উঠছে বিভিন্ন দেশ। শনিবারই আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য় অঞ্চলে ভূমিকম্প হয়, যার কম্পন দিল্লি-এনসিআর থেকে শুরু করে উত্তর ভারত অবধি অনুভূত হয়। এবার আজ মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প হল পূর্ব চিনে। রিখটার স্কেলে […]

আরও পড়ুন

মেক্সিকোতে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ১৮, আহত ২০

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন ১৮ যাত্রী। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করেছে পুলিশ। নিহত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় […]

আরও পড়ুন

রেকর্ড বৃষ্টি চিনে, বেইজিংয়ে বন্যার জেরে মৃত ২১, নিখোঁজ বহু

 একটানা অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন। বন্যা পরিস্থিতি রাজধানী বেইজিংয়ে। গত কয়েকদিন ধরেই রেকর্ড ভাঙা বৃষ্টিতে জলমগ্ন শহরের বহু এলাকা। এই পরিস্থিতিতেই বেইজিংয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন। নিখোঁজ বহু মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টির সাক্ষী থাকল চিন। বেইজিং এবং সংলগ্ন শহর তিয়ানজিন ও ঝুওঝুওর বহু এলাকা জলমগ্ন। চিনা প্রশাসন সূত্রে খবর, টানা […]

আরও পড়ুন

শক্তিশালী টাইফুন খানুন আছড়ে পড়ল তাইওয়ানে

টাইফুন খানুন আছড়ে পড়ল তাইওয়ানে। খানুনের জেরে উত্তর তাইওয়ানের সমস্ত দোকান, বাজার, স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাইপেই, কিলাং এবং ইলান প্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারপ হতে শুরু করেছে টাইফুন খানুনের জেরে। ঝড়, বৃষ্টি এবং বন্যা দেখা দিয়েছে খানুনের জেরে। ২ অগাস্ট রাত সাড়ে দশটায় প্রবল বেগে আছড়ে পড়ে এই টাইফুন। তারপর থেকে তাইওয়ানের পরিস্থিতি […]

আরও পড়ুন

হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বার্তা আমেরিকার

হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে মুখ খুলল আমেরিকা। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতি দেন। তিনি সব পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। এই হিংসার জেরে ভারতে থাকা কোনও আমেরিকার নাগরিকের নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। এই বিষয়ে ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাথু মিলার। যদিও হরিয়ানার নুহ ও সাইবার […]

আরও পড়ুন
error: Content is protected !!